Contents ৪৫৬ তাফসীরে ইব্ন কাছীর করিলেন : কিছুই নয়। তোমার দেহ হইতে যে তীরটি খুলিয়া আনিবে উহার অধিকারও তোমার মুসলিম ভাইর চেয়ে বেশী তোমার নাই । ইব্ন জারীর (র) বলেন : আমাদের নিকট ইমরান ইবন মূসা (র) ... হাসান (র) হইতে বর্ণনা করিয়াছেন। হাসান (র) তাহার সম্পদের এক-পঞ্চমাংশের জন্য ওসীয়াত করিয়াছেন । অতঃপর বলিয়াছেন, আমি কি সেই অংশটির ব্যাপারে সন্তুষ্ট থাকিব না যাহা আল্লাহ পাক নিজের জন্য রাখিয়াছেন। এ বিষয় ইমামদের মধ্যে মতবিরোধ রহিয়াছে। আলী ইবন আবূ তালহা (র) ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলিয়াছেন : গনীমতের সম্পদ পাঁচ ভাগে বিভক্ত করা হইত ৷ উহার চারিভাগ যাহারা লড়াইয়ে অংশ গ্রহণ করিয়াছে তাহাদিগকে দেওয়া হহঁত। আর একভাগকে চারি অংশে ভাগ করিয়া একাংশ আল্লাহ্ ও রাসূলের জন্য রাখা হইত । যাহা আল্লাহ ও তাহার রাসূলের জন্য হইত উহা রাসূলের আত্মীয়-স্বজনের জন্য হইত । মহানবী (সা) এক-পঞ্চমাংশ হইতে কিছুই গ্রহণ করিতেন না । ইব্ন আবু হাতিম (র) বলেন ₹আমাদের নিকট আমার পিতা ... আবদুল্লাহ্ ইবন উবায়দা (রা) হইতে J LL dS, sini A, আয়াত প্ৰসঙ্গে বর্ণনা করিয়াছেন । তিনি বলেন : যাহা আল্লাহ্র জন্য রাখা হইয়াছে উহা তাহার নবীর জন্য, আর যাহা রাসূলের জন্য রাখা হইয়াছে, উহা তাহার স্্ীগণের জন্য । আবদুল মালিক ইবন আবু সূলায়মান (র) আতা ইবৃন আবূ রিবাহ হইতে বর্ণনা করেন : আল্লাহ এবং তাহার রাসূলের জন্য যে এক-পঞ্চমাংশ রাখা হইয়াছে তাহা দ্বারা একই অংশ বুঝায় । ইহাকে মহানবী (সা) ইচ্ছা মাফিক ব্যবহার করিতে পারিতেন। আল্লাহ্ এই এক-পঞ্চমাংশকে তাহার নবীর ইচ্ছা মাফিক ব্যবহারাধীন করিয়া দিয়াছেন। তিনি তাহার উন্মতগণের মধ্যে যেরূপ ইচ্ছা বণ্টন করিবেন। ইমাম আহমদ (র) বর্ণিত হাদীসে এই মতবাদের অভিমত বিদ্যমান। ইমাম আহমদ (র) বলেন: আমাদের নিকট ইসহাক ইবন ঈসা (র) ... মিকদাদ ইব্ন মা‘দিকারব কিন্দী (র) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি উবাদা ইব্ন সামিত, আবু দারদা, হারিস ইবন মুআবিয়া কিন্দী (রা) প্রমুখের সাথে একত্রে কোন একস্থানে বসা ছিলেন । তাহারা পরস্পরে মহানবী (সা)-এর হাদীস নিয়া আলোচনা করিতেছিলেন। সুতরাং এই মুহূর্তে আবূ দারদা উবাদার নিকট জিজ্ঞাসা করিলেন : হে উবাদা! মহানবী (সা) অমুক অমুক যুদ্ধে গনীমতের এক-পঞ্চমাংশ বিষয়ে কি কথা বলিয়াছেন। উবাদা (রা) জবাব দিলেন : মহানবী (সা) অমুক যুদ্ধে একটি উদ্রের আড়ালে থাকিয়া সাহাবীগণকে নামায পড়াইয়া ছিলেন । সালাম ফিরাইয়া মহানবী (সা) দাঁড়াইয়া গেলেন এবং উস্্রটির দেহ হইতে কিছু পশম হাতে নিয়া বলিলেন : ইহাও তোমাদের গনীমতের সম্পদ । এই পশমের উপর আমার কোন হক নাই, অংশ নাই । তোমাদের সাথেই এক-পঞ্চমাংশ । আর এই এক-পঞ্চমাংশের সম্পদও তোমাদের মধ্যে বিতরণ করি। সুতরাং ছোট হউক বড় হউক একটি সূচ বা সূতা হইলেও তাহা তোমরা যথাস্থানে উপস্থিত করিবে । অন্যায়ভাবে গোপন করিয়া রাখিবে না, খিয়ানত করিবে না । খিয়ানত হইল লজ্জা পাওয়ার কারণ এবং গনীমতের সম্পদ অন্যায়ভাবে হরণকারীর জন্য রহিয়াছে ইহকাল ও পরকালে আগুনের শাস্তি । আর
— পৃষ্ঠা ৪৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।