Contents 8২৪ তাফসীরে ইব্ন কাছীর উত্তর করিলেন : সাধারণ লোকদিগকে যেরূপ শাস্তি দেওয়া হইবে উহাদিগকেও তখন অনুরূভাবে শাস্তি দেওয়া হইবে৷ তবে ইহার পর আল্লাহ্ পাক তাহাদিগকে তাহার মাগফিরাত ও সন্তুষ্টির ডোরে আবদ্ধ করিয়া চির-শান্তিময় স্থানে রাখিবেন। অপর এক হাদীস ইমাম আহমদ (র) বলেন : আমাদের নিকট হাজ্জাজ ইব্ন মুহাম্মদ (র) ... জারীর (রা) হইতে বর্ণনা করিয়াছেন । জারীর (রা) বলেন যে, মহানবী (সা) বলিয়াছেন : যে সব সম্পৃদায় পাপাচারে লিপ্ত হয়, অথচ তাহাদের সম্মানিত নেতৃবর্গ তাহাদিগকে পাপাচার হইতে বিরত রাখে না, আল্লাহ তাআলা তাহাদের সাধারণভাবে শাস্তি দেন অথবা তাহাদের উপর আযাব নাযিল করেন। ইমাম আবূ দাউদ (র) ... আবূ ইসহাক (র) হইতে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ ইব্ন হাম্বল (র) আরও বলেন : আমাদের নিকট মুহাম্মদ ইবন জা‘ফর (র) ... জারীর (রা) হইতে বর্ণনা করিয়াছেন। জারীর বলেন যে, মহানবী (সা) বলিয়াছেন : যে সম্প্রদায় বা জাতির মধ্যে পাপাচার হইতে থাকে আর তাহাদের মধ্যে সম্মানিত ও পুণ্যবান লোকও বর্তমান থাকে । এমতাবস্থায় আল্লাহ্ পাক ভাল-মন্দ নির্বিশেষে সাধারণভাবে সকলকে শাস্তি দেন। এই হাদীসটি তিনি ওয়াকী' (র) ইসরাঈল হইতে আবদুর রাযযাক (র), মুআম্মার, আসওয়াদ শুরায়েক, ইউনুস (র) হইতে বর্ণনা করিয়াছেন। ইহারা প্রত্যেকেই আবূ ইসহাক আস সুবাইঈ হইতে অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্ন মাজা (রা) আলী ইব্ন মুহাম্মদ (র) সূত্রে ওয়াকী (র) হইতেও অনুরূপভাবে সংকলন করিয়াছেন। ইমাম আহমদ ইব্ন হাম্বল (র) আরও বলেন : আমাদের নিকটে সুফিয়ান (র) ... আয়িশা (রা) হইতে ধারাবাহিকভাবে হাদীস বর্ণনা করিয়াছেন। মহানবী (সা) হইতে তিনি জানিতে পারিয়াছেন যে, ভূ-পৃষ্ঠে যখন পাপাচার প্রকাশ পাইবে ও প্রসার লাভ করিবে তখন আল্লাহ্ পাক ভূপৃষ্ঠের অধিবাসীদের উপর তাহার আযাব নাযিল করিবেন। আয়িশা (রা) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম : ভূ-পৃষ্টে যে সব পুণ্যবান লোক থাকিবে তাহাদের অবস্থা কি হইবে? মহানবী (সা) জবাব দিলেন : হ্যা, তাহারাও আযাবে নিপতিত হইবে ৷ কিন্তু পরে আল্লাহ্ পাক তাহাদিগকে তাহার কৃপার ছায়াতলে আশ্রয় দিবেন। Eh ANE ORL OS 1 31 B33 (YN) EC CAIAAA 2204/১ AEE EP EX LSA I Su hs SH ৩৬1242৬ ALES Cf ৩৯ OCHS i 0 ২৬. তোমরা সেই অবস্থাটির কথা স্বরণ কর, যখন তোমরা সংখ্যায় স্বল্প ছিলে এবং পৃথিবীতে তোমরা দুর্বলর্ূপে পরিগণিত হইতে; আর লোকেরা তোমাদিগকে ছিনতাই : করিয়া নিয়া যাওয়ার ভয়ও তোমরা পোষণ করিতে । অতঃপর আল্লাহ্ তোমাদেরকে আশ্রয় দিলেন এবং তাঁহার সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করিলেন আর পবিত্র বস্তু হইতে জীবিকা দান করিলেন, যাহাতে তোমরা কৃতজ্ঞ হও । তাফসীর : আল্লাহ পাক উল্লেখিত আয়াতে তাহার মু'মিন বান্দাগণের প্রতি তাহার নিয়ামত দান ও উপকারের কথা বর্ণনা করিয়া বলিতেছেন যে, তোমরা যখন সংখ্যায় অতি অল্প ছিলে
— পৃষ্ঠা ৪২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।