তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল 8৫৩ সুতরাং এখানে ফিতনা বা পরীক্ষা দুই পর্যায়ে বিভক্ত । পহেলা ফিতনাটির ফলে মহানবী (সা) মুসলমানদেরকে আবিসিনিয়ায় হিজরত করিবার নির্দেশ দিয়াছিলেন। অতঃপর মহানবী (সা)-এর অনুমতিক্রমেই আবার .মুসলমানগণ মক্কায় প্রত্যার্বতন করিয়াছিল দ্বিতীয় ফিতনাটি ছিল আবিসিনিয়া হইতে মুসলমানদের মন্ধায় প্রত্যাবর্তন করার পর । কুরায়েশগণ দেখিতে পাইল যে, মদীনা হইতেও লোক আসিয়া ইসলাম গ্রহণ করিতেছে। অতঃপর মদীনা হইতে সত্তরজন নেতৃস্থানীয় লোক আসিয়া মহানবী (সা)-এর হাতে বায়আত হইয়া ইসলামে দীক্ষা নিয়াছিল। উহারা পুনরায় হজ্জের মৌসুমে মক্কায় আসিয়া মহানবী (সা)-এর সাথে সাক্ষাৎ করিল এবং তাহার নিকট নূতনভাবে শপথ ও অঙ্গীকার করিয়া বলিল : আমরা আপনার এবং আপনি আমাদের । আপনার সাহাবীদের মধ্যে আমাদের কাছে কেহ আসিলে আমরা তাহাদেরকে ধনপ্রাণ দিয়া সাহায্য করিব এবং নিযতিন হইতে রক্ষা করিব । আমরা আপনাকেও উহাদের অত্যাচার ও নির্যাতন হইতে নিরাপদ রাখিব ৷ কুরায়েশশণ ইহা অবগত হইয়া তাহাদের নির্যাতনের মাত্র পুনরায় দিগুণ বাড়াইয়া দিল । সুতরাং মহানবী হিজরত করিবার নির্দেশ প্রদান করিলেন। ইহাই হইল সর্বশেষ ফিতনা । যাহার ফলে খোদ মহানবী (সা) এবং তাহার সাহাবাগণ মাতৃভূমি মন্ধা ত্যাগ করিয়া মদীনায় যাইতে বাধ্য হইয়াছিলেন। এই মর্মান্তিক অবস্থার প্রতি ইংগিত করিয়াই আল্লাহ পাক 4) £1 0 5 ও 5 YAS আয়াত অবতীর্ণ করিয়াছেন। অতঃপর ইউনুস ইব্‌ন আবদুল আলা (র) ... উরওয়া উবন যুবায়ের (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, উরওয়া ওয়ালীদ ইব্‌ন আবদুল মালিক ইব্‌ন মারওয়ানের নিকট এইরূপ পত্রই লিখিয়াছিল। উরওয়া হইতে বর্ণিত এই বিবরণ সম্পূর্ণ বিশুদ্ধ ।

— পৃষ্ঠা ৪৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।