Contents সূরা আনফাল ৪২৭ বুখারী ও মুসলিম শরীফে হাতিব ইব্ন আবূ বালতার ঘটনাটিও উল্লেখ রহিয়াছে। তিনি মঙ্ধা বিজয়ের বৎসর মহানবী (সা)-এর উদ্দেশ্য সম্পর্কে অবহিত করিয়া কুরায়েশগণের নিকট পত্র দিয়াছিলেন। মহানবী (সা) এই পত্র প্রেরণের সংবাদ জানিতে পারিয়া তৎক্ষণাৎ পত্রবাহককে ধরিয়া আনার জন্য লোক প্রেরণ করিলেন এবং হাতিবকে ডাকাইয়া আনিলেন। হাতিব (রা) পত্র প্রেরণের কথা স্বীকার করিলে উমর (রা) উঠিয়া বলিলেন : হে আল্লাহর রাসূল! আপনি নির্দেশ দিলে এখনই আমি ইহার গর্দান দিখণ্ডিত করিয়া ফেলিব। কেননা এই লোক আল্লাহ, তাহার রাসূল ও মুসলমানদের সহিত বেঈমানী ও বিশ্বাসঘাতকতা করিয়াছে। তখন মহানবী (সা) বলিলেন : উমর, থাম! উহাকে ছড়িয়া দাও। এ লোক বদরের যুদ্ধে অংশ গ্রহণ করিয়াছে । তুমি জান না যে, আল্লাহ তা'আলা বদরের যোদ্ধাদের সম্পর্কে বেশ ওয়াকীফহাল রহিয়াছেন। তিনি তাহাদের সম্পর্কে বলিয়াছেন : তোমরা যাহা খুশী করিয়া যাও। তোমাদেরকে ক্ষমা করা হইয়াছে। আমার বক্তব্য আয়াতটি সাধারণ ও ব্যাপক উদ্দেশ্যে বর্ণিত । এই আয়াত যে বিশেষ ঘটনাকে উপলক্ষ করিয়া অবতীর্ণ হইয়াছে তাহা সঠিক । কিন্তু জুমহুর উলামায়ে কিরামের মতে এই আয়াত কেবল শুধু বিশেষ ঘটনার ক্ষেত্রেই প্রযোজ্য নহে; বরং সাধারণ ও ব্যাপকভাবে প্রযোজ্য । উল্লেখিত আয়াতে খিয়ানত (5-32) শব্দ দ্বারা সগীরা ও কবীরা সব শ্রেণীর গুনাহ্ ও পাপাচারের কথা বুঝান হইয়াছে । আলী ইব্ন আবূ তালহা (র) বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) SSE SS N.. . আয়াতাংশের ব্যাখ্যায় বলিয়াছেন : এখানে আমানত দ্বারা আল্লাহ পাক সেই সব কাজকে বুঝাইয়াছেন, যাহা তিনি তাহার বান্দাদের জন্য অবশ্য পালনীয় ও ফরয করিয়া দিয়াছেন। সুতরাং ইহার অর্থ হইল আল্লাহর ফরযকে নষ্ট করিও না এবং বিশ্বাসঘাতকতা করিও না । অন্য এক বর্ণনা মতে ইহার অর্থ হইল আল্লাহ তাআলা এবং তাহার রাসূলের সহিত বিশ্বাসঘাতকতা করিও না অর্থাৎ সুন্নাতকে পরিহার করিও না এবং পাপাচারে লিপ্ত হইওনা। মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন : আমার নিকট মুহাম্মদ ইব্ন জাফর ইব্ন যুবায়ের উরওয়া ইবন যুবায়ের হইতে এই হাদীস বর্ণনা করিয়াছেন যে, এই আয়াতের মর্ম হইল কাহারও সম্মুখে তাহার অমনঃপূত সত্য কথা প্রকাশ না করিয়া তাহার অগোচরে তাহার বিরুদ্ধে অন্যের নিকট সেই কথা প্রকাশ করা । ইহাই হইল আসল খিয়ানত বা বিশ্বাসঘাতকতা এবং তোমাদের আত্মঘাতকতা । এই আয়াত প্ৰসঙ্গে সুদ্দী (র) বলিয়াছেন : যখন আল্লাহ্ তা'আলা এবং তাঁহার রাসূলের সহিত বিশ্বাসঘাতকতা করা হইল, তখন পাস্পরিক আমানত ও গচ্ছিত দ্রব্যকেও নষ্ট করা হইল । তিনি আরও বলিয়াছেন যে, মানুষ মহানবী (সা) হইতে কথা শুনিত এবং অপর লোকদের নিকট প্রকাশ করিত । পরিশেষে ইহা মুশরিকদের কর্ণে গিয়া পৌছিত ৷ ইহাই উল্লেখিত আয়াতের তাৎপর্য । আবদুর রহমান ইবন যায়েদ (র) বলিয়াছেন : উপরোল্লেখিত আয়াতে মুনাফিকদের ন্যায় আল্লাহ্ তা'আলা এবং তাহার রাসূলের সহিত বিশ্বাসঘাতকতা করিতে তোমাদিগকে নিষেধ হইয়াছে।
— পৃষ্ঠা ৪২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।