Contents ৪৬ তফসীরে ইব্ন কাছীর “এই কাফিরগণ যখন তোমাকে দেখে, তখন তোমাকে ইহারা ঠাট্টা বিদ্প ও কৌতুকের পাত্রে পরিণত করে। আর বলে, এই নাকি সেই লোক যে তোমাদের প্রভু সম্পর্কে বিভিন্ন আলোচনা করে। অথচ ইহারা ‘রহমানের’ স্বরণকে ভুলিয়া তাহাকে অস্বীকার করিতেছে” (২১ £ ৩৬) । আল্লাহ্ পাক আরও বলেন : fe Pe AM Cx SHA LA FUGSS SLOT, BH, “ইহারা যখন তোমাকে দেখে, Hi NE UCR St HE TE পাত্র বানাইয়া নেয় আর বলে এই না-কি সেই লোক যাহাকে আল্লাহ্ রাসূল করিয়া পাঠাইয়াছেন" (২৫: ৪১)! অন্যত্ৰ আল্লাহ্ তা'আলা বলেন : Si a LE Cts fac ll GEG ULE ye Jon Stl rif “আর তোমার 'পূর্বেও রাসূলগণের সহিত এইরূপ ঠাষ্টা-বিদ্রপ ও কৌতুকসুলভ আচরণ ' করা হইত । সুতরাং তাহাদের সহিত যাহারা ঠাট্টা-বিদ্রপ করিত, তাহাদিগকে এই ঠাট্টা-বিদ্বপই ংস করিয়াছে” (৬ : ১০)। এইসব পাপিষ্ঠগণ মহানবী (সা)-এর প্রতি দুর্ব্যবহার করিলেও তাহারা পূর্বে হইতেই তাহার চরিত্র মাধুর্য, মহত্ব ও বংশীয় মর্যাদা ইত্যাদি স্বীকার করিত । এমন কি নবৃওয়াতীর দায়িত্ লাভ করার পূর্বেই তাহার সাধুতা, সততা, ন্যায়পরাণতা, মহানুভবতা ইত্যাদির কারণে পৌত্তলিক আরবগণ তাহাকে আল-আমীন খিতাবে ভূষিত করিয়াছিল। তাই কাফির সরদার আবু সুফিয়ানকে যখন রোমের বাদশাহ হেরাক্লিয়াস মহানবী (সা)-এর বংশ সম্পর্কে জিজ্ঞাসা io তখন সে একবাক্যে স্বীকার করিয়াছিল যে, সে আমাদের মধ্যে উত্তম, সম্মানিত ও অভিজাত বংশের লোক হেরাক্লিয়াস একথাও জিজ্ঞাসা করিল যে, তাহার নবৃওয়াতীর দাবী করার পূর্বে কখনও তোমরা কি তাহার নামে মিথ্যা অপবাদ দিয়াছ ? আবূ সুফিয়ান উত্তর দিল-_কখনই নয়। আবু সুফিয়ানের দীর্ঘ বক্তব্য হইতে রোমের বাদশাহ তাহার পবিত্র গুণাবলী, চরিত্র মাধুর্য ও সততার কথা শুনিয়া তাহার আনীত জীবন বিধান সত্য হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছিল। মহানবী (সা) -এর সততা সম্পর্কে বহু হাদীস বিদ্যমান । ইমাম আহমদ ওয়াসিলা ইব্ন আসকা (রা) হইতে পর্যায়ক্রমে বিভিন্ন রাবীর বর্ণনা সূত্রে বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন : “আল্লাহ্ তা'আলা হযরত ইব্রাহীম (আ)-এর বংশ হইতে ইসমাঈল (আ)-কে নির্বাচন করিয়া ছিলেন। ইসমাঈলের বংশ হইতে বনী কিনানাকে নির্বাচন করেন। অতঃপর বনী কিনানা হইতে কুরায়েশ বংশকে নির্বাচন করেন। আর কুরায়েশ বংশ হইতে নির্বাচিত করিয়া নেন হাশিমী বংশকে এবং হাশিমী বংশ হইতে আমাকে নির্বাচন করেন৷” এই হাদীসটি ইমাম মুসলিম শুধু আওযাঙঈ হইতে বর্ণনা করিয়াছেন । বুখারী শরীফে আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, মহানবী (সা) বলেন : “বনী আদমের ভাল যুগগুলি একের পর এক আসিতে লাগল। পরিশেষে আমাকে সেই ভাল যুগে প্রেরণ করা হইল, যে যুগে আমি অবস্থান করিতেছি ৷”
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।