তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল 8৭৯ অর্থাৎ “যদি তুমি অপরাধিগণের মৃত্যুকালীন কঠিন শাস্তি অবলোকন করিতে ৷ ফেরেশতাগণ তাহাদের হাত বাড়াইয়া উহাদের বলিবে, তোমাদের প্রাণ বাহির করিয়া নিয়া আস” (৬: ৯৩)। অর্থাৎ হাত বাড়াইয়া আঘাতের সাথে উহাদের প্রাণ হরণ করে। এইরূপ করিবার নির্দেশই উহাদের প্রতিপালক দিয়াছেন । উহাদের আত্মাকে যখন কঠিনভাবে ধরা হয় এবং সে বাহির না হইবার জন্য দেহের অভ্যন্তরে পালায়, তখন জবরদস্তিমূলক তাহাকে বাহির করা হয়। আর তখনই তাহাদিগকে আল্লাহর আযাব ও গযবের সংবাদ প্রদান করা হয়। যেমন বারা (রা) হইতে বর্ণিত হাদীসে উল্লেখ রহিয়াছে : কাফিরদের মৃত্যুর সময় মালাকুল মউত বিদ্বূপ আকৃতি নিয়া উপস্থিত হইয়া বলে : হে পাপিষ্ঠ আত্মা! দেহ হইতে বাহির হইয়া গরম হাওয়া, গরম পানি ও গরম ছায়ার দিকে ধাবিত হও। এই সময় আত্মা দেহের বিভিন্নস্থানে পালাইতে থাকে। তখন উহাকে এমন সজোরে হিচড়াইয়া বাহির করা হয়। যেমন একটি জীবিত লোকের দেহ হইতে চামড়া খসান হইলে তাহার সাথে শিরা উপশিরাগুলি ও তৈলাক্ত আবরণটিও বাহির হইয়া থাকে । এই জন্যই আল্লাহপাক সংবাদ দিয়াছেন যে, ফেরেশতাগণ তখন বলিতে থাকে যে, তোমরা দক্ধকর শাস্তি ভোগ কর । উপরোক্ত আয়াতে $41 ৩০১5 ৮ অংশের তাৎপর্য হইল, তোমরা এই জগতে অবস্থানকালে যে বেঈমানী ও পাপাচারে লিপ্ত হইয়াছিলে, উহার দরুনই আজ তোমাদের এই শাস্তি ভোগ করিতে হইতেছে । আল্লাহ তোমাদিগকে সমুচিত প্রতিদানই দিয়াছেন। আলোচ্য ১,১৬, 2) ১, আয়াতাংশের মর্ম হইল : আল্লাহ তাহার সৃষ্টিকুলের কাহারও উপরই জুলুম করেন না । বরং তিনি ন্যায়-পরায়ণ ও ইনসাফগার। কোনরূপ জুলুম অত্যাচার হইতে তিনি পবিত্র ও মুক্ত । যেমন ইমাম মুসলিম (র) তাহার কিতাবে আবু যার (রা) হইতে হাদীস বর্ণনা করিয়াছেন । মহানবী (সা) বলেন যে, আল্লাহ পাক বলিতেছেন : হে আমার বান্দাগণ! আমি আমার প্রতি জুলুমকে হারাম করিয়াছি। তেমনি তোমাদের জন্যও হারাম করিলাম ৷ সুতরাং তোমরা পরস্পর জুলুম অত্যাচার করিও না। হে আমার বান্দাগণ! আমি তোমাদের কার্যাবলী শুধু সংরক্ষণ করিয়া থাকি । তোমরা যদি ভাল ও কল্যাণমূলক কাজ দেখিতে পাও, তবে তোমাদের আল্লাহর প্রশংসা করা উচিত । আর ইহার ব্যতিক্রম দেখিলে স্বীয় আত্মাকেই ধিন্ধার দেওয়া উচিত, ভংসনা করা উচিত । তাই আল্লাহ পাক বলেন : I 250 > £ 2 /32 (3430 2 /¢/ AD SG AS ms C3 OLN IN ORB YN IG (ov) /( 2 22 LLL 2 242 sl) BHAA Opis I 62 Dll mg? NS DIPS ৫২. ফিরআউনের গোত্র এবং তাহার পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা আল্লাহ্‌র আয়াত অস্বীকার করে। সুতরাং উহাদের পাপের দরুন আল্লাহ্‌ উহাদের শাস্তি দেন। আল্লাহ মহা শক্তিমান এবং শাস্তিদানে কঠোর । তাফসীর : আলোচ্য আয়াতে আল্লাহ্‌ পাক মহানবী (সা)-এর প্রতি অবতীর্ণ বিষয়াবলীকে মিথ্যা প্রতিপন্বকারী মুশরিকদের আচরণের বর্ণনা দিতেছেন। সেকালে ফিরাউনের গোত্র এবং তাহাদের পূর্ববর্তিগণ যেরূপ রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করিয়া অনাচারে লিপ্ত হইত, ইহারাও তদ্রুপ নবীকে মিথ্যা প্রতিপন্ন করিয়া শিরক ও নানাবিধ পাপাচারে লিপ্ত হইয়াছে। সুতরাং

— পৃষ্ঠা ৪৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।