তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল ৪২১ ২৫. তোমরা এমন ফিতনাকে ভয় কর যাহা বিশেষ করিয়া তোমাদের মধ্যে যাহারা জালান কেবল গছকাক হা কর গার গময় হাহ সায়া ভাযামের ক্ষেত্রে বড়ই কঠোর । তাফসীর : উপরোক্ত কালামে আল্লাহ্‌ তা'আলা মুসলমানদিগকে তাঁহার পরীক্ষা সম্পর্কে সতর্ক করিয়াছেন। এই পরীক্ষা কেবল জালিম ও গুনাহগারদিগের বেলায় নয়। বরং গুনাহগার পুণ্যবান নির্বিশেষে সকল মানুষের জন্য । কোন শ্রেণীবিশেষের জন্য খাস নয়। সকল মানুষ্বরে জন্য এই পরীক্ষা হইতে পারে। তাহারা ইহাকে প্রতিহত করিতে পারিবে না এবং ইহা হইতে নিষ্কৃতিও পাইবে না । যেমন : ইমাম আহমদ ইবৃন হাম্বল (র) বলেন : আমাদের নিকট বনী হাশিমের ভৃত্য আবূ সাঈদ (র) ... মুতাররাদ হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, আমি যুবায়েরকে বলিলাম : হে আবূ আবদুল্লাহ! তোমরা খলীফাতুল মুসলিমীন উসমান (রা)-কে হত্যা করিয়া এখন আবার তাহার প্রতিশোধ গ্রহণের দাবী তুলিয়াছ ? যুবায়ের (রা) জবাব দিলেন : আমরা মহানবী (সা)-এর যুগে এবং আবূ বকর, উমর ও উসমান (রা)-এর যুগেও আল-কুরআনের £০ 4 এ ৮১১/৮০ ১ £55 (0,51, আয়াত পাঠ করিয়াছি। ৷ কিন্তু আমরা ইহা কখনোই ধারণা করি নাই যে, আমরাই উহার প্রতিপাদ্য বিষয় পরিণত ইহব এবং আমাদের উপরই এই পরীক্ষা নিপতিত হইবে যুবায়ের (রা) হইতে মুতাররাদ বর্ণিত এই হাদীসটি বাষযযার (র) বর্ণনা করিয়া বলিয়াছেন যে, আমি মুতাররাদকে চিনি না সুতরাং তিনি মুতাররাদ ব্যতীত অন্যদের উদ্ধৃতি দিয়া এই হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম নাসাঈ (র) ... যুবায়ের (র) হইতে এই হাদীস অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন : আমাদের নিকট হারিস (র) হাসান হইতে বর্ণনা করিয়াছেন। হাসান (র) বলেন : যুবায়ের (রা) বলিয়াছেন যে, আমরা আল্লাহ্‌ পাকের (, 1, ০5০ [25 ১০১) ১০০০; 9 £5 আয়াতকে খুব ভয় করিতাম। আমরা মহানবী (সা)-এর সাথে থাকিতাম বটে ৷ কিন্তু আমরা কখনো এই ধারণা করি নাই যে, এই আয়াত বিশেষভাবে আমাদের বেলায়ই প্রযোজ্য এবং আমাদের শানেই অবতীর্ণ হইয়াছে। এমনিভাবে এই হাদীস হাসানের সনদে যুবায়ের (রা) হইতে হুমাইদও বর্ণনা করিয়াছেন। এই আয়াত প্রসঙ্গে হাসানের উদ্ধৃতি দিয়া দাউদ ইব্‌ন আবূ হিন্দ (র) বলিয়াছেন : ইহা আলী, আম্মার, তালহা ও যুবায়ের (রা)-এর শানে অবতীর্ণ হইয়াছে। সুফিয়ান সাওরী (র) ... যুবায়ের (রা) হইতে বর্ণিত তিনি বলেন, আমাদের যুগে এই আয়াত আমরা পাঠ করিতাম বটে, কিন্তু আমরা উহার বাস্তব প্রমাণ কাহাকেও দেখি নাই । হঠাৎ করিয়া আমরাই উহার বাস্তব প্রমাণে পরিণত হইলাম এবং আমাদের দ্বারাই ইহার অর্থ প্রতিফলিত হইল । এই হাদীস যুবায়ের ইব্‌ন আওয়াম (রা) হইতে অন্যান্য সূত্রেও বর্ণিত রহিয়াছে। সুদ্দী (র) বলেন : এই আয়াত বিশেষভাবে বদরের যোদ্ধাদেরকে উপলক্ষ করিয়া অবতীর্ণ হইয়াছে। সুতরাং ইয়াওমুল জামাল অর্থাৎ উষ্টের দিন এই পরীক্ষা তাহাদের উপর নিপতিত হইয়াছিল এবং তাহারা পরস্পর প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধে জড়াইয়া পড়িয়াছিল।

— পৃষ্ঠা ৪২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।