Contents সূরা আনফাল 8৪০৭ আমরা এমন এক দল যে, শত্রুর মুখোমুখি হইলে আমরা দৃঢ়-পদে প্রতিষ্ঠত থাকিতে পারি না। আমাদের পশ্চাৎপদ হইতে হয় এবং আমাদের ইমামের বা আমাদের বাহিনীর আশ্রয় কেন্দ্র সম্পর্কেও আমরা জ্ঞাত নহি। এহেন মুহূর্তে আমরা কি করিতে পারি ? তিনি উত্তর করিলেন : আশ্রয় কেন্ত হইল মহানবী (সা) । আমি আবার বলিলাম : আল্লাহ পাক আল-কুরআনে £1 Nl U5 5A nl ad (উপরোক্ত আয়াত) ঘোষণা করিয়াছেন। সুতরাং আমাদের উপায় কি ? তিনি উত্তর করিলেন : এই আয়াত শুধুমাত্র বদরের যুদ্ধের জন্য অবতীর্ণ হইয়াছে। ইহা যেমন এই যুদ্ধের পূর্বের জন্য নয়, তেমনি পরবর্তীঁকালের যুদ্ধসমূহের বেলায়ও প্রয়োজ্য নহে। যাহৃহাক 15 1 (> 5! আয়াতাংশের ব্যাখ্যায় বলিয়াছেন যে, ইহা দ্বারা নবী (সা)-এর নিকট বা তীহার সাঁথীগণের নিকট আশ্রয় গ্রহণের কথা বুঝান হইয়াছে। এমননিভাবে কোন লোক যুদ্ধের দিন ময়দান হইতে পালাইয়া স্বীয় দলপতির নিকট বা সঙ্গীসাথীগণের নিকট আসিবার কথাও বুঝান হইয়াছে। লড়াইয়ের ময়দান হইতে উল্লেখিত এই সব কারণসমূহ ব্যতীত অন্য কোন কারণে বা উদ্দেশ্যে পশ্চাৎপদ হওয়া বা পলায়ন করা সম্পূর্ণ হারাম ও কবীরা গুনাহ । কেননা ইমাম বুখারী ও মুসলিম (র) স্ব-স্ব কিতাবে আবু হুরায়রা (রা) হইতে হাদীস বর্ণনা করিয়াছেন। আবূ হুরায়রা (রা) বলেন : মহানবী (সা) বলিয়াছেন : সাতটি ধ্বংসাত্মক কাজ পরিহার করিয়া চল ৷ সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন : হে আল্লাহর রাসূল! উহা কি কি ? মহানবী (সা) জবাব দিলেন : উহা হইল, আল্লাহর সহিত অংশীদার করা, যাদু করা, ন্যায়ানুগ পন্থা ব্যতীত আল্লাহর নিষিদ্ধকৃত জীবনকে হত্যা করা, সুদ খাওয়া, পিতৃহীন ইয়াতীমের ধন সম্পদ অন্যায়ভাবে হরণ করা, লড়াইয়ের দিন শত্রুর মুখোমুখী হইয়া পশ্চাৎপদ হওয়া বা পলায়ন করা এবং বিবাহিতা পবিত্ৰা মু'মিনাদের নামে ব্যভিচারের মিথ্যা অপবাদ চাপাইয়া দেওয়া । আরও বিভিন্ন সূত্রে এই ' বিষয়ের উপর প্রামাণ্য হাদীস রহিয়াছে। এই জন্যই আল্লাহ তা‘আলা বলিয়াছেন : Las Mie UG dG a MEE (তবে উহারা আল্লাহর গযবের দিকে প্রত্যাবর্তন করে, আর পরকালে উহাদের ঠিকানা হইল জাহান্নাম, উহাদের প্রত্যাবর্তনের স্থান খুবই নিকৃষ্ট । ইমাম আহমদ (র) বলেন : আমাদের নিকট যাকারিয়া ইবন আদী (র) ... বশীর ইব্ন মা‘বাদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন : আমি মহানবী (সা) এর নিকট এই শর্তে বায়আাত করার জন্য উপস্থিত হইয়াছিলাম যে, আল্লাহ তা'আলা ব্যতীত আর কোন মা'বুদ নাই এবং মুহাম্মদ (সা) তীহার প্রেরিত রাসূল__এই কথার সাক্ষ্য দিব, নামায প্রতিষ্ঠা করিব, যাকাত আদায় করিব, ইসলামের হজ্জব্ত পালন করিব, রমযান মাসে রোযা রাখিব ও আল্লাহর পথে জিহাদ করিব। অতএব আমি বলিলাম : হে আল্লাহ্র রাসূল । ইহার মধ্যে দুইটি বিষয় এমন রহিয়াছে, যাহা আল্লাহ্র নামে শপথ করিয়া বলিতেছি যে, উহা পালন করিতে অক্ষম । প্রথমটি হইল জিহাদ, কেননা জিহাদ করিতে গিয়া ময়দান হইতে পশ্চাৎপদ হইলে আল্লাহর গযবে নিপতিত হইতে হয়। সুতরাং আমি এই বিষয় ভীত যে, আমি জিহাদের জন্য উপস্থিত পালাইয়া আসিব ৷ দ্বিতীয়টি হইল যাকাত বা সাদকা আদায় করা । আল্লাহ্র নামে শপথ করিয়া
— পৃষ্ঠা ৪০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।