তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪২৬ তাফসীরে ইব্‌ন কাছীর ২৭. হে ঈমানদারগণ! তোমরা জানিয়া শুনিয়া আল্লাহ এবং তাহার রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করিও না। আর তোমাদের পরস্পরের গচ্ছিত দ্রব্য সম্পর্কেও বিশ্বাসকে নষ্ট করিও না। ২৮.তোমরা জানিয়া রাখ যে, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো আল্লাহর এক পরীক্ষা বিশেষ এবং আল্লাহরই নিকট বিরাট পুরস্কার রহিয়াছে । তাফসীর : উপরোক্ত আয়াত নিম্ন ঘটনাকে কেন্দ্র করিয়া অবতীর্ণ হইয়াছে। আবদুর রায্যাক ইব্‌ন আবূ কাতাদা ও যুহরী (র) বলেন : আবু লুবাবাকে মহানবী (সা) বনী কুরায়জা সম্প্রদায়ের নিকট তাহার আরোপিত শর্তাবলী মানিয়া নেওয়ার জন্য প্রেরণ করিয়াছিলেন ।-তখন বনী কুরায়জার লোকেরা এই বিষয় তাহার নিকট পরামর্শ প্রার্থনা করিল । তখন সে উহাদিগকে পরামর্শ দিল এবং স্বীয় হস্ত দ্বারা গলদেশের পানে ইংগিত করিল । অর্থাৎ শর্ত মানিয়া না নিলে হত্যা করার কথা ইংগিত দ্বারা জানাইয়া দিল । অতঃপর আবু লূবাবার চেতনা ফিরিয়া আসিল। সে দেখিতে পাইল যে, তাহার দ্বারা আল্লাহ এবং তাহার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা হইয়াছে। অতঃপর সে নিজে নিজে এই বলিয়া শপথ করিল যে, সে মরিয়া যাইবে অথবা তাহার তওবা কবুল না হওয়া পর্যন্ত সে আহার করিবে না। সুতরাং এই উদ্দেশ্যে সে মদীনায় গমন করিয়া মসজিদে নববীর খুঁটির সাথে নিজকে বাঁধিয়া তথায় অবস্থান করিতে লাগিল । এইভাবে নয়টি দিন অতিবাহিত হইল ৷ ক্ষুধা-পিপাসায় অতিশয় কাতর হইয়া পড়িল । অবশেষে তাহার তওবা কবুল হওয়ার সংবাদ আল্লাহ মহানবী (সা)-কে ওয়াহীর মাধ্যমে অবগত করিলে লোকের আসিয়া আবূ লুবাবাকে তাহার তওবা কবুল হওয়ার সুসংবাদ দিল এবং তাহাকে খুঁটির বাধন হইতে ছাড়িয়া দেওয়ার ইচ্ছা করিল । কিন্তু সে শপথ করিয়া বলিল, রাসূলুল্লাহ্‌ (সা) ব্যতীত তাঁহার বাঁধন কেহই খুলিতে পারিবে না। অতঃপর মহানবী (সা) তাঁহাকে বাধন খুলিয়া মুক্ত করিলে সে বলিল : হে আল্লাহর রাসূল! আমি আমার সমস্ত ধন-সম্পদ বিলাইয়া দেওয়ার মানত করিয়াছি। তখন মহানবী (সা) বলিলেন : ধন-সম্পদের এক-তৃতীয়াংশ দান করাই তোমার জন্য যথেষ্ট ইব্‌ন জারীর (রা) বলেন : আমাদের নিকট হারিস (র) ... মুগীরা ইবন শু‘বা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। মুগীরা ইব্ন শু‘বা (রা) বলেন, উল্লেখিত আয়াত উসমান (রা)-এর হত্যা সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। ইব্‌ন জারীর (র) আরও বলেন : আমাদের নিকট কাসিম ইব্‌ন বিশর ইব্ন মারফ .. জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন। জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন : আবু সুফিয়ান সদলবলে মন্ধা হইতে বাহির হইলে জিবরীল (আ) আসিয়া মহানবী (সা)-কে সংবাদ দিল যে, আবূ সুফিয়ান অমুক জায়গা রহিয়াছে। অতঃপর মহানবী (সা) তাহার সাহাবাগণকে জানাইলেন আবূ সুফিয়ান অমুক অমুক স্থানে রহিয়াছে, তোমরা তাহাকে বন্দী করিবার জন্য বাহির হও এবং এ বিষয়টিকে গোপন রাখ। অতঃপর মুনাফিকদের মধ্যে এক লোক এই ঘটনা পত্ৰ দ্বারা তাহাকে জানাইয়া সতর্ক করিয়া দিল এবং পত্রে লিখিল যে, মুহাম্মদ ' তোমাকে বন্দী করার উদ্দেশ্যে সদলবলে বাহির হইয়াছে। তুমি সাবধান হও! এই সময় আল্লাহ তা'আলা $50. TEESE TILER আয়াত অবতীৰ্ণ করেন। এই হাদীসটি অত্যন্ত গরীব হাদীস, ইহার সনদ ও বক্তব্য সংশয়পূর্ণ।

— পৃষ্ঠা ৪২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।