তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল 8৪৩৯ আল্লাহ্‌র প্রতি অনেক পূর্বেই ঈমান আনিয়া ক্ষমা প্রার্থনা করিয়াছে এবং নামায পড়িয়াছে। অর্থাৎ মক্কাবাসীদের মধ্যে কতক লোক প্রথম হইতেই ঈমান আনিয়া নামায পড়িত এবং ক্ষমা প্রার্থনা করিত । হিজরতের পরও তাহারা মক্কায় রহিয়া গিয়াছিল। যাহার দরুন আল্লাহ্‌ মন্ধাবাসীদের প্রতি তাহার শাস্তি অবতীর্ণ করেন নাই । মুজাহিদ, ইকরামা, আতীয়া, আওফী, সাঈদ ইব্ন যুবায়ের ও সুদ্দা (র) হইতেও অনুরূপ বৰ্ণনা পাওয়া যায় । যাহ্‌হাক ও আবূ মালিক 52%; 4 ১ ৬5 আয়াতাংশ প্রসঙ্গে বলিয়াছেন যে, এখানে হিজরতের পর যে সব ঈমানদার লোক মক্কায় রহিয়া গিয়াছিলেন, তাহাদের কথা বলা হইয়াছে। ইব্‌ন আবূ হাতিম (র) বলেন : আমাদের নিকট আমার পিতা ... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন : আল্লাহ পাক এই উম্মতের মধ্যে দুইটি আমানত রাখিয়াছেন। এই আমানত দুইটি যতক্ষণ পৰ্যন্ত তাহাদের মধ্যে বর্তমান থাকিবে তাহারা আল্লাহর শাস্তি হইতে নিরাপদ থাকিবে। উহার একটি আমানত হইল স্বয়ং মহানবী (সা), যাহাকে আল্লাহ পাক ইন্তিকাল দিয়া নিজের নিকট নিয়া গিয়াছেন। আর দ্বিতীয়টি এখনও তাহাদের মধ্যে বর্তমান রহিয়াছে। আবূ সালিহ আবদুল গাফফার (র) বলেন : আমার নিকট আমার কোন এক সঙ্গী এই বর্ণনা করিয়াছে যে, নজর ইবৃন আদী এই হাদীসকে মুজাহিদ সূত্রে ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন। মারদুবিয়া ও ইব্‌ন জারীর (র) আবূ মূসা আশআরী (রা) হইতেও অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। আর এমনিভাবে কাতাদা ও আবুল আলা কারী ও ব্যাকরণবিদের নিকট হইতেও বর্ণিত রহিয়াছে । ইমাম তিরমিযী বলেন : আমাদের নিকট সুফিয়ান ইবন ওয়াকী (র) :. * ইবন আবু মূসা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। মহানবী (সা) উল্লেখিত ১৪ ০১৫5 iad ARG . 5,525, 452 0 আয়াত প্ৰসঙ্গে বলিয়াছেন যে, আল্লাহ্‌ পাক আমার উম্মতের প্রতি দুইটি আমানত অবতীৰ্ণ করিয়াছেন। উহার একটি আমি অপরটি ইন্তিগফার । আমি চলিয়া যাওয়ার পর উহাদের মধ্যে কিয়ামত পর্যন্ত ইস্তিগফার রাখিয়া গেলাম । এই হাদীসের প্রমাণেই ইমাম আহমদ (র) তাহার মুসনাদ কিতাবে এবং হাকিম (র) তাহার মুস্তাদরাক কিতাবে আবদুল্লাহ ইব্‌ন ওয়াহাব (র) আবূ সাঈদ (র) হইতে হাদীস বর্ণনা করিয়াছেন যে, মহানবী (সা) বলিয়াছেন : শয়তান বলিল : হে আল্লাহ্‌ তোমার মহত্ত্বের শপথ করিয়া বলিতেছি, আমার দেহে প্রাণ থাকা অবধি তাহাদিগকে পথভ্রষ্ট করিব, আর আল্লাহ্‌ পাক বলিলেন : আমার মহত গৌরবের শপথ করিয়া বলিতেছি, যতক্ষণ পর্যন্ত উহারা ক্ষমা প্রার্থনা করিতে থাকিবে, আমিও উহাদিগকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করিতে থাকিব । অতঃপর হাকিম এই হাদীসের সনদ বিশুদ্ধ বলিয়া উল্লেখ করেন । তবে ইমাম বুখারী ও মুসলিম ইহাকে বর্ণনা করেন নাই । ইমাম আহমদ (র) বলেন : আমাদের নিকট মারদুবিয়া ইবন আমর (র) ... ফাযালা ইব্‌ন উবাইদ (রা) হইতে হাদীস বর্ণনা করিয়াছেন । মহানবী (সা) বলিয়াছেন : আল্লাহ্র বান্দাগণ ক্ষমা প্রার্থনা করা পর্যন্ত তাহার আযাব হইতে নিরাপদে থাকেন ।

— পৃষ্ঠা ৪৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।