Contents 8৭8 তাফসীরে ইব্ন কাছীর এই সুসংবাদ প্রদান করিলেন যে, তোমাদের ডানে জিবরীল (আ) তাহার বাহিনী নিয়া, বামদিকে মিকাঈল (আ) তাহার বাহিনী নিয়া এবং ইসরাফীল (আ) এক হাজার ফেরেশতার এক বাহিনীসহ নিয়োজিত রহিয়াছেন। অপর দিকে ইবলীস সুরাকা ইব্ন মালিক ইবৃন জু‘শাম মুদলাজীর আকৃতিতে উপস্থিত হইয়া মুশরিকদের লেলাইয়া দিতেছে এবং বলিতেছে যে, অদ্য কোন লোকই তোমাদেরকে পরাভূত করিতে পারিবে না। আলেক্ষে আল্লাহর এই শক্রুটি ফেরেশতাগণকে দেখিতে পাইয়া পৃষ্ঠ-প্রদর্শন করিয়া পালাইয়া গেল এবং বলিল : তোমরা যাহা দেখিতে পাও না আমি তাহা দেখিতে পাই । হারিস ইবন হিশাম এই কথা শুনিয়া তাহাকে জড়াইয়া ধরিলে ইবলীস সজোরে বুকে লাথি মারিয়া তাহাকে ধরাশায়ী করিয়া চলিয়া গেল । তাহাকে আর কেহই দেখিতে পাইল না। সে কাপড় খুচে সাগরের বুকে ঝাপ দিয়া পড়িল এবং বলিল, হে প্রতিপালক! তুমি যে অঙ্গীকার করিয়াছ, তাহা পালন কর । তাবারানী শরীফে রিফআ ইব্ন রাফি (রা) হইতে এই বিষয়বস্তু সম্বলিত একটি হাদীস উল্লেখ রহিয়াছে। আমি তাহা সবিস্তার মহানবী (সা)-এর জীবন-চরিত গ্রন্থে উল্লেখ করিয়াছি । মুহাম্মদ ইবন ইসহাক (র) বলেন : আমার নিকট ইয়াযীদ ইব্ন রূমান (র) উরওয়া ইব্ন যুবায়ের হইতে হাদীস বর্ণনা করিয়াছেন। উরওয়া (রা) বলেন : কুরায়েশগণ বদর অভিমুখে যাত্রা করিবার জন্য যখন একত্রিত হইয়াছিল, তখন বনী বকর ও তাহাদের মধ্যকার দীর্ঘদিনের যুদ্ধ-বিগ্রহ ও শত্ৰুতার কথা পরস্পর আলোচনা হইল । ফলে তাহারা এই সুদূর যাত্রা হইতে বিরত থাকার উপক্রম হইল । এই সময় ইবলীস সুরাকা ইবন মালিক ইবৃন জু‘শাম মুদলাজীর রূপ ধারণা করিয়া সেখানে উপস্থিত হইল এবং বলিল : বনী কিনানা গোত্রের লোকজনসহ আমি তোমাদিগকে সাহায্য করিব। সুতরাং বনী বকর গোত্রের লোকেরা তোমাদের কিছুই করিতে পারিবে না । কুরায়েশগণ তাহার কথায় উদ্বুদ্ধ হইয়া তৎক্ষণাৎ যাত্রা শুরু করিল । মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন : আমার নিকট বর্ণনা করা হইয়াছে যে, উহাকে প্রত্যেক মনযিলে সুরাকা ইব্ন মালিকের রূপে দেখা যাইত এবং তাহারা ভাবিত যে, সুরাকা আমাদের সাথেই রহিয়াছে। শেষ পর্যন্ত বদরের দিন দুই দলের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হইয়া গেলে তাহাকে পালাইতে দেখিয়া হারিস ইব্ন হিশাম ও উমায়ের ইব্ন ওয়াহাব বলিল : সুরাকা কোথায় যাও ? আল্লাহর শত্রু ইব্ন উমাইর চলিয়া গেল । বলা হইল, সে তোমাদিগকে বিপদগ্রস্ত করিয়া প্রাণ বাঁচাইয়া চলিয়া গিয়াছে । বর্ণনাকারী বলেন : আল্লাহর শত্রুটি যখন দেখিতে পাইল যে, আল্লাহ পাক তাহার রাসূল ও মু'মিনগণকে তাহার সেনা পাঠাইয়া সাহায্য করিতেছে, তখন সে পশ্চাদপসরণ করিল। সুদ্দী, যাহ্ৃহাক, হাসান বসরী, মুহাম্মদ ইবন কাআব কুরজী (র) হইতেও এই কথাই বর্ণিত হইয়াছে। কাতাদা (র) বলেন : ইবলীস যখন দেখিল যে, জিবরীল (আ) বহু ফেরেশতাসহ মুসলমানদের সাহায্যের জন্য আসিতেছে । সুতরাং সে বলিল, তোমরা যাহা দেখ না আমি তাহা দেখি । আমি আল্লাহকে ভয় করি, তিনি শাস্তিদানে কঠোর ৷ কিন্তু আসলে সে আল্লাহকে ভয় করে না। সে বুঝিতে পারিল আল্লাহর শক্তির সম্মুখে সে দুর্বল আত্মরক্ষার ক্ষমতা তাহার নাই । মূলত আল্লাহর শত্রু এবং তাহার অনুগামীদের অভ্যাস এইরূপই হয়। অতএব হক ও বাতিলের মধ্যে প্রচণ্ড লড়াই আরম্ভ হইয়া গেলে সে মুসলমানদের অনিষ্টতা হইতে নিজকে নিরাপদ করিয়া নিল এবং মুশরিকদিগকে মহা বিপদের মুখে ফেলিয়া দিল ।
— পৃষ্ঠা ৪৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।