তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪৬০ তাফসীরে ইব্‌ন কাছীর বংশীয় মর্যাদায় একই ৷ মহানবী (সা) উত্তর করিলেন : বনী হাশিম গোত্র ও বনী মুত্তালিব গোত্র একই বস্তু, দুই নয়। ইমাম মুসলিম (র) ইহার বর্ণনাকারী । এই হাদীস কোন কোন বর্ণনায় এইরূপ উল্লেখ রহিয়াছে যে, তাহারা আমাদের মধ্যে জাহিলী যুগে ও ইসলামী যুগের কোন সময়ই ব্যবধান সৃষ্টি করে নাই৷ জুমহুর উলামায়ে কিরামের মতেও বনী হাশিম ও বনী মুত্তালিব অভিন্ন সম্পৃদায় । ইব্‌ন জারীর (র) ও অন্যান্য লোকের অভিমত এই যে, গনীমত পাওয়ার অধিকারী বনী হাশিম গোত্রের লোকগণ ৷ খুসাইফ (র) মুজাহিদ হইতে বর্ণনা করেন যে, আল্লাহ পাক বনী হাশিম গোত্রের মধ্যে ফকীর-মিসকীন থাকিবে একথা পূর্বাহ্নেই অবগত হইয়া তাহাদের জন্য যাকাতের স্থলে গনীমতের এক-পঞ্চমাংশের ব্যবস্থা করিয়াছেন। মুজাহিদ হইতে আর এক বর্ণনায় উল্লেখ রহিয়াছে যে, যাহাদের জন্য যাকাতের মাল আহার করা হারাম তাহারা হইলেন রাসূলের আত্মীয়-স্বজন । আলী ইবৃন হুসাইন হইতেও এইরূপ বর্ণিত রহিয়াছে। ইব্ন জারীর ও অন্যরা বলেন : শুধু আত্মীয়-স্বজনই নহে বরং সমস্ত কুরায়েশদের জন্য যাকাতের মাল আহার করা হারাম । আমার নিকট ইউনুস ইবন আবদুল আলা, আবদুল্লাহ্‌ ইব্‌ন নাফি, আবু মা“শার ও সাঈদুল মুকরিবী ধারাবাহিকভাবে হাদীস বর্ণনা করিয়াছেন। সাঈদুল মুকরিবী বলেন : নজদা (র) ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট আত্মীয়-স্বজন কাহারা, এই কথা জিজ্ঞাসা করিয়া এক পত্র লিখিলে ইব্‌ন আব্বাস প্রতিউত্তরে লিখিলেন যে, আমরা বলি, আমরাই রাসূলের আত্মীয়-স্বজন । কিন্তু আমাদের সম্প্রদায়ের লোকগণ স্বীকার করেন না । তাহারা বলেন কুরায়েশের সমস্ত লোকই মহানবী (সা)-এর আত্মীয়-স্বজন । এই হাদীসটি বিশুদ্ধ । মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ এই হাদীসটি সাঈদ মুকরিবী (র) ইয়াযীদ ইব্‌ন হারমুয হইতে এইভাবে বর্ণনা করিয়াছেন যে, নজদা (র) উব্্‌ন আব্বাস (রা)-এর নিকট আত্মীয়-স্বজন কাহারা এই কথা জিজ্ঞাসা করিয়া পত্র লিখিয়া ছিলেন । অতঃপর তাহারা “আমাদের সম্প্রদায় ইহা অস্বীকার করে” এই পর্যন্ত উল্লেখ করিয়াছেন । তাহাদের বর্ণিত সনদে আবু মা‘শার নজীহ ইব্‌ন আবদুর রহমান মাদানীর নাম অতিরিক্ত উল্লেখ রহিয়াছে । অথচ এই সনদে দুর্বলতার অভিযোগ বিদ্যমান । ইব্‌ন আবু হাতিম (র) বলেন : আমাদের নিকট আমার পিতা ... ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন। ইবন আব্বাস (রা) বলেন : মহানবী (সা) বলিয়াছেন : আমি . তোমাদের জন্য মানুষের হাতের ময়লা (যাকাত) হইতে বিরত রখিয়াছি। তোমাদের জন্য রহিয়াছে গনীমতের এক-পঞ্চমাংশ, যাহা দ্বারা তোমরা ধনী হইবে বা যাহা তোমাদের জন্য যথেষ্ট । এই হাদীসের সনদটি অতি চমৎকার ও ‘হাসান’ ৷ সনদে বর্ণিত ইবরাহীম ইব্‌ন মাহদীকে আবু হাতিম (র) নির্ভরযোগ্য বর্ণনাকারী বলিয়া আখ্যায়িত করিয়াছেন কিন্তু ইয়াহইয়া ইব্্‌ন মুঈন (র) বলেন : এই লোক ‘মুনকার’ হাদীস বর্ণনা করিয়া থাকে । আল্লাহই সর্বজ্ঞ । উপরোক্ত আয়াতে ৬, শব্দ দ্বারা মুসলমানদের ইয়াতীম লোকদের কথা বলা হইয়াছে। কিন্তু এখানে ধনী ইয়াতীম হইবে না গরীব ধর্নী সবশ্রেণীর ইয়াতীম হইবে এই বিষয় ব্যাখ্যাকারদের মধ্যে মতবিরোধ হইয়াছে। এ বিষয় দুইটি অভিমতের উল্লেখ পাওয়া যায়। মিসকীন এ সকল লোককে বলা হয় যাহাদের নিজদের ন্যুনতম প্রয়োজন পূরণের দ্রব্য-সামগ্রীর অভাব । উপরোক্ত

— পৃষ্ঠা ৪৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।