Contents ‘ সুরা আনফাল 8৪২৯ জন্য কোন লোকের সহিত বন্ধুত্ব করা । (৩) আর ইসলাম গ্রহণ করার পর মুরতাদ হওয়ার চাইতে অগ্নুকূণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে পসন্দ করা । ধন সম্পদ ও সন্তান-সম্ততির এবং এমন কি নিজ আত্মার উপর রাসূলের মহব্বত ও ভালবাসাকে প্রাধান্য দেওয়াই হইল ঈমানের লক্ষণ । যেমন সহীহ্ হাদীস দ্বারা প্রমাণিত যে, মহানবী (সা) বলিয়াছেন : তোমাদের মধ্যে কোন লোক তখন পর্যন্ত পূণংগ ঈমানদার হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত আমি তাহার নিকট তাহার নিজের পরিবার পরিজন, সন্তান-সন্ততি ও ধন-সম্পদ, UN ETE প্রিয় না হইব ৷” LOA 2 4/3 e 5663 2 4 0334 81 1S Oy Fl GES (NY) Wal| 152% 7 20 45 EY 53 EER LL PAC AL Om ২৯. হে ঈমানদারগণ! তোমরা যদি আল্লাহ্ তা*আলাকে ভয় কর তবে আল্লাহ্ তোমাদিগকে ন্যায়-অন্যায় পার্থক্য করার শক্তি দান করিবেন, আর তোমাদের পাপসমুহ মার্জনা করিবেন এবং তোমাদেরকে ক্ষমা করিবেন । এবং আল্লাহ্ অতিশয় মঙ্গলময় । তাফসীর : উল্লেখিত আয়াতে 6 শব্দের ব্যাখ্যায় ইব্ন আব্বাস (রা), সুদ্দা, মুজাহিদ, ইকরামা, যাহহাক, কাতাদা ও মুকাতিল ইব্ন হাইয়ান বলিয়াছেন যে, ইহার অর্থ হইল তোমাদের জন্য নিষ্কৃতির পথ প্রদর্শন করিবেন । মুজাহিদ (র) বলিয়াছেন যে, ইহার অর্থ হইল ইহকালে ও পরকালে তোমাদের পরিত্রাণ দিবেন। ইব্ন আব্বাস (রা) হইতে অপর এক বর্ণনায় পাওয়া যায় যে, ইহার অর্থ হইল আল্লাহ্ তোমাদিগকে পরিত্রাণ দান করিবেন । তাহার বর্ণিত অপর এক বর্ণনায় সাহায্য করার কথা পাওয়া যায়। আলোচ্য শব্দের ব্যাখ্যায় মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন : আল্লাহ্ পাক সত্য অসত্য, হক ও বাতিলের মধ্যে পার্থক্য করিবার ক্ষমতা দান করিবেন। ইব্ন ইসহাকের এই ব্যাখ্যা অন্যান্য ব্যাখ্যার তুলনায় সাধারণ ও ব্যাপক এবং সমস্ত কথাই এই ব্যাখ্যার আওতাভুক্ত হওয়া অনিবার্য । কেননা যে লোক আল্লাহ্র নির্দেশ পালন করিয়া এবং তাহার নিষিদ্ধ কার্যাবলী পরিহার করিয়া আল্লাহ্ তা'আলাকে ভয় করে, তাহার বাতিল হইতে সত্যকে বাছাই করিবার এবং সত্যকে সম্যক উপলব্ধি করিবার ক্ষমতা সৃষ্টি হয়। সুতরাং ইহাই আল্লাহ্র মদদে পরকালে পরিত্রাণ এবং জাগতিক বিপর্যয় হইতে নিষ্কৃতি লাভের কার্যকারণে পরিণত হয়। উহা তাহার পাপ-মোচন এবং ক্ষমালাভ ও মানুষেয় নিকট গোপন থাকার কারণে মানুষ আল্লাহ্র OV HA LE POE ss PAS HEE Ee) iS Ss Js ls AUPE AE | EL PEN (30 3, Pe SE DO EL ow Bt “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্কে ভয় কর এবং তাহার রাসূলের প্রতি ঈমান আন। তবে আল্লাহ্ তোমাদেরকে তাহার দ্বিগুণ রহমত দান করিবেন। আর তোমাদেরকে এমন
— পৃষ্ঠা ৪২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।