তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল 8৪৬৫ ছাড়িয়া দিলে আল্লাহর শপথ! ইহারা কুরায়েশের লোক । আমাকে জানান হইয়াছে যে, ইহারা কুরায়েশের লোক, আবু সূফিয়ানের নয় । উহাদের নিকট কুরায়েশের সন্ধান জিজ্ঞাসা করা হইলে ভৃত্যদ্বয় বলিল : তাহারা এই টিলার অপর পার্শ্বে দুই একটি উপত্যাকায় অবস্থান করিতেছে। এই টিলাটির নাম ছিল আকানকল টিলা । অতঃপর মহানবী (সা) উহাদেরকে জিজ্ঞাসা করিলেন : কতটি সম্পৃদায় রহিয়াছে? উত্তর করিল : অনেকগুলি সম্প্রদায় আসিয়াছে। মহানবী (সা) আবার জিজ্ঞাসা করিলেন : সংখ্যায় কত হইবে ? উহারা বলিল, তাহা আমরা জানি না । মহানবী (সা) আবার জিজ্ঞাসা করিলেন : দৈনিক কতটি উষ্ট্র যবাহ হয় ? উহারা উত্তর করিল : একদিন নয়টি এবং একদিন দশটি করিয়া যবাহ্‌ হয় । অতঃপর মহনবী (সা) বলিলেন : উহারা সংখ্যায় নয়শত হইতে হাজারের মধ্যে হইবে । অতঃপর মহানবী (সা) জিজ্ঞাসা করিলেন : “কুরায়েশের নেতৃবর্গের মধ্যে ওখানে কাহারা কাহারা রহিয়াছে?” ভৃত্যদ্বয় উত্তর করিল, উতবা ইব্‌ন রবীআ, শায়বা ইব্‌ন রবীআ, আবুল বাখতারী ইবন হিশাম, হাকীম ইব্ন হিযাম, নওয়াফেল ইব্‌ন খুইয়ালীদ, হারিস ইব্‌ন আমির ইব্‌ন নওফিল, তুআইমা ইব্ন আদী ইব্‌ন নওফিল, নজর ইব্ন হারিস, যামআ ইব্‌ন আসওয়াদ, আবূ জাহেল ইব্ন হিশাম, এবং আমর ইবন আবৃূউদ প্রমুখ নেতৃবর্গ রহিয়াছে । অতঃপর মহানবী (সা) তাহার সাথীগণকে সম্বোধন করিয়া বলিলেন : মক্কা তাহার কলিজার টুকরাগুলি তোমাদের কাছে পেশ করিয়াছে, তোমরা তাহা গ্রহণ কর ।'' মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন : আমার নিকট আবদুল্লাহ ইব্‌ন আবূ বকর ইব্ন হাযম (র) এই হাদীস বর্ণনা করিয়াছেন যে, সা‘দ ইব্‌ন মাআয (রা) বদরের যুদ্ধের দিন দুই দল সেনা মুখোমুখি অবস্থানকালে মহানবী (সা)-কে বলিলেন : হে আল্লাহ্র রাসূল! আপনার জন্য একটি ঝুপড়ী করিয়া দিতে চাই । আপনি তাহাতে অবস্থান করিবেন এবং আপনার সওয়ারী থাকিবে অপর দিকে আমরা শত্রুর সাথে লড়াই করিতে থাকিব । আল্লাহ্‌ পাক যদি আমাদিগকে বিজয়ী করেন এবং সম্মান রক্ষা করেন, তবে তো আল্লাহ্র শুকরিয়া । আমরা ইহাই আশা করি। অন্যথায় আপনি এ সওয়ারীতে চড়িয়া মদীনায় আমাদের লোকজনের নিকট চলিয়া যাইবেন। আল্লাহর শপথ! আমাদের সম্প্রদায়গুলি আপনার পিছনে রহিয়াছে। তাহারা আপনাকে আমাদের চাইতে অতিশয় ভালবাসেন । আপনি শত্রুর সাথে যুদ্ধ করিবেন, ইহা তাহাদের জানা থাকিলে তাহারা কোনক্রমেই আপনার হইতে পিছনে থাকিত না। আপনার সাথী হইয়া আপনাকে সাহায্য করিত । মহানবী (সা) এই পরামর্শ শুনিয়া তাহার খুব প্রশংসা করিলেন এবং তাহার জন্য দু'আ করিলেন । অতঃপর মহানবী (সা)-এর জন্য একটি ঝুপডী নির্মাণ করা হইল । তাহাতে মহানবী (সা) আবু বকর (রা) ব্যতীত আর কেহ থাকিত না। ইবন ইসহাক (র) বলেন : প্রভাতে কুরায়েশশণকে আকানকল পাহাড়ের অপর পার্শ্ব হইতে বদরের দিকে অগ্রসর হইতে দেখিয়া মহানবী (সা) এই প্রার্থনা করিলেন : হে আল্লাহ! এই কুরায়েশগণ দম্তভরে তোমার সহিত লড়াই করিবার জন্য এবং তোমার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করিবার জন্য আসিতেছে ৷ আল্লাহ তুমি উহাদিগকে অপমানিত ও পর্যুদন্ত কর!” হবনে কাছীর ৪র্থ _ ৫৯

— পৃষ্ঠা ৪৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।