Contents 8৭০ তাফসীরে ইব্ন কাছীর ইব্ন আবূ হাতিম (র) বলেন : আমাদের নিকট আমার পিতা ... আতা (র) হইতে বর্ণনা করিয়াছেন। আতা (র) বলেন, শত্রুর সহিত লড়াইয়ের সময় নিশ্চুপ থাকা এবং আল্লাহর স্বরণকে অপরিহার্য করা হইয়াছে। অতঃপর তিনি উল্লেখিত আয়াত পাঠ করিলেন। তাহার নিকট জিজ্ঞাসা করা হইল যে, আল্লাহর স্বরণ কি উচ্চৈঃস্বরে হইবে । তিনি উত্তর দিলেন : হ্যা, উচ্চৈঃস্বরে হইবে । আবু হাতিম (র) আরও বর্ণনা করেন : ইউনুস, ইব্ন আবদুল আলা (র) কাব আহবার হইতে বর্ণনা করিয়াছেন। কাবা ইবন আহবার বলেন : আল্লাহ তা'আলার নিকট কুরআন তিলাওয়াত এবং যিকিরের চাইতে অধিক প্রিয়বস্তু আর কিছুই নাই । যদি তাহা না হইত তাহা হইলে মানুষকে সালাত ও জিহাদের মাঝে উহার জন্যে নির্দেশ দেওয়া হইত না । তোমরা কি দেখিতেছ না যে, লোকদেরকে লড়াইর সময়ও যিকির করার নির্দেশ দেওয়া হইয়াছে? যেমন আল্লাহ বলিয়াছেন : ও SAS SEI CS DLP LEG SLD Kt LET CL LEIS MIU, Un bss ALLS পাপ যখন আমাদের মধ্যে পদচারণ করে এবং আমাদের মধ্যে যখন মদ্যপানের ধুমধাম পড়িয়া যায়, তখনও আমরা তোমাকে স্বরণ করিব ৷ আনতারা বলেন : S200 ED clam 2 bly CUA DSS A, “যখন তীর ধনুকের বর্ষণ শুরু হয় এবং বায়যাল হিন্দ তরবারি আমাদের রক্ত ধারা ' ঝরাইতে থাকে, তখনও আমরা তোমার স্বরণকে ভুলিব না৷” বস্তুত আল্লাহ পাক উপরোক্ত আয়াতে শত্রুর সাথে লড়াইর সময় দৃঢ়পদে অবিচল থাকিবার এবং হানাহানী ও লড়াই চলাকালে ময়দান ছাড়িয়া চলিয়া না যাওয়া, পলায়ন না করা এবং ভীত না হইয়া আল্লাহর প্রতি নির্ভরশীল হইয়া ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়াছেন। পরনস্তু বলিয়াছেন, এহেন নায়ুক পরিস্থিতিতেও তোমরা আল্লাহকে ভুলিবে না । তাহাকে স্বরণ করিবে, তাহার সাহায্য চাহিবে ও তাহার প্রতি নির্ভরশীল হইবে । আর শত্রুর মুকাবিলায় তাহার নুসরত ও মদদ লাভের জন্য প্রার্থনা করিবে । আর এই অবস্থায় আল্লাহ তা'আলা এবং তাহার রাসূলের . প্রতি আনুগত্য প্রদর্শন করিবে এবং আল্লাহ পাক যাহা কিছু করিবার নির্দেশ দিয়াছেন তাহা দৃঢ়ভাবে পালন করিয়া যাইবে এবং যাহা হইতে বিরত থাকিতে বলিয়াছেন, তাহা বর্জন করিয়া চলিবে ৷ তোমরা পরস্পরে আত্মকলহ ও ঝগড়া-বিবাদে লিপ্ত হইবে না । ইহা করিলে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হইবে । ইহাই হইবে তোমাদের ভীত ও সন্ত্রস্ত হওয়ার এবং ময়দানে চরমভাবে পর্যুদস্ত হওয়ার কারণ । উপরোক্ত ॥$>) ৯১ আয়াতাংশের তাৎপর্য হইল পাস্পরিক কলহ বিবাদের দরুন তোমাদের দলীয় এক্য সংহতি ভাঙ্গিয়া পড়িয়া তোমাদের শক্তি বিনষ্ট হইয়া যাইবে । আর তোমাদের অগ্রযাত্রাও ব্যাহত হইবে । বরং তোমরা সর্বাবস্থায় ধৈর্য ধারণ করিবে। আল্লাহ্ ধৈর্যশীলদের সহিত রহিয়াছেন।
— পৃষ্ঠা ৪৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।