তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents 3৫০ তাফসীরে ইব্‌ন কাছীর অর্থাৎ শিরকের অবসান না হওয়া পর্যন্ত তোমরা লড়াই করিতে থাক। আবুল আলিয়া, আসলাম (র) প্রমুখ এই অভিমত প্রকাশ করিয়াছেন। | মুহাম্মদ ইবন ইসহাক (র) বলেন : যুহরী (র) উরওয়া ইবৃন যুবায়ের (রা)সহ আমাদের অন্যান্য আলিমগণ এই আয়াতের অর্থ এইরূপ করেন বলিয়া জানিতে পারিয়াছি যে, মুসলমানগণ তাহাদের দীনের ব্যাপারে ফিতনা ও পরীক্ষায় নিপতিত হওয়ার অবস্থার অবসান না হওয়া পর্যন্ত তোমরা লড়াই করিয়া যাও আর উপরোক্ত আলোচ্য 4 1% ৷ 5,4, প্রসঙ্গে যাহ্‌হাক ইব্‌ন আব্বাস (রা)-এর উদ্ধৃতি দিয়া বলেন যে, ইহার মর্ম হইল : আল্লাহ্‌র তাওহীদ ও একত্বাদ নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত হওয়া । হাসান, কাতাদা ও ইব্‌ন জুরাইজ (র) বলেন : RUNES আয়াতাংশের মর্ম হইল, সমস্ত লোক যেন ‘লা-ইলাহা ইল্লাল্লাহু’ বলার হইয়া যায় । মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন : ইহার মর্ম হইল আল্লাহর একত্ববাদ নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত হওয়া যাহাতে শিরকের লেশ চিহ্ন মাত্র অবশিষ্ট না থাকে এবং পৌত্তলিকদের প্রতিমাগুলি পদদলিত হয়। আবদুর রহমান ইবৃন যায়েদ ইব্‌ন আসলাম (র) বলেন : EC 4)“ £:5৷ আয়াতাংশের মর্ম হইল দীন এমনরূপে প্রতিষ্ঠিত হওয়া যাহাতে তোমাদের দীনের সাথে কুফরীর সংমিশ্রণ না হয়। এই ব্যাখ্যাই প্রমাণ বহন করে বুখারী ও মুসলিম শরীফে বৰ্ণিত হাদীসে । উক্ত হাদীসে মহানবী (সা) বলিয়াছেন : মানুষ ‘লা-ইলাহা ইল্লাল্লাহ্‌’ না বলা পর্যন্ত আমি তাহাদের সাথে লড়াই করিবার জন্য আদিষ্ট হইয়াছি। তাহারা যখন ইহা বলিল, তখন আমার হইতে তাহাদের রক্তধারা ও ধন সম্পদ নিরাপদ করিয়া নিল। কিন্তু ইসলামের দাবীর ক্ষেত্রে দায়-দায়িত্ব তাহাদের হিসাব-নিকাশের দায়িত্ব আল্লাহ্র উপর অর্পিত । এ কিতাবদ্ধয়ে আবূ মূসা আশআরী (রা) হইতে বর্ণিত হইয়াছে । মহানবী (সা)-এর নিকট এক লোক সম্পর্কে জিজ্ঞাসা করা হইল যে, সে খুব শোৌর্যবীর্য ও সাহসিকতার পরিচয় দিয়া লড়াই করিতেছে এবং মানুষকে দেখাইতেছে যে, সে আল্লাহর পথে লড়িতেছে। মহানবী (সা) জবাব দিলেন : যে লোক আল্লাহ্‌র দীন ও তাহার কালেমাকে বুলন্দ ও প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আলোচ্য আয়াতে 1,451.5৬ শব্দের তাৎপর্য হইল, উহারা যে কুফরী ও শিরকী বিষয় নিয়া তোমাদের সাথে লড়াই করিতেছে, তাহা হইতে যদি উহারা বিরত থাকে এবং লড়াই না করে, তবে তোমরাও লড়াই হইতে বিরত থাক । যদিও তোমরা উহাদের মনোভাব সম্পর্কে জ্ঞাত নহে । কিন্তু আল্লাহ্‌ নিশ্চয়ই উহাদের কাজ-কর্ম সম্পর্কে সম্যক দৃষ্টা ও পুরাপুরি সজাগ । যেমন কালামে মজীদে অন্যত্র আল্লাহ্‌ বলেন : 08.0 ofc ecel sy sly # oer O48, 0 Oo le BESS G5 Shall GT, 1G 50

— পৃষ্ঠা ৪৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।