তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents . ৪১২ তাফসীরে ইব্‌ন কাছীর উপর এবং তৃতীয় মুষ্টি সন্মুখের শত্রুর উপর নিক্ষেপ করিয়া ছিলেন এবং ১, ০৯%, পাঠ করিয়া ছিলেন সুতরাং শত্রুবাহিনীর পরাজয় হইল । এই ঘটনাটি উরওয়াহ, মুজাহিদ, ইকরামা, কাতাদা (র)সহ অনেক ইমামগণ হইতেই বর্ণিত হইয়াছে। এই আয়াত বদরের যুদ্ধের দিন মহানবী (সা)-এর ধূলা নিক্ষেপ সংক্রান্ত বিষয়েই অবতীর্ণ হইয়াছে। যদিও মহানবী (সা) হুনায়েনের যুদ্ধের দিনও এইরূপ কাফিরদের প্রতি ধূলা মাটি নিক্ষেপ করিয়াছিলেন। আবূ জা‘ফর ইব্‌ন জারীর (র) বলেন : আমাদের নিকট আহমদ ইব্‌ন মানসূর (র) হাকীম ইব্ন হিযাম (রা) হইতে বর্ণনা করিয়াছেন। হাকীম ইব্ন হিযাম (রা) বলেন : আমরা বদরের যুদ্ধের দিন আকাশ হইতে একটি শব্দ নিপতিত হইতে শুনিয়াছি। মনে হল যেন মাথায় ' ধূলিবালি পতিত হওয়ার শব্দের ন্যায়! মহানবী (সা)-এর এই এক মুষ্টি ধূলাবালি নিক্ষেপ মাত্রই আমরা পরাজিত হইয়া গেলাম । এই সনদটি ‘গরীব’ সনদ । এখানে আরও অন্য দুইটি হাদীসের উল্লেখ পাওয়া যায় বটে, কিন্তু তাহাও সনদের দিক দিয়া গরীব ও দুর্বল । উহার প্রথমটি হইল এই : ইব্‌ন জারীর (র) বলেন : আমাদের নিকট মুহাম্মদ ইব্‌ন আউফ তাঈ (র) .. রহমান ইবন যুবায়ের (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, Be WO ie BY একটি ধনুক চাহিলে তাহার নিকট একটি লম্বা আকৃতির ধনুক উপস্থিত করা হইল । অতঃপর তিনি ইহা ছাড়া আরও একটি ধনুক আনিবার কথা বলিলে তাহার নিকট গোলাকার বিরাট একটি ধনুক উপস্থিত করা হইল । মহানবী (সা) উক্ত ধনুক দ্বারা একটি তীর দুর্গের উপর নিক্ষেপ করিলে ভীরটি দুর্গের সদর ইবন আবুল হুকাইককে শায়িত অবস্থায় আঘাত করিয়া নিহত করিল। তখন আল্লাহ্‌ পাক ৬) ধু ১), 25514, ৬5 আয়াত নাযিল করিলেন। হাদীসটি গরীব হইলেও উহার সনদটি আবদুর রহমান ইবন যুবায়ের ইব্‌ন নুফায়ের দ্বারা বর্ণিত হওয়ার দরুন উত্তম সনদ । হয়ত তাহার নিকট বিষয়টি অস্পষ্ট হইয়া পড়িয়াছে অথবা তিনি আয়াতকে সাধারণ ভাবিয়া সকল ঘটনাকে উহার অন্তর্ভুক্ত করিতে চাহিয়াছেন। নতুবা সূরা আনফালে পূর্বকার আয়াতসমূহ বদরের ঘটনা অবলম্বনে বর্ণিত হওয়ায় আয়াতও বদরের ঘটনাকে অবলম্বন করিয়া অবতীর্ণ হইয়াছে বলিয়া নিঃসন্দেহে বুঝা যায়। ইহাই সকল ইমাম ও ব্যাখ্যাকারগণের নিকটই সুস্পষ্ট কথা৷ আল্লাহই সর্বজ্ঞ । দ্বিতীয় হাদীসটি হইল এই : ইব্‌ন জারীর (র) তাহার তাফসীরে এবং হাকিম তাহার মুস্তাদরাক কিতাবে সাঈদ ইব্‌ন মুসায়্যিব ও যুহরী (র) উভয় হইতে বিশুদ্ধ সনদে বর্ণনা করিয়াছেন যে, তাহারা উভয় বলিয়াছেন : এই আয়াত উহুদের যুদ্ধের দিন উবায় ইব্‌ন খালফের প্রতি মহানবী (সা)-এর তীর নিক্ষেপ সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। উবায় ইব্‌ন খালফ লৌহবর্ম পরিহিত ছিল । তীরটি তাহার গ্রীবাদেশে আঘাত হানিয়াছিল এবং সে ঘোড়া হইতে বার বার পড়িয়া যাইতেছিল। কয়েকদিন যন্ত্রণা ভোগ করিয়া তাহার মৃত্যু হইয়াছিল। এই ET 10510 যাত কার: কহ লতি ভোগ করিরে।

— পৃষ্ঠা ৪১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।