তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪৩০ তাফসীরে ইবৃন কাছীর জ্যোতি দান করিবেন, যাহার সাহায্যে তোমরা পথ চলিবে । আর তিনি তোমাদের পাপকেও ক্ষমা করিবেন। আল্লাহ্‌ ক্ষমাশীল ও দয়ালু” (৫৭ : ২৮)। 5 SEN SHY 5S yl 20 33.) 3 APPLE 22 42 O02 j| nS 2S 4013 40S 5 (0)9 225৩: ৩০ ছি অনাসক্ত বন বাকি বর রিনা তলা লী করিবার বা হত্যা করিবার অথবা তোমাকে নিব্সিত করিবার চক্রান্ত করিয়াছিল । এবং আল্লাহ কৌশল করেন। আর আল্লাহই কৌশলীদের মধ্যে শ্রেষ্ঠ । তাফসীর : উপরোক্ত আয়াতে J, শব্দের ব্যাখ্যায় ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ ও কাতাদা (র) বলিয়াছেন যে, ইহার অর্থ হইল তোমাকে কয়েদ করিবার জন্য । আতা ও ইব্ন যায়েদের মতে ইহার অর্থ হইল, তোমাকে বন্দী করিয়া রাখার জন্য । সুদ্দার মতে এই শব্দের অর্থ হইল কয়েদ করিয়া রাখা এবং বন্দী করা । এই তাৎপর্যের মধ্যেই অন্য সকলের অভিমত নিহিত রহিয়াছে। মহানবী (সা) সম্পর্কে দুরভিসন্ধি করাই হইল আসল মর্ম এবং এই অর্থের মধ্যেই সমস্ত অভিমতের সমাবেশ দেখা যায় । সুনায়েদ (র) হাজ্জাজ ইব্‌ন জুবায়েরের উদ্ধৃতি দিয়া বলেন যে, আতা (র) বলিয়াছেন : আমি উবায়েদ (রা) কে বলিতে শুনিয়াছি যে, কাফিরগণ যখন তাহাদের সভায় মহানবী (সা)-কে বন্দী বা হত্যা অথবা নিবার্সিত করার সম্মিলিত সিদ্ধান্ত নিয়াছিল, তখন মহানবী (সা)-এর চাচা আবূ তালিব মহানবী (সা)-কে জিজ্ঞাসা করিলেন, উহারা তোমার সম্পর্কে কি সিদ্ধান্ত নিয়াছে তাহা কি তুমি জান ? মহানবী (সা) উত্তর করিলেন : উহারা আমাকে কয়েদ করার বা হত্যা করার অথবা দেশ হইতে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়াছে। আবূ তালিব আবার বলিলেন, তুমি কি সূত্রে ইহা অবগত হইলে, মহানবী (সা) জবাব দিলেন : আমার প্রতিপালকের মাধ্যমে আমি অবহিত হইয়াছি। আবূ তালিব বলিলেন, তোমার প্রতিপালক খুবই সুন্দর । সর্বদা তাহার কল্যাণ কামনা কর । মহানবী (সা) জবাব দিলেন : আমি তাহার কি কল্যাণ করিব ? তিনিই তো আমার কল্যাণের চিন্তায় রহিয়াছেন। আবূ জা‘ফর ইব্‌ন জারীর (র) বলেন : আমার নিকট মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল মিসরী ওরফে উসাবেসী (র) ... মুত্তালিব ইব্‌ন আবূ উদাআ হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ তালিব মহানবী (সা)-কে জিজ্ঞাসা করিলেন : তোমার 'সম্প্রদায় তোমার সম্পর্কে কি সিদ্ধান্ত নিয়াছে জান কি ? মহানবী (সা) উত্তর করিলেন : তারা আমাকে কয়েদ করিতে বা হত্যা করিতে অথবা দেশ হইতে বিতাড়িত করিতে চায়। আবূ তালিব আবার জিজ্ঞাসা করিলেন : এই সংবাদ তুমি পাইলে কোথায় ? মহানবী (সা) উত্তর করিলেন : আমার প্রতিপালক আমাকে জানাইয়াছেন। আবূ তালিব বলিলেন : তোমার প্রতিপালক খুবই সুন্দর ৷ তুমি তাহার কল্যাণ কামনা কর । মহানবী (সা) জবাব দিলেন : আমি তাহার কি কল্যাণ কামনা করিব । স্বয়ং তিনি আমার কল্যাণের চিন্তায় রহিয়াছেন। বর্ণনাকারী বলেন, এই সময় আল্লাহ্‌ পাক উপরোক্ত আয়াত অবতীর্ণ করেন।

— পৃষ্ঠা ৪২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।