Contents 8১৪ তাফসীরে ইব্ন কাছীর পর্যুদস্ত ও অপমানিত কর । ইহাই ছিল কাফিরদের সাহায্য ও জয়ের প্রার্থনা । সুতরাং এই সময় ' আল্লাহ পাক. উপরোক্ত আয়াত অবতীর্ণ করেন। . ইমাম আহমদ হাম্বল (র) বলেন : আমাদের নিকট ইয়াষীদ ইব্ন হারূন (র) ... আবদুল্লাহ্ ইব্ন সা‘লাবা হইতে হাদীস বর্ণনা করেন যে, বদরের যুদ্ধের দিন দুই দল মুখোমুখী হইলে আবূ ' জাহেল এই বলিয়া প্রার্থনা করিল : হে আল্লাহ! যাহারা আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিয়াছে এবং আমাদিগকে অজানা কথা শুনাইতেছে, তাহাদিগকে আগামীকাল পর্যুদস্ত করিয়া | আমাদিগকে বিজয়ী কর। অতএব উপরোক্ত আয়াতে ইহাকেই বিজয় প্রার্থনা বলা হইয়াছে। ইমাম নাসাঈ (র)ও এই আয়াতের ব্যাখ্যায় এই হাদীসকেই সালিহ্ ইব্ন কায়সান সহ যুহরী (র) হইতে বর্ণনা করিয়াছেন। এমনিভাবে ইমাম হাকিম (র)ও মুস্তাদরাক কিতাবে এই হাদীসকে যুহরী (র) সূত্রে উল্লেখ করিয়া বলিয়াছেন যে, এই হাদীস ইমাম বুখারী ও মুসলিমের শতন্ুযায়ী বিশুদ্ধ । মুজাহিদ (র), ইব্ন আব্বাস (রা), যাহহাক, TO TE রূমান (র) প্রমুখ হইতে অনুরূপ বর্ণনা পাওয়া যায় । সুদ্দী (র) বলেন : মুশরিক বাহিনী মক্কা হইতে বদর প্রান্তরের দিকে রওয়ানা হইবার সময় কা'বা ঘরের গিলাফ ধরিয়া আল্লাহ তা'আলার নিকট সাহায্য প্রার্থনা করিয়া বলিয়াছিল যে, হে প্রভু! দুই দলের মধ্যে সেই দলকে সাহায্য কর যে দল তোমরা নিকট প্রিয় ও সম্মানিত এবং যাহাদের কিবলা উত্তম । সেই কথার জবাবেই আল্লাহ তা'আলা উপরোক্ত আয়াত অবতীর্ণ করিয়াছেন। আল্লাহ্ বলেন : তোমাদের প্রার্থনা-মাফিক আমি সাহায্য করিয়াছি বটে, কিন্তু তাহা হইয়াছে মুহাম্মদ (সা) ও তাহার বাহিনীর অনুকূলে । আবদুর রহমান ইব্ন যায়েদ ইব্ন আসলাম (র) বলেন, আলোচ্য 86 ১% 2 5% ঁ%। আয়াতাংশটিকে আল্লাহ পাকের নিম্নলিখিত আয়াত দ্বারা ব্যাখ্যা করা হইয়াছে। যেমন আল্লাহ বলেন: | + Dic i GI C585 ALE 5 যখন উহারা বলিয়াছিল__হে প্রভু ৷ ইহা যদি তোমার পক্ষ হইতে সত্য হয়। .. (৮:৩২) - আলোচ্য আয়াতাংশ [800,15 ৮45 4 ১ এর মর্ম হইল : আল্লাহর সহিত কুফরী করিয়া এবং তীহার রাসূলকে মিথ্যা জানিয়া যাহা কিছু তোমরা করিতেছ ও বলিতেছ, তাহা হইতে যদি তোমরা বিরত থাক, তবে তোমাদের পক্ষেই তাহা কল্যাণকর হইবে । আর ১; 6১% ১51 আয়াতাংশের তাৎপর্য হইল : কুফরী, গোমরাহী ও দীনের পরিপন্থি কাজে যদি আরারও তোমরা প্রবৃত্ত হও, তবে আমিও আবার তোমাদিগকে এইরূপ ঘটনার ন্যায় ঘটনা ঘটাইয়া তোমাদিগকে শায়েস্তা করিব । যেমন আল্লাহ পাক অন্য আয়াতে বলেন : চর ৬৮ 5১৮ (তোমরা আবার করিলে আমিও আবার করিব) । আলোচ্য আয়াতের মর্ম প্রকাশ করিতে গিয়া সুদ্দী (র) বলিয়াছেন : ইহার অর্থ হইল যদি তোমরা আবার সাহায্য ও বিজয় চাহিয়া প্রার্থনা কর, তবে আবার আমি মুহাম্মদ (সা)-কে সাহায্য করিয়া বিজয়ী করিব এবং তাহার শত্রুগণকে পর্যুদস্ত করিব ।
— পৃষ্ঠা ৪১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।