Contents ৪২২ তাফসীরে ইব্ন কাছীর আলী ইব্ন আবূ তালহা (র) ইব্ন আব্বাস (রা)-এর উদ্ধৃতি দিয়া বলিয়াছেন : এই আয়াত বিশেষভাবে মহানবী (সা)-এর সাহাবীগণকে উপলক্ষ করিয়া অবতীর্ণ হইয়াছে। এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, আল্লাহ্ পাক মুসলমানদিগকে তাহাদের মধ্যে হইতে শরীয়তের পরিপন্থী কাজ বিলোপ করার নির্দেশ দিয়াছেন। অন্যথায় আল্লাহ পাক গুনাহগার ও পুণ্যবান নির্বিশেষে সকলের উপর তাহার গযব অবতীর্ণ করিবেন । ইব্ন আব্বাস (রা)-এর এই ব্যাখ্যাই অতি চমৎকার ব্যাখ্যা-_মুজাহিদ (র) “এই আয়াতের ব্যাখ্যায় এইরূপ বক্তব্য রাখিয়াছেন। " যাহহাক, ইয়াধীদ ইবন হাবীব (র)সহ অনেক লোকই এইরূপ বক্তব্য রাখিয়াছেন। ইব্ন মাসউদ (রা) বলিয়াছেন যে, তোমাদের মধ্যে কোন লোকই আল্লাহর পরীক্ষার মধ্যে নিপতিত ব্যতীত নাই । কেননা আল্লাহ পাক ইরশাদ করিয়াছেন : £59390 44041 3 অর্থাৎ তোমাদের ধন-সম্পদ ও সন্তানাদি আল্লাহর পরীক্ষা সুতরাং এই পরীক্ষায় উত্তীর্ণ হইবার জন্য প্রার্থনা করার তোমাদের মধ্যে কে আছে? এই পরীক্ষার অনিষ্টতা ও ভ্রান্তি হইতে তোমাদের আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করা উচিত। এই হাদীসের বর্ণনাকারী হইলেন ইব্ন জারীর (র)। আল্লাহ পাকের পরীক্ষার ভীতি প্রদর্শন যদিও মহানবী (সা)-এর সাহাবীগণকে সম্বোধন করিয়া করা হইয়াছে, কিন্তু যাহারা সাহাবী নয় তাহারও ইহাতে শামিল রহিয়াছে। সাহাবী অসাহাবী নির্বিশেষে সকল লোকই এই সতর্কবাণীর অন্তর্ভুক্ত । বস্তুত এই মতবাদই সঠিক ও বিশুদ্ধ । আর আল্লাহর পরীক্ষা সম্পর্কে বাণী সম্বলিত বর্ণিত বহু হাদীস দ্বারাই এই মতবাদের সমর্থন পাওয়া যায়। সুতরাং এজন্য এমন একখানা স্বতন্ত্র পুস্তিকা রচনা করার আশা রহিল যাহাতে এইসব হাদীসসমূহ ব্যাখ্যা বিশ্লেষণ সহই ইনশাআল্লাহ্ স্থান পাইবে । উলামায়ে কিরাম ও ইমামগণ নিছক এই বিষয়বস্তু নিয়াই স্বতন্ত্র পুস্তক রচনা করিয়াছেন। এখানে বিশেষভাবে যাহা উল্লেখ্য তাহা এই__ইমাম আহমদ (র) বলেন : আমাদের নিকট আহমদ ইবনুল হুজ্জাজ (র) ... আদী ইব্ন উমায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন : আমি মহানবী (সা)-কে বলিতে শুনিয়াছি যে, আল্লাহ পাক বিশেষ লোকদের কাজের দরুন সাধারণ মানুষকে শাস্তি দিবেন না:। তবে তাহারা যদি নিজ সম্প্রদায়ের মধ্যে গর্হিত ও শরীআত বিরোধী কাজ হইতে দেখে এবং তাহা বন্ধ করার ক্ষমতা রাখিয়াও যদি বন্ধ না করে, তবে আল্লাহ্ সাধারণ অসাধারণ নির্বিশেষে সকলকে শাস্তি দিবেন। এই হাদীসের সনদে একজন বর্ণনাকারীকে' মিথ্যা বলার দোষে অপবাদ দেওয়া হইয়াছে। সিহাহ সিত্তাহর কিতাবসমূহে এই হাদীস উল্লেখ হয় নাই । অন্য এক হাদীস : ইমাম আহমদ (র) বলেন : আমাদের নিকট সুলায়মান হাশিমী (র) ... হুযায়ফা ইব্ন ইয়ামান (রা) হইতে বর্ণনা করিয়াছে। তিনি বলেন যে, মহানবী (সা) বলিয়াছেন: যাহার হাতে আমার প্রাণ, তাহার নামে শপথ করিয়া বলিতেছি, তোমরা মানুষকে সৎ ও ন্যায় কাজের দিকে আহ্বান জানাইবে এবং অন্যায় ও অসৎ কাজ হইতে বিরত রাখিবে। অন্যথায় তোমাদের উপর আল্লাহ্র পক্ষ হইতে তাহার আযাব অবতীর্ণ হওয়ার সম্ভাবনা রহিয়াছে। ইহার পর তোমরা আল্লাহ্র নিকট প্রার্থনা করিলেও সে প্রার্থনা কবুল হইবে না৷
— পৃষ্ঠা ৪২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।