তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল ৪৬৩ সম্পন্ন করার জন্য উভয় দলকে যুদ্ধক্ষেত্রে সমবেত করিলেন । কারণ হইল যাহারা ধ্বংস হইবে তাহারা যেন সুস্পষ্ট প্রমাণ পাইয়া ধ্বংস হয় এবং যাহারা জীবিত থাকিবে তাহারাও যেন সুস্পষ্ট প্রমাণ পাইয়া জীবিত থাকে । আল্লাহ সর্বশোতা সর্বজ্ঞ ৷ তাফসীর : আল্লাহ পাক উল্লেখিত আয়াতে পার্থক্য করার দিন অর্থাৎ বদরের যুদ্ধের পূর্বকালীন দৃশ্যটি তুলিয়া ধরিয়াছেন। আল্লাহ বলেন, সেই সময়টির কথা তোমরা স্বরণ কর, যখন তোমরা মদীনার নিকটবর্তী লোকালয় ও উপত্যকায় অবতরণ করিয়াছিলে। আর মুশরিকগণ মদীনার দূরপান্তে মক্কার নিকটতম উপত্যকায় অবতরণ করিয়াছিল । এদিকে আবু সূফিয়ানের নেতৃত্বে উষ্ট্রারোহী বাণিজ্যিক কাফেলাটি তোমাদের তুলনায় নিম্নভূমিতে অর্থাৎ সমুদ্র উপকূলে ছিল। তোমরা এবং মুশরিকগণ যদি পূর্বে যুদ্ধের স্থান সম্পর্কে সিদ্ধান্ত নিতে তবে তোমাদের মধ্যে স্থান নিয়া মতানৈক্য সৃষ্টি হইত । মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন : আমার নিকট ইয়াহইয়া ইবন ইবাদ ইবৃন আবদুল্লাহ ইবন যুবায়ের তাহার পিতার উদ্ধৃতি দিয়া এই আয়াত সম্পর্কে বলিয়াছেন : যদি তোমাদের মধ্যে ও উহাদের মধ্যে যুদ্ধের স্থান সম্পর্কে চুক্তি বা অংগীকার হইত, তখন তোমরা উহাদের সংখ্যাধিক্য ও তোমাদের স্বল্লতার কথা অবহিত হইয়া উহাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হইতে না। কিন্তু আল্লাহ্‌ বিষয়টি মীমাংসার জন্য এইরূপ করিয়াছিলেন এবং বাস্তবে তাহাই হইয়াছিল। অর্থাৎ আল্লাহ পাক তোমাদের অনিচ্ছায় তাহার কুদরত দ্বারা ইসলাম ও তাহাদের অনুসারিগণের সন্মান রক্ষা করেন এবং শিরক ও উহার অনুসারীদিগকে পদানত ও অপমানিত করাই ছিল তাহার চুড়ান্ত লক্ষ্য ও আদিম ফায়সালা ৷ সুতরাং তিনি দয়াপরবশে এ বিষয় যাহা ইচ্ছা করিয়াছিলেন তাহাই করিলেন। কা‘ব ইবন মালিক (রা) বর্ণিত হাদীসে উল্লেখ রহিয়াছে যে, মহানবী (সা) এবং মুসলমানগণ হইয়াছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক তাহাদিগকে এবং তাহাদের শত্রুদিগকে একটি অনির্ধারিত স্থানে একত্রিত করিলেন। ইব্‌ন জারীর (র) বলেন : ইয়াকুব (র) ... উমাইর ইব্‌ন ইসহাক (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ সুফিয়ান উস্্রারোহী কাফেলাটি নিয়া সিরিয়া হইতে অগ্রসর হইতেছিল। এদিকে আবূ জাহেলও দলবল নিয়া মহানবী (সা) ও তাহার সাহাবাগণ হইতে তাহাদের কাফেলা রক্ষণার্থে মক্কা হইতে রওয়ানা হইয়াছিল । পরিশেষে উভয় দল বদর প্রান্তরে আসিয়া একত্রিত হইল । কোন দলেরই কোন দল সম্পর্কে খবরাখবর ছিল না । শেষ পর্যন্ত বদরের পানির কুয়ার নিকট মিলিত হইয়া পরস্পরের মধ্যে জানাজানি হইল । মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) মহানবী (সা)-এর জীবনীতে লিখিয়াছেন : মহানবী (সা) স্বীয় উদ্দেশ্যের দিকে অগ্রসর হইতেছিলেন। সফরার নিকটবতী স্থানে পৌছাইয়া বস্বস ইব্‌ন আমর ও আদী ইব্‌ন আবূ যগবা জুহনীদেরকে আবূ সুফিয়ানের খবর সংগ্রহের জন্য গুপ্তচররূপে প্রেরণ করিলেন। উহারা পথ চলিতে চলিতে বদর প্রান্তরে আসিয়া উপনীত হইল এবং উক্থর দুইটিকে টিলার উপর বাঁধিয়া রাখিয়া মোশক ভরিয়া কুয়ার নিকট পানি আনিতে গেল । তাহারা সেখানে দুইটি বালকের মধ্যে এই বিতর্ক শুনিতে পাইলেন যে, এক অপরকে বলিতেছে, তুমি আমার ঝণ পরিশোধ কর না কেন : দ্বিতীয় বালকটি উত্তর করিল, আগামীকল্য বা পরশু কাফেলা

— পৃষ্ঠা ৪৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।