তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents or তাফসীরে ইব্ন কাছীর এইসব হাদীসসমূহ দ্বারা আমাদের উল্লেখিত অভিষ্ট লক্ষ্য প্রমাণিত হয়। এজন্যই অনেক লোকে বলিয়াছেন যে, ইহা বিশেষভাবে মহানবী (সা)-এর জন্যই ছিল। আল্লাহ্‌ তাহার প্রতি সালাম ও রহমত বর্ষণ করুন । অন্য ইমামগণের অভিমত হইল, গনীমতের এক-পঞ্চমাংশ সমসাময়িক ইমাম বা রাষ্ট্রপতিগণের ব্যবহারাধীনে থাকিবে। সে মুসলমানদের কল্যাণমূলক কাজে ইহা ব্যবহার করিবে । যেমন “ফায়’ এর সম্পদ ব্যবহার করিয়া থাকেন। আমাদের শায়খ ইমাম ইব্ন তাইমিয়া (র) বলেন, ইমাম মালিক (র) সহ পূর্ববর্তী অধিকাংশ আলিমগণ এই অভিমতেরই প্রবক্তা এবং সমস্ত অভিমতের মধ্যে ইহাই সঠিক । এই বিষয়টি প্রমাণিত হওয়ার পর আমাদের এখন অবগত হওয়া উচিত যে, গনীমতের সম্পদ হইতে মহানবী (সা)-এর জন্য যে এক-পঞ্চমাংশ সংরক্ষিত রহিয়াছে, উহা তাহার ইন্তিকালের পর কিরূপে ব্যবহার হইবে । এই বিষয়ও ইমামগণ হইতে বিভিন্ন অভিমতের উল্লেখ পাওয়া যায় । কতক লোকের অভিমত হইল-ইহা সমসাময়িক ইমাম বা খলীফাতুল মুসলিমীন ব্যবহার করিবেন। আবূ বকর, আলী (রা), কাতাদা (র) সহ এক জামাআাত লোক হইতে এইরূপ অভিমত বৰ্ণিত হইয়াছে। আর ইহার সমর্থন ‘মারফু’ সনদ বিশিষ্ট হাদীসও বর্তমান । অন্য লোকদের অভিমত হইল, ইহা মুসলমানদের সাধারণ কল্যাণমূলক কাজে ব্যয়িত হইবে । কতক লোকের মতে ইহা আয়াতে উল্লেখিত অবশিষ্ট শ্রেণীগুলির মধ্যে বিতরণ করিতে হইবে৷ যেমন ইয়াতীম, মিসকীন, মহানবী (সা)-এর আত্মীয় এবং পথচারী লোকগণ । ইব্‌ন জারীর (র) এই মতবাদকেই গ্রহণ করিয়াছেন এবং ইরাকের একদল আলিম এই অভিমত পোষণ করেন। এই অভিমতও প্রকাশ করা হইয়াছে যে, গনীমতের এক-পঞ্চমাংশ সমুদয়ই মহানবী (সা)-এর আত্মীয়দের হক এবং তাহারাই ইহা ভোগ করিবার আসল অধিকারী । যেমন ইব্ন জারীর (র) বর্ণনা করেন : আমাদের নিকট হারিস (র) ... মিনহাল ইবন আমর বলেন : আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আলী ও আলী ইবন হুসাইনের নিকট গনীমতের এক-পঞ্চমাংশ সম্পর্কে জিজ্ঞাসা করিলাম, আল্লাহ পাক কুরআনে ইয়াতীম, মিসকীন ও পথচারীদের কথা বলিয়াছনে, তাহারা কি উহা পাইবে না ? তাহারা উভয় উত্তর করিলেন : উহা দ্বারা আমাদের ইয়াতীমগণ এবং আমাদের মিসকীনগণকে বুঝান হইয়াছে তাহারাই উহা ভোগ করিবে। সুফিয়ান সাওরী, আবূ নুআইম ও আবূ উসামা (র) কায়েস ইব্ন মুসলিম (র) হইতে বর্ণনা করেন, তিনি হাসান ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন হানফীয়া (র)- এর নিকট 2 2 1 he, 1,0, 22 0:55 আয়াত প্ৰসঙ্গে জিজ্ঞাসা করিলে তিনি উত্তর দিলেন : এখানে আল্লাহর অংশটির কথা উল্লেখ করিয়া কালাম উদ্বোধন করিয়াছেন মাত্র । নতুবা ইহকাল ও পরকাল সবকিছুর সার্বভৌম মালিকানা আল্লাহর ৷ অতঃপর এই দুইটি অংশ লইয়া মহানবী (সা)-এর মৃত্যুর পর মানুষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হইল । কতক লোকে বলিলেন : এই অংশ দুইটি তাঁহার পরবর্তী খলীফা ভোগ করিবেন । কতক বলিলেন : মহানবী (সা)-এর আত্মীয়-স্বজনগণ ভোগ করিবেন। কতকে একমত হইয়া এই সিদ্ধান্ত গ্রহণ করিলেন যে, আল্লাহ্র পথে যুদ্ধ করার জন্য প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম,

— পৃষ্ঠা ৪৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।