তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন*আম ৪৩ ১২৩. এইরূপে আমি প্রত্যেক জনপদে অপরাধিগণকে প্রধান করিয়াছি যেন তাহারা সেখানে চক্রান্ত করিতে পারে। তাহাদের চক্রান্ত কাহারও বিরুদ্ধে হয় না; বরং নিজদের বিরুদ্ধেই হয় । কিন্তু তাহারা উপলব্ধি করে না । ১২৪. আর যখন তাহাদের নিকট আমার আয়াত আসে, তখন তাহারা বলে, আল্লাহ্র রাসূলগণকে যাহা দেওয়া হইয়াছে তদ্বূপ আমাদিগকে তাহা না দেওয়া পর্যন্ত আমরা কখনও ঈমান আনিব না । আল্লাহ্‌ রিসালাতের পদ ও দায়িত্ব কাহার উপর অর্পণ করিবেন তাহা তিনিই ভাল জানেন । অতি সত্বর অপরাধিগণ আল্লাহ্র নিকট পৌছিয়া অপদত্ত হইবে । আর তাহাদের চক্রান্তের দরুন কঠোর শাস্তি ভোগ করিবে। তাফসীর : আল্লাহ্‌ পাক বলেন : হে মুহাম্মদ ! তোমার লোকালয়ে যেরূপ বড় বড় অপরাধী নেতৃবর্গ বিদ্যমান থাকিয়া মানুষকে কুফরীর দিকে আহ্বান জানায় ও আল্লাহ্‌র পথের বাধা হইয়া দাড়ায়, পরস্তু তোমার সহিত শত্রুতা ও বিরোধিতায় লিপ্ত হয়, তদ্রূপ তোমার পূর্বে রাসূলগণের সংগেও এই ধরনের ধনাঢ্য ও সমাজ প্রধান লোকেরাই শত্রুতার কাজে লিপ্ত থাকিত । ফলে ইহার প্রতিদানে তাহারা যে সব শান্তি পাইত উহ্‌ সর্বজনবিধিত। যেমন আল্লাহ্‌ পাক আল-কুরআনের অন্যত্র বর্ণনা করিয়াছেন : ০/2০ J| ১% se CLs Wi, “এমনিভাবে আমি এই ধরনের অপরাধিগণকে প্রত্যেক নবীর শত্রু 'বানাইয়াছি” (২৫ : ৩১)। তিনি অন্যত্র বলেন : GS EEG Ce CATES SG 1 CS “আমি যখন কোন জনপদ ধ্বংস করার ইচ্ছা করি, তখন তথাকার ধনাঢ্য ও সমাজ প্রধানদিগকে আমার আনুগত্য করিবার নির্দেশ দেই । কিন্তু সে নির্দেশের বিরোধিতা করিয়া তাহারা সেখানে পাপে লিপ্ত হয়” (১৭ : ১৬)। একদল বলেন : ইহার মর্ম হইল আমি উহাদিগকে আমার আনুমত্যের নিদেশ দেই, কিন্তু তাহারা আমার নির্দেশের বিরোধিতা করিয়া পাপাচারে লিপ্ত হয়। যাহার কারণে আমি উহাদিগকে ধ্বংস করিয়া দেই । কেহ কেহ বলেন : ইহার অর্থ এই যে, আমি উহাদের ভাগ্য লিপিতে যাহা কিছু রহিয়াছে উহা করিবার নির্দেশ করি। ফলে উহারা শয়তানী কার্যকলাপে লিপ্ত হয় এবং তখন তাহাদিগকে আমি ধ্বংস করি। এখানে আল্লাহ্‌ তা'আলা (5 1,4 আয়াতাংশে উহাই বলিয়াছেন। আলোচ্য আয়াতাংশ ৫51; 0 {০,১১ 451 এর ব্যাখ্যায় ইব্‌ন আবূ তালহা ইবৃন আব্বাসের উদ্ধৃতি দিয়া বলিয়াছেন : এখানে জনপদের পাপাচারী শাসক ও রাজা বাদশাহদিগের কথা বলা হইয়াছে। সুতরাং এই আয়াতের অর্থ হইল-_আমি প্রত্যেক জনপদে পাপিষ্ঠদিগকে শাসক ও সমাজ প্রধান করি যেন উহারা অনাচার অবিচার ও পাপাচারে লিপ্ত হয়। যখন উহারা ইহাতে লিপ্ত হইয়া পড়ে তখন আমি আমার গযব নাযিল করিয়া উহাদিগকে ধ্বংস করিয়া থাকি। মুজাহিদ ও কাতাদা বলিয়াছেন : ee nS দ্বারা পাপিষ্ঠ সমাজ প্রধান ও নেতৃবর্গের কথা বুঝান হইয়াছে।

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।