তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আব হা লেল রত হার কব আমর নাত! f HEL TEP C9 iets phn “শয়তানের কাজ হইল মিথ্যা অংগীকার করা ও মিথ্যা প্রলোভন দেওয়া । শয়তান প্রতারণা ব্যতিরেকে উহাদের কোনই অঙ্গীকার দেয় না” (8: ১২০)। ইব্‌ন জুরাইজ (র) বর্ণনা করেন যে, এই আয়াত প্রসঙ্গে ইব্‌ন আব্বাস (রা) বলেন, বদরের যুদ্ধের দিন ইবলীস তাহার ঝাণ্ডা নিয়া সৈন্য-সামসন্তসহ মুশরিকদের সাথে আসিয়াছিল। সে মুশরিকদের অন্তরে এই ধারণা জন্মাইয়া দিল যে, আজ কোন লোকই তোমাদিগকে পরাজিত করিতে পারিবে না। আমি তোমাদের সাথে সাহায্যকারীরূপে রহিয়াছি। অতঃপর লড়াই যখন শুরু হইয়া গেল তখন শয়তান সাহায্যকারী ফেরেশতার দল দেখিতে পাইয়া এই বলিয়া পালাইয়া গেল যে, তোমরা যাহা দেখিতে পাও না আমি তাহা দেখিতে পাই । আলী ইব্‌ন আবূ তালহা (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন : ইবলীস বদরের যুদ্ধের দিন শয়তানদের একটি সৈন্য বাহিনী লইয়া আসিয়াছিল। সাথে ছিল একটি ঝাণ্ডা। তখন সে বনী মুদলাজের নেতা সুরাকা ইব্‌ন মালিক ইবৃন জু‘শামের আকৃতি ধারণা করিয়াছিল! শয়তান মুশরিকদিগকে বলিল : আজ মানুষের মধ্যে কোন লোকই তোমাদিগকে পরাভূত করিতে পারিবে না । আমি তোমাদের সাহায্যকারী ৷ সুতরাং মহানবী (সা) তাহার বাহিনীকে যখন সজ্জিত করিলেন, তখন একমুষ্টি মাটি হাতে নিয়া উহা মুশরিকদের মুখমণ্তলে নিক্ষেপ করিলেন । উহারা পশ্চাদদিকে পালাইতে লাগিল। হযরত জিবরীল (আ) ইবলীসের দিকে অগ্রসর হইলে তখন সে তাহাকে দেখিতে পাইল । এই সময় ইবলীসের হাত দ্বারা একজন মুশরিকের হাত ধরা ছিল। সে স্বীয় হাত ঝাড়া দিয়া পিছনে পালাইয়া যাইতে লাগিল । তখন সেই মুশরিক লোকটি বলিল, হে সুরাকা! তুমি কি আমাদিগকে সাহায্য করার কথা বল নাই ? ইবলীস উত্তর করিল : তোমরা যাহা দেখিতে পাও না, আমনি তাহা দেখিতে পাই । আমি আল্লাহকে ভয় করিতেছি । আল্লাহ শাস্তিদানে খুব কঠোর । তখন ইবলীস অন্যান্য ফেরেশতাগণকেও দেখিতে পাইতেছিল। মুহাম্মদ ইবৃন ইসহাক (র) ... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইবলীস কুরায়েশদের সাথে সুরাকা ইব্‌ন জু‘শামের আকৃতি ধরিয়া বাহির হইয়াছিল। যখন লড়াই শুরু হইয়া গেল ও ফেরেশতাগণকে দেখিতে পাইল, তখন পৃষ্ঠ প্রদর্শন করিয়া পালাইতে লাগিল এবং বলিল তোমরা যাহা দেখিতে পাও না, আমি তাহা দেখিতে পাই । এই সময় হারিস ইব্‌ন হাসান তাহাকে জড়াইয়া ধরিলে সে সজোরে তাহার গণ্ডদেশে এমন এক চপেটাগ্বাত করিল, যাহার ফলে সে বেহুশ হইয়া ভূতলে পড়িয়া গেল । তখন ইবলীসকে বলা হইল, তুমি ধ্বংস হও! এই অবস্থায় তুমি আমাদিগকে অপদস্ত করিতেছ এবং আমাদেরকে প্রতারণা করিতেছ ? ইবলীস উত্তর করিল তোমরা যাহা দেখ না আমি তাহা দেখি । আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ শাস্তিদানে খুবই কঠোর ! মুহাম্মদ ইব্‌ন উমর ওয়াকিদী (র) ... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছে যে, মুসলিম বাহিনী যখন লড়াইয়ের জন্য দণ্ডায়মান ছিল, তখন মহানবী (সা)-এর কিছু সময়ের জন্য ধ্যানমগ্ন চেতনাহীন অবস্থা দেখা দিয়াছিল । এই অবস্থা রিদূরীত হইলে তিনি মুসলমানদেরকে ইবনে কাছীর ৪র্থ -_ ৬০

— পৃষ্ঠা ৪৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।