তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents 8৭২ তাফসীরে ইব্‌ন কাছীর দল পরস্পরের সম্মুখীন হইলে তখন সে পশ্চাতে সরিয়া পড়িল এবং বলিল, তোমাদের সহিত আমার কোন সম্পর্ক নাই । তোমরা যাহা দেখ না আমি তাহা দেখিতে পাই । আমি নিঃসন্দেহে আল্লাহকে ভয় করি। আল্লাহ শাস্তিদানে বড়ই কঠোর । ৪৯. সেই সময়টির কথাও স্মরণ কর, যখন মুনাফিকগণ এবং যাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে তাহারা বলিতেছে, উহাদের দীন উহাদেরকে প্রতারিত করিয়াছে। যে লোক' আল্লাহর প্রতি নির্ভর করে তাহার জ্ঞাত থাকা উচিত যে, আল্লাহ্‌ নিশ্চয় মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময় । তাফসীর : আল্লাহ পাক মু’মিনকে তাহার পথে নিষ্ঠার সাথে লড়াই করা এবং অধিক মাত্রায় তাহাকে স্বরণ করার নিদেশ দানের পর উল্লেখিত আয়াতে মুশরিকদের অনুকরণ করিয়া গৰ্বভরে সত্যকে প্রতিহত করার জন্য গৃহ হইতে বাহির হইতে নিষেধ করিয়াছেন। আলোচ্য আয়াতে 1:05 দ্বারা মুসলমানদের উপর উহাদের গর্ব অহকাংর ও গৌরব প্রকাশের কথা বুঝান ইইয়াছেন'। যেমন আবূ জাহেলকে যখন জানান হইল যে, বাণিজ্যিক কাফেলা বিপদমুক্ত হইয়াছে, তুমি দলবলসহ মক্কায় চলিয়া যাও। তখন সে স্বগর্বে উত্তর করিয়াছিল : আল্লাহর নামে শপথ করিয়া বলিতেছি, আমরা এক্ষণি ফিরিব না। আমরা বদর প্রান্তরে শিবির স্থাপন করিব । তথায় উক্ট্র যবাহ্‌ করিয়া কাবাব রুটি খাইব এবং শরাব পান করিব । তেমনি আমাদের দাসদাসীগণও পানাহার করিয়া আমোদ ফুর্তি করিবে । পরবর্তঁ্কালে আরবগণ আমাদের এখানে আগমনের কথা চিরদিন স্বরণ করিতে থাকিবে কিন্তু আল্লাহ পাক উহাদের উদ্দেশ্যকে ব্যর্থ করিয়া ছিলেন । উহারা বদর বুয়ার প্রান্তরে উপস্থিত হইলে উহাদের উপর মৃত্যু গযব আপতিত হইল এবং সেখানের মাটিতেই উহাদের লাশ লাঞ্চিত ও পদদলিত করিয়া চাপামাটি দেওয়া হইল । অতঃপর নিপতিত হইল চিরন্তন শাস্তির করাল গ্রাসে । এইজন্যই আল্লাহ্‌ পাক ৮ 9% ০ ১, বলিয়াছেন । অর্থাৎ উহাদের কৃতকর্ম তিনি জ্ঞাত এবং এইজন্য তিনি উহাদিগকে নিকৃষ্টতম শাস্তি দিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ, কাতাদা, যাহৃহাক ও সুদ্দী (র) ১ 2 2 585 9; 41:৬১ [64১১১ আয়াত প্ৰসঙ্গে বলিয়াছেন : এই আয়াতে সেই সব মুশরিকদের কথা বলা হইয়াছে, যাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত বদরের মাঠে যুদ্ধে লিপ্ত হইয়াছিল। মুহাম্মদ ইব্‌ন কা'ব (র) বলেন : কুরায়েশগণ মক্কা হইতে বদর অভিমুখে যাত্রাকালে গায়ক ও দফ নামের বাদ্যযন্ত্রও সাথে আনিয়াছিল। তখন আল্লাহ পাক এ 05,5 9, আয়াত অবতীৰ্ণ করেন। আলোচ্য $45 0 2ST IE SY IG sl SI ot 5 3 আয়াতের মর্ম হইল : অভিশপ্ত শয়তান উহাদের কাজ-কর্ম ইচ্ছা-উদ্দেশ্য মোহনীয় করিয়া দেখায় । আর উহাদিগকে এই বলিয়া লালায়িত করে যে, আজ কোন লোকই তোমাদিগকে পরাজিত করিতে পারিবে না । উহাদের মন হইতে উহাদের শত্রু বনী বকর সম্প্রদায়ের ভয়-ভীতিও দূরীভূত করিয়া দিয়া বলে তাহারা তোমাদের কিছুই করিতে পারিবে না। কারণ আমি তোমাদের সাহায্যকারীরূপে থাকিব । এই সময় সে বনী মুদলাজ গোত্রের সর্বোচ্চ সরদার সুরাকা ইবৃন মালিক ইবৃন জু‘শামের আকৃতি ধারণ করিয়া উহাদের নিকট উপস্থিত হইয়াছিল

— পৃষ্ঠা ৪৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।