Contents Cy Ede od 08431 28 C5 sk OOS YS 2351 STE £2 L৩৯১ 85 রে (৮০) OGRE < NOG 1538 ৩৪. উহাদের এমন কি মর্যাদা হইল যে, আল্লাহ্ উহাদেরকে শাস্তি দিবেন না। অথচ উহারা মানুষকে ‘মাসজিদুল হারাম’ হইতে নিবৃত্ত রাখে বস্তুত উহারা এই মসজিদের তত্ত্বাবধায়ক নহে । ইহার তত্বাবধায়ক হইল আল্লাহ্ভীরু লোকগণ, কিন্তু উহাদের অধিকাংশ লোক হঁহা অবগত নহে। ৩৫. আর আল্লাহ্র ঘরের নিকট মুখে শিস দেওয়া এবং করতালি দেওয়াই হইল উহাদের নামায । সুতরাং কুফরী করার দরুন তোমরা শাস্তি ভোগ কর । তাফসীর : আল্লাহ্ পাক উল্লেখিত আয়াতে বলিতেছেন যে, ইহারা তাহাদের কৃতকর্মের দরুন শাস্তি পাওয়ার যোগ্য হইয়াছে বটে কিন্তু মহানবী (সা) উহাদের মধ্যে অবস্থান করার দরুন তাহার ইয্যত ও বরকতের কারণে উহাদের প্রতি শাস্তি প্রদান করা হয় নাই । আর এজন্যই মহানবী (সা) যখন উহাদের মধ্য হইতে মক্কা ছাড়িয়া মদীনায় চলিয়া আসিলেন, তখন আল্লাহ পাক উহাদের উপর বদরের যুদ্ধের দিন আযাব অবতীর্ণ করিলেন। সুতরাং এ যুদ্ধে উহাদের নেতৃবৃন্দ নিহত হইল এবং বেশ কিছু সরদার বন্দী হইল । আল্লাহ পাক উহাদেরকে ইস্তিগফারের সাথে শিরকী ও ফিতনা-ফাসাদের পাপ হইতে দূরে থাকিবার নির্দেশ ইব্ন জারীর (র)ও এই ব্যাখ্যা গ্রহণ করিয়াছেন। উহাদের মধ্যকার দুর্বল মু'মিনগণ যদি আল্লাহ্ পাকের নিকট. ক্ষমা প্রার্থনা না করিতেন তবে অবশ্যই উহাদের প্রতি অপ্রতিরোধ্য শাস্তি অবতীর্ণ হইত । কিন্তু এই শাস্তি দুৰ্বল মু’মিনগণের ক্ষমা প্রার্থনার কারণেই বন্ধ হইয়াছে। যেমন আল্লাহ্ পাক হুদায়বিয়ার যুদ্ধের দিন বলিয়াছেন : Ju, YH, doc 0 GS sal, sll dl 5 da LAS ll SSD le Ah Ee RS BAS VRAD SELLS Bt Cl CE ogi LS CET LG eC i oo SS (“যাহারা কুফরী করিয়াছে এবং তোমাদেরকে আল্লাহ্র ঘর হইতে ফিরাইয়া রাখিয়াছে, আর কুরবানীর পশু যবাহ্ স্থলে পৌঁছিতে দেয় নাই । মক্কায় যদি এই সব মু'মিন নারী পুরু্ষগণ না হইত, যাহাদেরকে তোমরা চিন না, আর তোমরা যদি তাহাদেরকে নিশ্চিহ্ন করিয়া দিতে, তবে তোমাদের অজ্ঞাতেই উহাদের কারণে তোমাদের উপর আল্লাহ্র শাস্তি নিপতিত হইত । কারণ আল্লাহ্ তাহার ইচ্ছা মত যে কোন লোককে তাহার রহমতের ছায়াতলে স্থান দেন।
— পৃষ্ঠা ৪৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।