তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল 88৫ মুজাহিদ, সাঈদ ইবৃন যুবায়ের, হাকাম ইবন উআয়না, কাতাদা, সুদ্দী ও ইব্‌ন আবযা (র) হইতে এইরূপ বর্ণিত রহিয়াছে যে, এই আয়াত আবূ সূফিয়ান ও তাহার বাণিজ্যিক কাফেলার ধন-সম্পদ মহানবী (সা)-এর সাথে উহুদের প্রান্তরে প্রতিশোধমূলক লড়াই করিবার উদ্দেশ্য ব্যয় করার কথা বর্ণনা করিয়া অবতীর্ণ হইয়াছে। যাহৃহাক (র) বলেন : আলোচ্য আয়াত বদরের যুদ্ধের ঘটনাকে কেন্ত করিয়া অবতীর্ণ হয় । যে কোন ঘটনাকে কেন্দ্র করিয়া অবতীর্ণ হউক না কেন, আয়াতটির মর্ম সাধারণ ও ব্যাপক । যদিও বিশেষ ঘটনাকে উপলক্ষে করিয়া ইহা অবতীর্ণ হইয়াছে । কিন্তু সকল ক্ষেত্রেই প্রযোজ্য হইতে পারে। সুতরাং ইহার মর্ম হইল : আল্লাহ্‌ পাক সংবাদ দিতেছেন যে, কাফিরগণ সত্য পথের অনুসরণ হইতে বিরত রাখিবার নিমিত্ত যুদ্ধের ধন-সম্পদ ব্যয় করিতেছে এবং এইরূপ করিবেও ৷ এইভাবে উহাদের ধন-সম্পদ চলিয়া যাইবে । যখন উহাদের কোন কিছু থাকিবে না, তখন ইহাই উহাদের লজ্জা ও পরিতাপের কারণে পরিণত হইবে । কেননা উহারা আল্লাহ্র প্রদীাপকে চিরতরে নিবাপিত করিয়া দিতে চায় এবং তাহাদের বাতিল কালেমাকে হক ও চিরন্তুন সত্য কালেমার উপর বিজয়ী ও প্রতিষ্ঠিত করিতে ইচ্ছুক । কিন্তু আল্লাহ্‌ তাহার প্রদীপকে অব্যশই পূর্ণতায় পৌঁছাইবেন__যদিও কাফিরগণ তাহা পসন্দ করে না। আর তাহার দীনকে তিনি সহায়তা করিবেন। তাহার কালেমাকে সম্প্রচার করিবেন এবং সমস্ত বাতিল দীন ও মতবাদসমূহের উপর তাহার দীনকে বিজয়ী করিবেন। ইহাই হইল উহাদের জন্য এই জগতের চরম অপমান তেমনি পরকালে রহিয়াছে উহাদের জন্য চরম আগুনের শাস্তি । উহাদের মধ্যে কোন লোক জীবিত থাকিয়া থাকিলে সে অনুরূপই প্রত্যক্ষ করিয়াছে এবং মর্মান্তিক পরিণতির কথা শুনিয়াছে। আর উহাদের মধ্যে যাহারা নিহত হইয়াছে বা স্বাভাবিক মৃত্যু ঘটিয়াছে তাহারা চিরন্তন অপমান ও শাশ্বত শাস্তির মধ্যে নিপতিত হইয়াছে। এই জন্যই আল্লাহ্‌ পাক বলিয়াছেন : a ই | Ls nh Ln rm re ESN 5G od ; aS =! আলোচ্য | EAD আয়াতাংশের ব্যাখ্যায় আলী ইবন আবূ তালহা (র) ইবৃন আব্বাস (রা)-এর উদ্ধৃতি দিয়া বলেন : আল্লাহ এইরূপ করিয়া ভাগ্যবানগণকে দুর্ভাগাদের হইতে পৃথক করিতে চাহেন। সুদ্দী (র) বলেন : আল্লাহ মু'মিনগণকে কাফিরদের হইতে পৃথক করিতে চাহেন। এই পার্থক্য পরকালে হইবারও সম্ভাবনা রহিয়াছে! যেমন আল্লাহ পাক অন্য এক আয়াতে বলিয়াছেন: CE DEE SIS LEH DDE অর্থাৎ হাশরের দিন মুশরিকগণকে বলিব : তোমরা এবং তোমাদের অংশীদারগণ তোমাদের স্থানেই দণ্ডায়মান ULB AML পার্থক্য করিব (১০: ২৮) । আল্লাহ পাক আরও বলিয়াছেন : : fEgEEY day EOE 23 অর্থাৎ “আর যে দিন কিয়ামত অনুষ্ঠিত হইবে সেই দিন উহারা পরস্পর পৃথক হইয়া যাইবে” (৩০ : ১৪); আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন : ১,০১০ ১০৯ অর্থাৎ কিয়ামতের দিন উহারা পৃথক পৃথক হইয়া যাইবে ।

— পৃষ্ঠা ৪৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।