তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents 1 তাফসীরে ইবৃন কাছীর আলোচ্য ১,০১১ ৯, ০০ (45 ১ 05,539, আয়াতাংশের মর্ম হইল : তোমরা সেই সব লোকদের মত হইও না যাহারা বলে যে আমরা রাসুলের নির্দেশ ও আহ্বান শুনিয়াছি, কিন্তু মূলত তাহারা কিছুই শুনে নাই । কতক লোকের অভিমত যে, এই আয়াতে মুশরিকগণের কথা বলা হইয়াছে। ইব্‌ন জারীর (র) এই অভিমতকে গ্রহণ করিয়াছেন। ইবৃন ইসহাক (র) বলিয়াছেন : এই আয়াতে মুনাফিকদের কথা বলা হইয়াছে। কেননা উহারা মানুষের নিকট এই কথাই প্রকাশ করিয়া বেড়াইত যে, তাহারা রাসূলের দীনের আহবান শুনিয়াছে এবং তাহাতে সাড়া দিয়াছে। কিন্তু মূলত তাহারা এইরূপ কিছুই করে নাই । | আলোচ্য 5% 9 LA SI al De CY ১51 আয়াতের তাৎপর্য হইল আল্লাহ্‌ পাক এই আয়াতে বনী আদমের মধ্যে সর্ব নিকৃষ্ট জীবের উদাহরণ পেশ করিয়া বলিতেছেন যে, যাহারা সত্যকে শুনে না বরং উপেক্ষা করে এবং যাহারা সত্যকে বুঝে না ও উপলব্ধি করে না, তাহারাই নিকৃষ্টতম জীব। এজন্যই আল্লাহ পাক উপরোক্ত আয়াতে এ {2/9 বলিয়াছেন । অর্থত যাহারা সত্যকে বুঝিয়াও বুঝে না এবং উপলব্ধি করে না, তাহারাই নিকৃষ্টতম সৃষ্ট জীব। কেননা উহারা ব্যতীত আল্লাহর সকল. সৃষ্ট জীবই তাহার অনুগত ও বাধ্যগত। আল্লাহর বান্দাগণের উপকারার্থে তাহাদিগকে সৃষ্টি করা হইয়াছে। কিন্তু তাহারা আল্লাহর রাসূল ও তাহার বিধানকে অস্বীকার করিয়া কাফির হইয়াছে। একারণেই তাহাদিগকে আল্লাহ পাকের নিমুলিখিত আয়াতে চতুষ্পদ জন্তুর সাথে উপমা দিয়াছেন। যেমন আল্লাহ বলেন : uss es SY Ls SHES AS pill ' “এই সব কাফিরদের উদাহরণ হইল এইরূপ জন্তুর ন্যায় যে, উহাদিগকে আওয়ায দিয়া ডাকা হয় বটে, কিন্তু ডাক ও সাড়া ব্যতীত তাহারা আর কিছুই শুনে না” (২: ১৭১) অন্য এক আয়াতে আল্লাহ্‌ পাক বলিয়াছন : SENS dl TTY SIE (“উহারা চতুষ্পদ জন্তুর ন্যায়; বরং উহারা অধিকতর পথভ্রষ্ট; আর উহারাই গাফিল ও অমনযোগী (৭: ১৭৯)। এক দলের অভিমত হইল : এই আয়াতে কুরায়েশ সম্প্রদায়ের বনী আবদুদ দারের একদল লোকের কথা বলা হইয়াছে। ইব্‌ন আব্বাস.(রা) ও মুজাহিদ (র) হইতে এইরূপই বর্ণিত রহিয়াছে এবং ইব্‌ন জারীর (র) এই অভিমত গ্রহণ করিয়াছেন । মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলিয়াছেন : এই আয়াতে মুনাফিকদের কথা বলা হইয়াছে। আমার বক্তব্য এই আয়াতের মর্মের বেলায় মুশরিক ও মুনাফিকদের মধ্যে মূলত কোন ব্যবধান নাই । কেননা উহাদের প্রত্যেকেরই সঠিক বুঝ জ্ঞান এবং পুণ্যময় কাজের ইচ্ছাকে হরণ করা হইয়াছে। অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন যে, উহাদের যেমন সঠিক বুঝ জ্ঞান ও প্রজ্ঞার অভাব রহিয়াছে তেমনি পুণ্যময় কাজের জন্য সঠিক ইচ্ছা শক্তিরও রহিয়াছে অভাব । আল্লাহ বলেন : 5 '/

— পৃষ্ঠা ৪১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।