তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents eh তাফসীরে ইব্‌ন কাছীর আবদুর রায্যাক (র) ... উরওয়া ইব্ন যুবায়ের (র) হইতে বর্ণনা করেন যে, ইয়াওমুল ফুরকান দ্বারা আল্লাহ পাক সেই দিনটির কথা বুঝাইয়াছেন যে দিন হক ও বাতিলের মধ্যে পার্থক্য করা হইয়াছে। সেই দিনটি হইল বদরের যুদ্ধের দিন। আর ইহাই হইল মহানবী (সা)-এর উপস্থিতিতে সর্ব প্রথম যুদ্ধ । মুশরিকদের সরদার উতবা ইব্‌ন রবীআও এই যুদ্ধে উপস্থিত ছিল। সুতরাং উভয় দল বদর প্রান্তরে রমযান মাসের উনিশ বা সতের তারিখ জুমুআর দিন মুখোমুখী হইয়াছিল এই যুদ্ধে মহানবী (সা)-এর সাহাবীদের সংখ্যা ছিল তিনশত তের । আর মুশরিকদের সংখ্যা ছিল নয়শত হইতে হাজারের মধ্যে । আল্লাহ্‌ মুশরিকদেরকে পরাজিত করিলেন এবং তাহাদের সত্তর জন লোকের উর্ধ্বে নিহত হইয়া ছিল, আর বন্দীর সংখ্যাও ছিল অনুরূপ । হাকিম (রা) তাহার মুস্তাদরাক কিতাবে আ‘মাশ (র) ... ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, এ দিনটি ছিল লায়লাতুল কদর । সুতরাং তোমরা রামযানের শেষ এগার দিন অবশিষ্ট থাকার রাতে লায়লাতুল কদরকে অনুসন্ধান কর। কেননা এ দিনের সকাল বেলাই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হইয়াছিল । এই হাদীস বুখারী ও মুসলিমের শর্ত মাফিক বর্ণনা করিয়াছেন। এমনিভাবে আবদুল্লাহ ইবন যুবায়ের (রা) হইতে জা‘ফর ইব্ন বুরকান (র) এক লোক সূত্রে উহা বর্ণনা করিয়াছেন । ইব্‌ন জারীর (র) ইব্‌ন হুমাইদ (র) ... আবূ আবদুর রহমান সুলমী (র) হইতে বর্ণনা করিয়াছেন। সুলমী বলেন : হাসান ইব্‌ন আলী বলিয়াছেন : “সতেরই রমাযান পার্থক্য রাত্রতেই দুই দল মুখোমুখি হইয়াছিল” । এই হাদীসের সনদ বিশুদ্ধ ও শক্তিশালী । ইব্‌ন মারদুবিয়া (র) আবু আবদুর রহমান আবদুল্লাহ ইব্‌ন হাবীব (র) আলী (র) হইতে বর্ণনা করেন যে, রমযান মাসের সতের তারিখই ছিল দুই দল সৈন্য মুখোমুখি হওয়ার রাত্রি এবং পার্থক্যের রাত্রি । দিনটি ছিল জুমুআর দিন এবং সময়টি ছিল ভোরবেলা ৷ ইহাই মাগাযী রচনাকারী ও জীবনী লেখকদের নিকট বিশুদ্ধ অভিমত । মিসরের তৎকালীন ইমাম ইয়াধীদ ইব্‌ন আবূ হাবীব বলেন : বদরের যুদ্ধ সোমবার অনুষ্ঠিত হইয়াছিল । কিন্তু তাহার এই মতবাদকে কেহ গ্রহণ করে নাই । জুমহূর উলামায়ে কিরামের অভিমতই ইহার উপর প্রধান্য লাভ করিয়াছে। did AEA 22, oot 2 2% / 29320 52242 SG (5 na) INC 2 Gl sal {3} (£৮) 5 t ও এ 2পর2 ৰ ১৪২০ ০১4০ 7 প্ৰ SI YI GC AEEES IGG HI is OA Gedul Po AMA 2d Al 2/4 LS2/ / 2424 2 5 2 CF ED DIN Ale IE 1 ted ¥ 92,0 953 AAdAL Gd edu PSA SOE L327 Ot Res OL Ly or গো ৩০ ৩১৯ 8২. সেই সময়ের কথা স্মরণ কর, যখন তোমরা উপত্যকার নিকট-প্রান্তে ছিলে এবং তাহারা ছিল উপত্যকার দূর-প্রান্তে। আর উদ্্রারোহী কাফেলাটি তোমাদের অপেক্ষায় নিম্নভূমিতে ছিল । তোমরা যদি পরস্পরের মধ্যে যুদ্ধ সম্পর্কে কোন সিদ্ধান্ত নিতে চাহিতে, তোমাদের মধ্যে স্থান নিয়া মতানৈক্য দেখা দিত । সুতরাং যাহা হওয়ার ছিল, আল্লাহ তাহা

— পৃষ্ঠা ৪৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।