তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা আনফাল 8৬১ আয়াতে J} ৬! দ্বারা এ সকল পথচারী লোকদিগের কথা বলা হইয়াছে, যাহাদের পথ অতিক্ৰমকালে নামায কসর পড়িতে হয় এবং এঁ সময় তাহাদের যাবতীয় ব্যয়ভার বহন করার ক্ষমতা থাকে না ইহার বিশদ আলোচনা সূরা বারাআাতের সাদকার আয়াতের ব্যাখ্যা প্রসংগে ইনশাআল্লাহ করা হইবে । আল্লাহই আমাদের ভরসা ও নির্ভরতার স্থল । আলোচ্য G৯ ১৬ 551 ৬ এ) 20,2: আয়াতাংশের তাৎপর্য হইল যে, তোমরা আল্লাহর প্রতি, পরকালের প্রতি এবং তাহার রাসূলের নিকট যাহা কিছু অবতীর্ণ করা হইয়াছে, তাহার প্রতি ঈমান ও আস্থা রাখ, তবে শরীআত তোমাদের জন্য যে গনীমৃতের এক-পঞ্চমাংশ নিরূপণ করিয়াছে তাহা মানিয়া চল । এইজন্যই বুখারী ও মুসলিম শরীফে আবদুল্লাহ ইবন আব্বাস (রা) আবদুল কায়েসের মিশনকে উপলক্ষ করিয়া হাদীস বর্ণিত হইয়াছে। মহানবী (সা) উহাদিগকে বলিলেন : আমি কি তোমাদিগকে চারিটি কাজের আদেশ এবং চারিটি কাজ হইতে বিরত থাকার কথা বলিব না ? আদেশসূচক কাজগুলির প্রথমটি হইল, আল্লাহর প্রতি ঈমান আনা । অতঃপর বলিলেন : আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ তোমরা জান কি ? উহার অর্থ হইল ‘আল্লাহ তা‘আলা ব্যতীত কোন মা‘বূদ নাই, মুহাম্মদ (সা) তাহার রাসূল’ এই সাক্ষ্য দেওয়া । দ্বিতীয় নামায আদায় করা, তৃতীয় যাকাত দেওয়া, আর চতুর্থটি হইল গনীমতের এক-পঞ্চমাংশ প্রদান করা । এইভাবে হাদীসটি সুদীর্ঘভাবে বর্ণিত হইয়াছে। এই হাদীসে গনীমতের এক-পঞ্চমাংশ আদায় করাকে ঈমানী কাজ বলা হইয়াছে। ইমাম বুখারী (র)ও তাহার কিতাবে 'গনীমতের এক-পঞ্চমাংশ আদায় করা ঈমানী কাজ’ এই শিরোনামে একটি অধ্যায় রচনা করিয়া ইব্‌ন আব্বাস (রা) হইতে এই হাদীসকে উল্লেখ করিয়াছেন । আমরা এই বিষয় বুখারীর ব্যাখ্যা গ্রন্থ শরহে বুখারী’ কিতাবে সবিস্তার আলোচনা করিয়াছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য । মুকাতিল ইবৃন হাইয়্যান (র) ১5,1 + bas se 71 ৬, আয়াত প্ৰসঙ্গে বলিয়াছেন এখানে 5৪,1) দ্বারা গনীমত বল্টনের দিনের কথা বলা হইয়াছে। আলোচ্য ১43 LF LE DG LL AINE SE ys আয়াতাংশের তাৎপর্য হইল, এখানে আল্লাহ পাক বদরের যুদ্ধের দিন হক ও বাতিলের পার্থক্য করিয়া তাহার সৃষ্টিকুলকে যে উপকার করিয়াছেন এবং হকপন্থীদের প্রতি বিভিন্ন নিয়ামত দান করিয়াছেন তৎ্প্রতি ইংগিত প্রদান করা হইয়াছে। এই দিনটির তিনি নাম রাখিয়াছেন ‘ইয়াওমুল ফুরকান’ বা পার্থক্যের দিন। কেননা এদিন আল্লাহ পাক ঈমানের কালেমাকে বাতিল কালেমার উপর বিজয়ী করিয়া সুপ্রতিষ্ঠিত করিয়াছেন, তাহার দীনকে সমুন্নত করিয়াছেন, তাহার নবীকে সাহায্য করিয়াছেন এবং তাহার দলকে করিয়াছেন বিজয়ী । আলী ইব্‌ন আবূ তালহা ও আওফী (র) বর্ণনা করেন, ইব্‌ন আব্বাস (রা) বলেন : ‘ইয়াওমুল ফুরকান’ দ্বারা বদরের যুদ্ধের দিনের কথা বুঝান হইয়াছে। কেননা এঁ দিন আল্লাহ পাক হক ও বাতিলের মধ্যে চূড়ান্তরূপে পার্থক্য সৃষ্টি করিয়াছিলেন । হাকিম (র) এই হাদীসের বর্ণনাকারী । এমনিভাবে মুজাহিদ, মিকসাম, উবায়দুল্লাহ ইবন আবদুল্লাহ, যাহহাক, কাতাদা, মুকাতিল ইব্্‌ন হাইয়্যান (র) সহ অনেক লোকই অভিমত প্রকাশ করিয়াছেন যে, ইহা দ্বারা বদরের যুদ্ধের দিনের কথা বুঝান হইয়াছে ।

— পৃষ্ঠা ৪৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।