Contents সূরা আনফাল Ta এই আয়াতাংশ প্রসঙ্গে ইব্ন জুরাইজ (র) বলেন : এই আয়াতে মন্ধার একদল মুনাফিক লোকের কথা বলা হইয়াছে। তাহারা বদরের দিন মুসলমানদের সংখ্যা স্বল্প দেখিয়া বলিয়াছিল, তাহাদের ধর্ম তাঁহাদিগকে প্রতারিত করিয়াছে। আমির শা‘বী বলেন : মঙ্কার কিছু লোক ইসলামের কালেমা বিশ্বাস করিয়াছিল । বদরের যুদ্ধে তাহারাও মুশরিকদের সাধী হইয়া যুদ্ধ মাঠে উপস্থিত হইয়াছিল। সুতরাং তাহারা মুসলমানদের সংখ্যান্পতা দেখিয়া বলিল : এই ধর্মান্ধদিগকে তাহাদের ধর্ম প্রতারিত করিয়াছে। এই আয়াতাংশ প্রসঙ্গে মুজাহিদ (র) বলেন : উক্ত আয়াতে কুরায়েশের ক্ষুদ্র একদল লোকের কথা বলা হইয়াছে। যেমন কায়েস ইব্ন ওয়ালীদ ইবৃন মুগীরা, আঁবূ কায়েস ইব্ন ফাকিহা ইব্ন মুগীরা, হারিস ইব্ন যাম‘আ ইব্ন আসওয়াদ ইবন মুত্তালিব, আলী ইবন উমাইয়া ইব্ন খালফ ও আস ইবন মুনাব্বিহ্ ইবৃন হাজ্জাজ । ইহারা বদরের যুদ্ধে মুশরিকদের সাথী হইয়া আসিয়াছিল। উঁহারা সংশয়ের মধ্যে নিপতিত ছিল। সুতরাং মুসলমানগণকেও এইরূপ সংশয়বাদী ভাবিল । তাহারা মহানবী (সা)-এর সাথিগণের সংখ্যা কম দেখিয়া বলিল : ইহাদের ধর্ম ইহাদিগকে প্রতারিত করিয়াছে এবং সংখ্যায় নিতাস্ত কম হইয়াও মোহে পড়িয়া বিপুল ংখ্যক সেনার সাথে যুদ্ধে অবতীর্ণ হইয়াছে মুহাম্মদ ইব্ন ইসহাক ইবন ইয়াসার (র) এইরূপ কথাই বলিয়াছেন। ইব্ন জারীর (র) ... হাসান (র) হইতে বর্ণনা করিয়াছেন । হাসান (র) বলেন : বদরের দিনের লড়াইতে যাহারা উপস্থিত হয় নাই উক্ত আয়াতাংশে তাহাদেরই মুনাফিক নাম রাখা হইয়াছে'। মামার সহ একদল বলেন : উক্ত আয়াতে সেই সম্প্রদায়ের কথা বলা হইয়াছে যাহারা মহানবী (সা)-এর মক্কায় থাকাকালে ইসলাম গ্রহণ করিয়াছিল । কিন্তু বদরের যুদ্ধেও মুশরিকদের সাথী হইয়া আসিয়াছিল। তাহারা মুসলমানদিগকে সংখ্যায় স্বল্প দেখিয়া বলিল : ইহারা তাহাদের ধর্ম দ্বারা প্রতারিত হইয়াছে। উপরোক্ত আয়াতে | 51:15, 2549 এর মর্ম হইল-যাহারা পূর্ণরূপে আল্লাহর প্রতি নির্ভরশীল হয় এবং তাহার উপরেই আস্থা ও ঈমান রাখে তাহাদিগকে আল্লাহ্ বিফল মনোরথ করেন না। কেননা আল্লাহ্ তো 5%; 415৬ ‘“মহাপরাক্রমশালী ও মহাপ্রজ্ঞাময় । তাহার প্রতি যাহারা নির্ভরশীল হয় এবং তাঁহার নিকটই আশাপোষণ করে তাহাদিগকে তিনি বিফল করেন না । তিনি সীমাহীন ক্ষমতার অধিকারী ও সীমাহীন সম্াজ্যের অধিপতি ৷ স্বীয় কাজেও তিনি প্রজ্ঞাময় । তাহার সিদ্ধাস্তও জ্ঞান প্রসূত ৷ যেখানে যাহা রাখা উচিত এবং যাহাকে দেওয়া উচিত সেখানেই তিনি তাহা রাখেন ও তাহাকে তাহা দেন। সুতরাং যাহারা তাহার মদদ ও সাহায্য পাইবার অধিকারী, তাহাদিগকেই তিনি সাহায্য করিয়াছেন। পক্ষান্তরে যাহারা পরাজয় ও অপমানের পাত্র, তাহাদিগকে তিনি তাহাই করিয়াছেন । OR 04 HY 155% G53 43) 55533 (0 SR / PRL 56 233 Oy! eS 135332 ETA 5 ৫972
— পৃষ্ঠা ৪৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।