Contents ৪৭৮ তাফসীরে ইব্ন কাছীর BB PS BENG RI EAS USS ov) 0 2 Al ৫০. আর তুমি দেখিতে পাইবে যে, ফেরেশতাগণ কাফিরদিগকে তাহাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত হানিয়া মারিয়া ফেলিতেছে। আর বলিতেছে, দহনমূলক শাস্তি ভোগ ক্র; ৫১. ইহা তোমাদের হস্ত যাহা পূর্বে প্রেরণ করিয়াছিল । আল্লাহ তীহার বান্দাগণের প্রতি অত্যাচারী নহেন। তাফসীর : আল্লাহ পাক বলেন : হে মুহাম্মদ! তুমি যদি কাফিরগণের প্রাণ হরণের অবস্থাটি অবলোকন করিতে তবে একটি বিভীষিকাময় ও করুণ দৃশ্যই দেখিতে পাইতে । উহাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত হানিয়া ফেরেশতাগণ বলিলেন : জ্বলন্ত শাস্তি ভোগ কর। উল্লেখিত আয়াতে ,৮১! শব্দের অর্থ সম্পর্কে ইব্ন জুরাইজ (র) মুজাহিদ (র) হইতে বলিয়াছেন যে, ইহার অর্থ নিতম্ব এবং উপরোক্ত কথা ফেরেশতাগণ বদরের যুদ্ধের দিনই বলিয়া ছিল। ইব্ন জুরাইজ (র) বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন : মুশরিকগণ যখন মুসলমানদের দিকে ফিরিয়া আক্রমণ করার জন্য অগ্রসর হইত তখন ফেরেশতাগণ তরবারি দ্বারা তাহাদের মুখমণ্ডলে আঘাত হানিতেন। অতঃপর যখন পৃষ্ঠ-প্রদর্শন করিয়া পিছনে হটিত ও পালাইত, তখন তাহারা উহাদের পৃষ্ঠে আঘাত হানিতেন। ইব্ন আৰু নজীহ (র) মুজাহিদ (র) হইতে ++ ৮৯ SC Ls Ll BE “১৬১1, আয়াতাংশ প্রসঙ্গে বলিয়াছেন যে, এইরূপ ঘটনা বদরের যুদ্ধে ঘটিয়াছিল। ওয়াকী (র) .. . সাঈদ ইবন যুবায়ের (র) হইতে বর্ণনা বলেন : ফেরেশতাগণ উহাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত হানিতেন। তিনি আরও বলেন : নিতম্বে আঘাত হানা হইত । কিন্তু আল্লাহ আঘাতকারীদিগকে অদৃশ্য করিয়া রাখিয়া ছিলেন। আরাফার ভূত্য উমর এবং হাসান বসরী হইতেও এইরূপ কথা বর্ণিত রহিয়াছে। হাসান বসরী (র) বলেন : এক লোক মহানবী (সা)-এর নিকট আসিয়া বলিল, হে আল্লাহর রাসূল! আমি আবূ জাহেলের পৃষ্ঠে কণ্টকের দাগের ন্যায় দেখিয়াছি । মহানবী (সা) জবাব দিলেন : ইহা ফেরেশতাদের আঘাতের চিহ্ন । ইব্ন জারীর (র) এই হাদীস ‘মুরসাল’ সনদে বর্ণনা করিয়াছেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার উপলক্ষ যদিও বদরের যুদ্ধ, কিন্তু ইহার মর্ম ও তাৎপর্য ব্যাপক । প্রত্যেক কাফিরের ক্ষেত্রেই ইহা প্রযোজ্য হইতে পারে, এই জন্যই আল্লাহ তা'আলা এই আয়াতকে বদরের যুদ্ধে অংশ গ্রহণকারী কাফিরদের জন্য নির্দিষ্ট করেন নাই । বরং বলিয়াছেন : ফেরেশতা কর্তৃক কাফিরদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত হানিয়া প্রাণ হরণের দৃশ্য অবলোকন করিতে ৷ সূরা কিতাল বা সূরা আহযাবেও এইরূপ বর্ণিত রহিয়াছে। সূরা আন'‘আমে বর্ণিত অনুরূপ আয়াতটি এই : | 1 el hele SII, Syl lt STs bl,
— صفحة ٤٧٧ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.