তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর আসিবে, তখন তোমার ঝণ পরিশোধ করিব । এই কথা শুনিয়া বসবস ও আদী তাহাদের উষ্টের পৃষ্ঠে আরোহণ করিয়া তড়িঘড়ি চলিয়া আসিয়া মহানবী (সা)-কে সংবাদ জানাইল। ইত্যবসরে আবু সূফিয়ান যেহেতু সংশয়ের মধ্যে ছিল, তাই সে কাফেলাকে পিছে রাখিয়া সেখানে আসিয়া উপস্থিত হইল এবং মাজদী ইব্‌ন আমরকে দেখিয়া জিজ্ঞাসা করিল, এই পানির কূপের নিকট কোন অপরিচিত লোক দেখিতে পাইয়াছ কি? সে উত্তর করিল : না কোন লোক দেখি নাই । তবে দুইজন উস্্রারোহী লোককে দেখিয়াছি। তাহারা এই টিলার উপর তাহাদের উক্ত বাঁধিয়া রাখিয়া এখান হইতে দুই মোশক পানি লইয়া চলিয়া গিয়াছে। আর সুফিয়ান উষ্ট্র বাঁধার স্থানে গিয়া উদ্টের বিষ্ঠা তন্ন তন্ন করিয়া তাহাতে খেজুরের আঁটি দেখিয়া বলিল : আল্লাহর শপথ, ইহা মদীনার খেজুরের আঁটি এবং ইহারা মদীনারই গুপ্তচর হইবে । সুতরাং সে অতি তাড়াতাড়ি চলিয়া গিয়া কাফেলা চলার গতিপথে পরিবর্তন করিল এবং সমুদ্র উপকূল ধরিয়া অগ্রসর হইতে লাগিল। সে নিজ কাফেলাকে বিপদমুক্ত দেখিয়া কুরায়েশের নিকট এই বলিয়া লোক পাঠাইল যে, আল্লাহ তা'আলা আমাদের কাফেলাকে এবং আমাদের ধন-সম্পদ ও লোকদিগকে বিপদমুক্ত করিয়াছেন। সুতরাং তোমরা মক্কার দিকে ফিরিয়া যাও। কিন্তু আবূ জাহেল বলিল : আল্লাহর শপথ ! আমরা এখনই ফিরিয়া যাইব না। আমরা বদর প্রান্তরে উপস্থিত হইব । কেননা বদর বাজার আরবের মধ্যে একটি বিখ্যাত বাজার । আমরা সেখানে তিন দিন অবস্থান করিব । সেখানে আমরা নানাবিধ উপাদেয় খাদ্য আহার করিব, উষ্টর যবাহ করিব, মদ্যপান করিয়া ফুর্তি করিব । আমাদের ভৃত্য ও দাসীগণ মনের মত পানাহার করিয়া আনন্দ করিবে। সমস্ত আরবের লোক আমাদের এই আগমনের কথা শুনিবে এবং বদর প্রান্তর আমাদের আগমনী স্মৃতি চিরদিন বুকে ধরিয়া রাখিবে। অতঃপর আখনাস ইব্ন শুরায়ক বলিল, হে বনী যুহায়েরের লোকগণ! আল্লাহ্‌ পাক তোমাদের ধন-সম্পদ ও লোকজনকে বিপদমুক্ত করিয়াছেন । সুতরাং তোমরা দেশে চলিয়া যাও । তাহার কথামত বনী যুহায়েরের লোকগণ চলিয়া গেল, তথায় আর কাল-বিলম্ব করিল না। তাহাদের সাথে বনী আদী সম্প্রদায়ের লোকগণও চলিয়া গেল। মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন : ইয়াধীদ ইব্‌ন রূমান (র) উরওয়া ইব্ন যুবায়ের (র) হইতে বর্ণনা করিয়াছে। ইব্ন যুবায়ের (র) বলেন : মহানবী (সা) বদর প্রান্তরের নিকট উপনীত হইয়া সাহাবীগণের মধ্য হইতে আলী ইব্‌ন আবু তালিব, সা'দ ইব্‌ন আবূ ওয়াক্কাস ও যুবায়ের ইব্‌ন আওয়ামকে নি্বর্চন করিয়া গুপ্তচররূপে তথ্য লওয়ার জন্য প্রেরণ করিলেন। তাহারা পানির কূপের নিকট পৌঁছিয়া তথায় বনী সা‘দ ইবৃন আসের এক ভূত্য এবং বনী হা্‌জ্জাজের এক ভৃত্যকে পাইয়া ধরিয়া আনিয়া মহানবী (সা)-এর নিকট উপস্থিত করিল। এই সময় মহানবী (সা) নামাযে দাঁড়াইয়া ছিলেন। অতঃপর সাহাবীগণ উহাদের জিজ্ঞাসা করিলেন : তোমরা কাহারা ? ভূত্যদ্বয় উত্তর করিল, আমরা কুরায়েশের পানি বাহক । আমাদের পানি নেওয়ার জন্য প্রেরণ করা হইয়াছে । কিন্তু সাহাবীগণ উহাদের কথা বিশ্বাস করিলেন না । বলিল : তোমরা আবু সুফিয়ানের লোক । অতঃপর উহাদিগকে মারধর শুরু করিয়া দিল। উহারা নিজদিগকে আবূ সুফিয়ানের লোক বলিয়া পরিচয় দিলে মারধর বন্ধ করিল । এদিকে মহানবী (সা) নামায শেষ করিয়া সালাম ফিরাইয়া বলিলেন : যখন উহারা সত্য কথা বলিতেছিল তখন তোমরা উহাদেরকে মারধর করিলে আর যখন মিথ্যা কথা বলিল, তখন

— পৃষ্ঠা ৪৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।