তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল 8৫৭ নিকটতম দূরতম সকল লোকদের সাথে আল্লাহর পথে জিহাদ করিয়া যাও । আল্লাহর পথে কোন ভৎসনাকারীর ভসনার দিকে লক্ষ করিবে না। দেশে বিদেশে সকল অবস্থায় আল্লাহ্‌ প্রদত্ত সীমারেখাকে প্রতিষ্ঠিত কর, মানিয়া চল । আর আল্লাহ্র পথে জিহাদ করিতে থাক । জিহাদ হইল জান্নাতের দরজাসমূহের মধ্যে বিরাট দরজা । জিহাদ দ্বারা দুশ্চিন্তা ও পেরেশানী হইতে মুক্তি পাওয়া যায়। এই হাদীসটি ‘হাসান’ হাদীস । সিহাহ সিত্তাহর কোন কিতাবেই উল্লেখিত সনদে আমি দেখি নাই । কিন্তু ইমাম আহমদ (র)ও এই হাদীসকে বর্ণনা করিয়াছেন। আর ইমাম আবূ দাউদ ও নাসাঈ (র) আমর ইব্‌ন শুআইব, তাহার পিতা, তাহার দাদা আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) মহানবী (সা) হইতে অনুরূপ এক-পঞ্চমাংশের ঘটনা ও গনীমত খিয়ানতের নিষিদ্ধতার বিবরণ সম্বলিত এক হাদীস বর্ণনা করিয়াছে। আমর ইবৃন আনসিয়া হইতে বর্ণিত রহিয়াছে যে, মহানবী (সা) একটি উদ্ট্রের আড়ালে থাকিয়া সাহাবীগণকে নামায পড়াইয়া ছিলেন। সালাম ফিরাইবার পর সেই উক্টরটির দেহ হইতে কিছু পশম নিয়া বলিলেন : তোমাদের গনীমতের সম্পদ হইতে ইহার ন্যায় সম্পদও এক-পঞ্চমাংশ ব্যতীত আমার জন্য বৈধ নহে। আর এক-পঞ্চমাংশও তোমাদের মধ্যেই বিতরণ করা হয়। এই হাদীসেরও বর্ণনাকারী হইলেন ইমাম আবূ দাউদ ও নাসাঈ । মহানবী (সা) গনীমতের সম্পদ হইতে নিজের জন্য গোলাম বা দাসী বা ঘোড়া অথবা তরবারি ইত্যাদি দ্রব্য সামগ্রী নিবচিন করিতেন । যেমন ইহার সমর্থনে মুহাম্মদ ইবন সিরীন ও আমর শাবী (র) বর্ণনা করিয়াছেন এবং ইহাদিগকে অনুসরণ করিয়া বহু আলিম হইতে হাদীস বৰ্ণিত রহিয়াছে। ইমাম আহমদ ও তিরমিযী বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (র) বলেন : বদরের যুদ্ধের দিন ‘যুলফিকার’ তরবারি গনীমতরূপে মহানবী (সা)-এর নিকট আসিয়া ছিল। ইহা সেই তরবারি ছিল, যে বিষয় উহুদের দিন স্বপ্ন দেখা হইয়াছিল। আয়িশা (রা) বলেন-মহানবী (সা)-এর স্ত্রী সুফিয়া (রা)-কে এইভাবে অর্থাৎ গনীমতের সম্পদরূপে মহানবী (সা) পাইয়াছিলেন। ইমাম আবূ দাউদ তাহার সুনানে এই হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ দাউদ (র) তাহার সুনানে আয়িশা (রা) বর্ণিত হাদীস উদ্ধৃত করেন এবং ইমাম তিরমিযী (র) ইয়াধীদ ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে হাদীস বর্ণনা করিয়াছেন। ইয়াযীদ ইবৃন আবদুল্লাহ বলেন : আমি গোশালায় বসা ছিলাম । হঠাৎ এক লোক হাতে এক খণ্ড চামড়া নিয়া আমার নিকট প্রবেশ করিল চামড়া খণ্ড পাঠ করিয়া দেখিতে পাইলাম যে, ইহাতে এই কথা লেখা রহিয়াছে : “মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ হইতে বনী যুহাইব ইব্‌ন কায়েসের নিকট । তোমরা যদি মনে প্রাণে এই সাক্ষ্য দাও যে, আল্লাহ তা'আলা ব্যতীত অন্য কোন মা'বূদ নাই, মুহাম্মদ তাহার প্রেরিত রাসূল । নামায কায়েম কর এবং যাকাত দাও । আর গনীমতের এক-পঞ্চমাংশ আদায় কর এবং নবীর অংশ এবং বন্ধুদের অংশ দিয়া দাও, তবে তুমি আল্লাহ ও তাহার রাসূলের নিরাপত্তাধীন হইয়া গেলে ৷'' আমরা জিজ্ঞাসা করিলাম : তোমাকে ইহা কে লিখিয়া দিয়াছে। উত্তর করিল : মহানবী (সা) । ইবনে কাছীর ৪র্থ _ ৫৮

— পৃষ্ঠা ৪৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।