তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল 8৫৯ অস্ত্রশস্ত্র, যানবাহন ইত্যাদি সংগ্রহ করার কাজে এই দুই অংশের সম্পদ ব্যবহার হইবে। সুতরাং আবূ বকর ও উমর (রা)-এর খিলাফতকালে এইরূপই হইয়াছিল। আ‘মাশ (র) ইবরাহীম হইতে বর্ণনা করেন যে, আবূ বকর ও উমর (রা) তাহারা উভয়ই তাহাদের খিলাফতকালে জিহাদের অস্ত্রশস্ত্র সংগ্রহ করার কাজে এই দুই অংশের অর্থ ব্যয় করিতেন সুতরাং আমি ইবরাহীম (র)-এর নিকট জিজ্ঞাসা করিলাম, এই বিষয় আলী (রা)-এর অভিমত কি? তিনি উত্তর করিলেন : তিনি এই বিষয় খুবই কঠোর । বহু সংখ্যক আলিম এই মতবাদেরই প্রবক্তা । তবে আত্মীয়-স্বজনের অংশটি বনী হাশিম ও বনী মুত্তালিব গোত্রের লোকগণকে প্রদান করা হইত । কেননা বনী মুত্তালিব গোত্রের লোকগণ বনী হাশিম গোত্রের লোকদিগকে জাহিলী যুগে ও ইসলামের প্রথম দিকে সর্বকাজে সহযোগিতা প্রদান করিত । উহাদের সাথে মহানবী (সা)-এর এবং মুসলমানদের সহযোগিতার জন্য শি'আবে আবূ তালিবেও তাহারা বন্দী হইয়াছিল। তাহারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করিয়াছিল ৷ বংশীয় ও আত্মীয়তার সম্পর্কের খাতিরে এবং আবূ তালিবের কথা মানিয়া উহাদের কাফিরগণও মুসলমানদের সহযোগিতা করিয়াছিল । পক্ষান্তরে বনী আবদ শামস এবং বনী নওয়াফিল গোত্রের লোকগণ যদিও মহানবী (সা)-এর সম্পর্কে চাচাতো ভাই হইত বটে, কিন্তু তাহারা এ ব্যাপারে আদৌ কোনরূপ সহযোগিতা প্রদর্শন করে নাই । বরং তাঁহার বিরুদ্ধে তাহারা যুদ্ধ করিয়াছে, কুরায়েশশণকে রাসূলের বিরুদ্ধে ক্ষেপাইয়া তুলিয়াছে এবং যুদ্ধ করিবার জন্য লেলাইয়া দিয়াছে। এই জন্যই আবু তালিব তাঁহার স্থানে বলিয়াছেন : Hl bles * Nps mt asle lS Be AE cm iad Fide DNs bl LU ES A> 2 * fs ool tin MD LIN oss Ss dl * Sb Ll3 or pl IS (আল্লাহ পাক আবদ শামস ও নওয়াফিলদের ন্যায় বিচার করুন । তাহাদের উপর আল্লাহর নিকৃষ্টতম শাস্তি আপতিত হউক ৷ উহারা স্বগোত্রীয় লোকদের উপর অত্যাচার করিয়াছে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে নাই । উহারা নিজেরাই ইহার বাস্তব প্রমাণ । উহারা ভদ্রবতাও রক্ষা করে নাই । উহারা জাতির স্বার্থকে বিপনন করিয়া নির্বুদ্ধিতার পরিচয় দিয়াছে। বনী খালফের লোকেরা আমাদের সাথে ঝগড়া বিবাদ করিয়াছে এবং আমাদের সাথে হিংসা ও দষ্ে লিপ্ত । অথচ আমরাই হাশিম গোত্রের মূল উদ্দেশ্য এবং জাতীয় মেরুদণ্ডকে স্থির রাখিয়াছি, সমাজে প্রতিষ্ঠিত করিয়াছি । আর কুসাই বংশের শান ও মর্যাদাকে রক্ষা করিয়াছি ৷) যুবায়ের ইব্‌ন মুতয়িম ইব্‌ন আদী ইব্‌ন নওফিল (র) বলেন : আমরা উসমান ইব্ন আফফান অর্থাৎ ইবৃন আবুল আস ইব্‌ন উমাইয়া ইব্‌ন আবদ শামসের সাথে মহানবী (সা)-এর নিকট গমন করিলাম । অতঃপর আমরা বলিলাম : হে আল্লাহর রাসূল! আপনি বনী মুত্তালিব গোত্রের লোকদিগকে খায়বার যুদ্ধে প্রাপ্ত গনীমতের এক-পঞ্চমাংশ হইতে বিষয় সম্পদ দান করিয়াছেন এবং আমাদেরকে পরিহার করিয়াছেন। অথচ আমরা এবং তাহারা আপনার নিকট

— পৃষ্ঠা ৪৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।