তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল ২ এখানে আবূ তালিবের এই ঘটনাটিকে আয়াত অবতীর্ণ হওয়ার কারণরূপে উল্লেখ করা শুধু অবান্তরই নয়, বরং প্রত্যাখ্যাত বটে । কেননা এই আয়াত মদীনায় অবতীর্ণ হইয়াছে। আর এই ঘটনা এবং মহানবী (সা)-কে কয়েদকরণ মদীনায় হিজরতের রাত্রিতেই অনুষ্ঠিত হইয়াছিল। অথচ আবূ তালিবের মৃত্যু এই ঘটনার তিন বৎসর পূর্বে হইয়াছিল । আবূ তালিবের মৃত্যুর কারণেই কুরায়েশ সম্প্রদায় এইভাবে ষড়যন্তর করিবার সাহস পাইয়াছিল। কেননা তিনি ছিলেন বংশগতভাবেই কুরায়েশদের সরদার এবং মহানবী (সা)-কে তিনি নানাবিধ পন্থায় সাহায্য সহায়তা করিতেন । এমন কি তাহার এই নূতন মতাদর্শ প্রচারেও সহায়তা করিতেন । তিনিই ছিলেন মহানবী (সা)-এর পিতার স্থলাভিষিক্ত অভিভাবক । আমাদের এই সমর্থন ও বিশুদ্ধতার প্রমাণে মাগাযী কিতাবের সংকলক মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইবন ইয়াসার (র) ... ইব্‌ন আব্বাস (রা) হইতে হাদীস বর্ণনা করিয়াছেন এবং আমার নিকট কালবী ... ইব্‌ন আব্বাস (রা) হইতে নিম্বরূপভাবে হাদীস বর্ণনা করিয়াছেন। কুরায়েশ সম্প্রদায়ের প্রত্যেক গোত্রের নেতৃস্থানীয় একদল লোক “দারুন নাদওয়াতে' (পরামর্শ ঘরে) এক সভায় একত্রিত হইয়াছিল সেখানে ইবলীস শয়তানও এক প্রবীণ সম্মানিত বৃদ্ধের রূপ ধরিয়া উপস্থিত হইয়াছিল । উহারা ইবলীসকে দেখিয়া জিজ্ঞাসা করিল, আপনি কে? ইবলীস উত্তর করিল, আমি নজদের এক বৃদ্ধ । আমি তোমাদের এই সভার সংবাদ শুনিয়া আসিয়াছি। তোমরা আমার পরামর্শ ও নসীহতকে আশা করি অগ্রাহ্য করিবে না। তখন উহারা বলিল, আসুন । সুতরাং সে তাহাদের সাথে সভাকক্ষে প্রবেশ করিল । অতঃপর বলিল : তোমরা এই লোকটির ব্যাপারে খুব চিন্তা-ভাবনা করিয়া সিদ্ধান্ত গহণ করিবে । নতুবা সে তোমাদিগকে ‘ কপোকাত করিয়া তোমাদের উপর আধিপত্য বিস্তার করিয়া ফেলিবে । অতঃপর উহাদের মধ্যে একলোক উঠিয়া বলিল, উহাকে কয়েদ করিয়া রাখা হউক । কয়েদ করা হইলেই শেষ পর্যন্ত কালের যাঁতাকলে নিম্পেষিত হইয়া জীবন লীলা সাঙ্গ করিবে। যেমন ইতিপূর্বে এইভাবে কবি যুহরী ও নাবেগার জীবন শেষ হইয়াছে। তখন ইবলীস চীৎকার দিয়া বলিল, আল্লাহর নামে শপথ করিয়া বলিতেছি, এই পরামর্শ তোমাদের জন্য ফলপ্রসূ হইবে না । তাহার প্রতিপালক তাহাকে কয়েদখানা হইতে মুক্ত করিয়া তাহার সঙ্গীগণের নিকট প্রত্যর্পণ করিবেন। অতঃপর তাহারা সম্মিলিতভাবে আক্রমণ করিয়া তোমাদের সবকিছু ছিনাইয়া নিয়া যাইবে এবং তোমাদেরকে তোমাদের মাতৃভূমি হইতে উৎখাত করিবে। সকলে সমস্বরে বলিয়া উঠিল : শায়খ বাস্তব কথাই বলিয়াছেন । ইহা ব্যতীত আর কি ব্যবস্থা নেওয়া যাইতে পারে তাহা চিন্তা কর। অতঃপর উহাদের একজনে এই প্রস্তাব উত্থাপন করিল যে, উহাকে দেশ হইতে বিতাড়িত করা হউক । ইহা করিলেই শান্তিতে থাকা যাইবে। সে এখানে না থাকিলে তাহার দ্বারা কোন ক্ষতির আশংকা নাই । তোমাদের সাথে তাহার আর কোন সম্পর্কই থাকিবে না। তাহার সম্পর্ক ও কাজ থাকিবে অন্য লোকের সাথে । এই প্রস্তাব শুনিয়া ইবলীস বলিয়া উঠিল, এই প্রস্তাব দ্বারাও তোমাদের কোন উপকার হইবে না । তোমরা কি তাহার মুখের বাক্যের সুমিষ্টতা ও আকর্ষণ ক্ষমতাকে প্রত্যক্ষ কর নাই? তাহার ভাষায় যাদুকরি আকর্ষণ রহিয়াছে। তাহার কথা যে শুনে তাহারই মন তাহার দিকে আকৃষ্ট হয়। আল্লাহর নামে শপথ করিয়া বলিতেছি, এই প্রস্তাব কার্যকরী করা হইলে সে আবার আরব জনতার কাছে নিজকে পেশ করিবে এবং আন্দোলন সৃষ্টি করিয়া তোমাদের বিরুদ্ধে একটি বাহিনী গড়িয়া তোমাদের উপর আক্রমণ

— পৃষ্ঠা ৪৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।