তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪৫২ তাফসীরে ইব্‌ন কাছীর শুনিত কিন্তু আমল দিত না। ধনাঢ্য কুরায়েশ লোকগণ তায়েফ হইতে মক্কায় আসিয়াও এই আহ্বান শুনিয়াছিল, কিন্তু তাহারাও গ্রহণ করিল না। কোন লোক মুসলমান হইলে তাহারা আদোৌ পসন্দ করিত না। বরং কোন লোক তাহার আনুগত্য করিলে তাহাকে পথভ্রষ্ট করিত । সাধারণ লোকজন বর্জন করিল । কিন্তু আল্লাহ্র হিফাজতে যাহারা ছিল তাহারাই রহিয়া গেল । ইহারা সংখ্যায় ছিল অতি অল্প। অতঃপর নেতৃবৃন্দ মহানবী (সা)-এর পিছনে লাগিয়া গেল। তাহাদের ছেলে-সন্তান, ভাই, ভগ্ন ও স্বগোত্রীয়দের মধ্যে যাহারাই মহানবী(সা)-এর আনুগত্য করিত, তাহাদেরকেই আল্লাহর দীনের ব্যাপারে কঠোর পরীক্ষায় জড়াইয়া ফেলা হইত । এই পরীক্ষা ছিল খুবই ভয়াবহ বা খুবই মর্মান্তিক । যে জড়াইয়া পড়িত তাহার সব কিছু শেষ হইত এই বলিয়া আল্লাহ যাহাকে হিফাজত করিতেন; সেই রক্ষা পাইত। সুতরাং মুসলমানদের সাথে এমনি মর্মান্তিক দুর্ব্যবহার চলিতে থাকিলে মহানবী (সা) অতিষ্ঠ হইয়া সহকর্মী ও মুসলমানদের কল্যাণের কথা চিন্তা করিয়া তাহাদেরকে আবিসিনিয়ায় হিজরত করিতে নির্দেশ দিলেন। আবিসিনিয়ার বাদশাহ ছিল খুব পুণ্যবান লোক । তিনি নাজ্জাশী নামে খ্যাত ছিলেন। দেশের কোন লোকের উপর জুলুম করিতেন না। আর এই জন্য তিনি সকলের প্রশংসার পাত্র ছিলেন। আবিসিনিয়া দেশটি ছিল মক্কার কুরায়েশদের বাণিজ্যস্থল । তাহারা সেখানে গিয়া ব্যবসা বাণিজ্য করিত এবং ব্যবসায়িকগণ সেখানে ঘরবাড়িও বানাইয়াছিল। সেখানে খাদ্য-শস্য ও নিরাপত্তার কোনই অভাব ছিল না। উহা একটি সুন্দরতম বাণিজ্যিক কেন্দ্র ছিল । সুতরাং মহানবী (সা)-এর নির্দেশক্রমে মঙ্ধায় যাহাদের প্রতি জুলুম অত্যাচার হইত এবং যাহাদের জীবন আশংকাময় ছিল, তাহারা আবিসিনিয়ায় চলিয়া গেল। মুসলমানগণ সেখানে স্থায়ীরূপে বসতি স্থাপন করে নাই । বরং কয়েক বৎসর সেখানে অবস্থান করিয়াছিল । অতঃপর তাহাদের দ্বারা সেখানেও ইসলাম প্রসার লাভ করিল এবং তথাকার গণ্যমান্য ও নেতৃস্থানীয় লোকেরাও ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করিল । মক্কার কাফিরগণ এই অবস্থা অবলোকন করিয়া তাহাদের নির্যাতনের মাত্রা কমাইয়া দিল । মহানবী (সা) এবং তাহার অনুসারিগণকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলিবার সুযোগ দিল । ইহাই ছিল পহেলা ফিতনা । এই পহেলা ফিতনাটি ছিল সাহাবীদের আবিসিনিয়ায় হিজরত করার পূর্বে । সুতরাং যাহারা মাতৃভূমি পরিত্যাগ করিয়া আবিসিনিয়ায় গিয়াছিল তাহারা মন্ধা হইতে আবিসিনিয়ায় আগত সাহাবীদের নিকট মন্ধার অবস্থা ও পরিবেশ স্বাভাবিক হওয়ার কথা শ্রবণ করিয়া পুনরায় মক্কায় প্রত্যাবর্তন করিল । তাহারা আসিয়া নিরাপদে জীবন যাপন করিতে লাগিল । এদিকে ইসলাম প্রসারতা লাভ করিয়া দিন দিন তাহার অনুসারীর সংখ্যা বৃদ্ধি হইতেছিল। অপরদিকে মদীনায়ও ইসলামের প্রসার ঘটিল । মদীনার অনেক আনসার লোক আসিয়া স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করিয়া মহানবী (সা)-এর আনুগত্য গ্রহণ করিল । সন্ধায় রাসূলের নিকট মদীনার লোকদের আনাগোনা শুরু হইয়া গেল। জনগণের মধ্যে ইসলামের এহেন বিপুল সাড়া লক্ষ করিয়া কুরায়েশগণ আবার কুটিলতা শুরু করিয়া দিল । তাহারা পরস্পর পরামর্শ করিয়া মুসলামনদের প্রতি আবার জুলুম নির্যাতন করার সিদ্ধান্ত নিল । অতঃপর মুসলমাদেরকে ধরিয়া নিয়া বন্দী করিত এবং তাহাদের উপর নানারূপ কঠোর শাস্তি ও নির্যাতন চালাইতে লাগিল । ইহাকেই বলা হয় সর্বশেষ ফিতনা বা সর্বশেষ পরীক্ষা ।

— পৃষ্ঠা ৪৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।