Contents সুরা আনফাল ৪৩৩ অনুরূপ আউফী (র) ইব্ন আব্বাস (রা) হইতে এবং মুজাহিদ, উরওয়া ইব্ন যুবায়ের, মূসা ইব্ন উকবা, কাতাদা ও মিকসাম হইতেইও বর্ণিত রহিয়াছে। ইউনুস ইব্ন বুকায়ের (র) আবূ ইসহাক হইতে বর্ণনা করেন : কুরায়েশগণ সমবেতভাবে মহানবী (সা)-এর বিকুদ্ধে ষড়যন্ত্র করিল এবং তাহাকে বন্দী বা বহিষ্কার বা হত্যা করার সিদ্ধান্ত নিল, তখন তিনি শয্যা হইতে উঠিয়া দাড়াইলেন এবং আল্লাহর নির্দেশের অপেক্ষায় রহিলেন। সুতরাং জিবরীল (আ) আসিয়া মহানবী (সা) যে স্থানে থাকিতেন তথায় না থাকিবার কথা ' জানাইয়া দিলেন। মহানবী (সা) আলী (রা)-কে ডাকিয়া তাহার বিছানায় শয়ন করিবার নির্দেশ দিলেন । আলী (রা) একটি সবুজ চাঁদর মুড়ি দিয়া বিছানায় শয়ন করিলেন । মহানবী (সা) এমন সময়ে ঘরের বাহির হইলেন যখন দরজায় শত্রুরা দণ্ডায়মান । মহানবী (সা) যে এক মুষ্টি মাটি সাথে করিয়া বাহির হইয়া ছিলেন তাহা তিনি উহাদের প্রতি নিক্ষেপ করিলে আল্লাহ্ পাক উহাদের দৃষ্টি মহানবী (সা) হইতে অন্যদিকে ফিরাইয়া দিলেন। তিনি, এই সময় ১10, ১০ *5০| হইতে শুরু করিয়া ১১, 91451৯2০ আয়াত পর্যন্ত পাঠ করিলেন। '_ হাফিজ আবূ বকর বায়হাকী (র) বলেন : ইকরামা (র) হইতেও এই ঘটনাকে সত্যায়িত করার পক্ষে হাদীস বর্ণিত রহিয়াছে। ইব্ন হিব্বান (রা) তাহার কিতাবে এবং হাকিম তাহার মুসতাদরাক কিতাবেও আবদুল্লাহ ইব্ন উসমান ইব্ন খুসাইম সূত্রে সাঈদ ইবন যুবায়ের-এর মাধ্যমে ইবন আব্বাস (রা) হইতে হাদীস বর্ণনা করিয়াছেন! ইব্ন আব্বাস (রা) বলেন : ফাতিমা (রা) মহানবী (সা)-এর নিকট কাদিতে কাঁদিতে উপস্থিত 'হইলে তাহাকে দেখিয়া মহানবী (সা) জিজ্ঞাসা করিলেন : হে আমার দুলালী! কাঁদিতেছ কেন? ফাতিমা (রা) উত্তর করিলেন : আব্বাজান! আমি কেন কাঁদিব না ? কুরায়েশ নেতৃবৃন্দ তাহারা আপনাকে দেখা মাত্রই হত্যা করিবে । আর তাহারা প্রত্যেকেই আপনার হত্যাকাণ্ডে অংশ নিতে ইচ্ছুক । তখন ' মহানবী (সা) বলিলেন : হে কন্যা! আমার জন্য অযু করার পানি আন । মহানবী (সা) অধূ করিয়া কা'বা ঘরের দিকে চলিয়া গেলেন । কুরায়েশগণ তখন মহানবী (সা)-কে দেখিয়া বলিল, এই সেই লোক । অতঃপর তাহাদের দৃষ্টি অবনমিত হইয়া গেল এবং অন্যদিকে ফিরাইয়া নিল । উহারা তাহাদের দৃষ্টি আর উত্তোলন করিল না। মহানবী (সা) এক মুষ্টি ধুলিকণা হাতে নিয়া ‘শাহাতিল অযুহ’ (উহারা ধূলি-ধূসরিত হউক) বলিয়া উহাদের প্রতি নিক্ষেপ করিলেন । এই ধূলিকণা যাহাদের উপর পতিত হইয়াছে, তাহারাই বদরের যুদ্ধে নিতহ হইয়াছে। অতঃপর হাকিম বলিয়াছেন : এই হাদীসের সনদটি ইমাম মুসলিম আরোপিত শর্ত অনুযায়ী বিশুদ্ধ । 5 দিয় কেছ হয বংগ করে লাগত হক কগমডা তা জাহ জানা নাই । ইমাম আহমদ (র) বলেন : আমাদের নিকট আবদুর রাযযাক (র) ইব্ন আব্বাস (রা)-এর ভূত্য মিকসাম হইতে বর্ণনা করিয়াছেন। ইবন আব্বাস (রা) আলোচ্য আয়াত প্রসঙ্গে বলেন : মহানবী (সা) মন্কায় অবস্থানকালে কুরায়েশশণ এক সভায় মিলিত হইয়া পরামর্শ করিয়াছিল। উক্ত বৈঠকে কোন এক লোক প্রস্তাব দিল যে, রাত্র প্রভাত হইলেই লোকটিকে ধরিয়া বন্দী করিতে হইবে । কতকে বলিল বন্দী নয়, বরং তাহাকে হত্যা করিতে হইবে । কতক লোকে পরামর্শ দিল, ইহার কিছুই নয়; বরং আমাদের দেশ হইতে তাহাকে বিতাড়িত করিতে হইবে। ইবনে কাছীর ৪র্থ _ ৫৫
— পৃষ্ঠা ৪৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।