Contents সূরা আনফাল a আবূ সাঈদ (র) ইসমাঈল ইব্ন জাফর (র) হইতে বর্ণিত হাদীসে এই কথাও উল্লেখ রহিয়াছে যে, অথবা তোমাদের প্রতি আল্লাহ্ অন্য এক সম্পৃদায়কে ক্ষমতাশালী বা বিজয়ী করিয়া দিবেন । অতঃপর তোমরা শত দুআ করিলেও তাহা কবুল হইবে না । ইমাম আহমদ ইব্ন হাম্বল (র) বলেন : আমাদের নিকট আবদুল্লাহ ইবন নুমায়ের (র) ... আবূ রিকাদ হইতে বর্ণনা করিয়াছেন। আবূ রিকাদ বলেন : আমি আমার ভৃত্যের সাথে বাহির . হইয়া তাহাকে হুযায়ফা (রা)-এর নিকট পাঠাইয়াছিলাম ৷ তখন তিনি বলিলেন-মহানবী (সা)-এর যামানায় এই ধরনের কথা কোন লোক বলিলে সে মুনাফিক হইয়া যাইত । আমি তোমাদের এক লোক হইতে একই বৈঠকে এই ধরনের কথা চারিবার শুনিয়াছি। তোমাদের উচিত সৎ ও ন্যায় কাজের নির্দেশ দেওয়া এবং অন্যায় অসৎ কাজ হইতে বিরত রাখা । মানুষকে কল্যাণমূলক কাজে উদ্ধুদ্ধ করা । নতুবা তোমরা সকলেই আল্লাহ্র আযাবের মধ্যে নিপতিত হইবে । অথবা খারাপ লোককে তোমাদের নেতা ও শাসক বানানো হইবে। অতঃপর তোমাদের মধ্যে ভাল লোক দু‘আ করিলেও তাহা কবূল হইবে না । অন্য এক হাদীস : ইমাম আহমদ (র) বলেন : আমাদের নিকট ইয়াহইয়া ইব্ন সাঈদ (রা) ... নুমান ইবৃন বাশীর (রা) এক বক্তৃতায় বলিয়াছেন যে, আল্লাহ্ পাকের সীমারেখা পালনকারী, সীমা লঙজ্ঘনকারী এবং এক্ষেত্রে অলসতা প্র্দশনকারীদের উদাহরণ এইরূপ যে, কোন নৌকায় একটি সম্পৃদায়ের লোকেরা সকলেই আরোহণ করিয়াছে। কতক লোক নৌকার উপর তলায় এবং কতকে নিচ তলায় অবস্থান নিয়াছে। সুতরাং নিচ তলায় অবস্থানকারীদের পানির প্রয়োজন পূরণের নিমিত্ত উপর তলার লোকদের নিকটে যাইতে হয় এবং তাহাদিগকে বিরক্ত করিতে হয়। সুতরাং নিচ তলার লোকেরা বলিতেছে আমরা যদি নৌকার তলা হইতে একখানা তক্তা অপসারণ করয়িয়া লই, তবে অনায়াসেই পানির প্রয়োজন মিটাইতে পারি। পানির জন্য উপর তলার: লোকদেরকে বিরক্ত করিতে হয় না । সুতরাং তাহাদিগকে যদি এইভাবে পানি সংগ্রহ করার সুযোগ দেওয়া হয়, তবে নিচ হইতে নৌকায় পানি উঠিয়া সকল লোকই অকাল মৃত্যু বরণ করিবে। ' উহাদিগকে এইরূপ সুযোগ না দিয়া বরং কাজ হইতে নিবৃত্ত করিলে সকলেই মুক্তি পাইবে ও প্রাণে বাঁচিবে । ইমাম মুসলিম ব্যতীত এককভাবে ইমাম বুখারী (র) এই হাদীস বর্ণনা করিয়া তাহার কিতাবে ‘শিরকত ও শাহাদাত’ অধ্যায়ে সন্নিবেশ করিয়াছেন। ইমাম তিরমিযী (র) এই হাদীসকে এক সূত্রে সুলায়মান ইব্ন মিহরান আ'‘মাশ (র) সূত্রে আমির ইবৃন শুরাহীল (র) হইতে বর্ণনা করিয়াছেন । অন্য এক হাদীস : ইমাম আহমদ ইব্ন হাম্বল (র) বলেন : আমাদের নিকট হুসাইন (র) ... উম্মু সালামা (রা) হইতে বর্ণনা করিয়াছেন । উম্মুল মু'মিনীন উম্মু সালামা (রা) বলেন : আমি মহানবী (সা)-কে বলিতে শুনিয়াছি যে, যখন আমার উম্মতের মধ্যে পাপাচার প্রকাশ পাইবে ও প্রসারতা লাভ করিবে, তখন সাধারণভাবে তাহাদের উপর আল্লাহর আযাব ও গযব নাযিল হইবে । আমি বলিলাম : হে আল্লাহর রাসূল! আপনার উম্মতের মধ্যে যাহারা পুণ্যবান থাকিবে, তাহাদিগের উপরও কি গযব নাযিল হইবে । মহানবী (সা) জবাব দিলেন : হ্যা, নাযিল হইবে । উম্মু সালামা (রা) জিজ্ঞাসা করিলেন : উহাদিগকে কিরূপ শাস্তি দেওয়া হইবে ? মহানবী (সা)
— পৃষ্ঠা ৪২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।