Contents ৪০৬ তাফসীরে ইব্ন কাছীর অন্তর্ভুক্ত ছিলাম । শত্রুর মুখোমুখী হওয়ার পর বাহিনীর সকলেই ভীত সন্ত্রস্ত হইয়া পড়িল । তি তঅত ত হয়া বিলাত গতা ওর বব রা এখন আমরা কি করিব ? আমরাও তো শত্রুর মুখোমুখী হইয়া শত্রু হইতে পালাইয়া আসিতেছি এবং আল্লাহর .গযবের মধ্যে নিপতিত হইতেছি। অতঃপর আমরা স্থির করিলাম যে, আমরা" সরাসরি মদীনায় যদি চলিয়া যাই এবং সেখানে রাত্রি যাপন করার পর মহানবী (সা)-এর নিকট আমরা উপস্থিত হই, আর তিনি যদি আমাদের তওবা কবুল করিয়া আমাদিগকে ক্ষমা করিয়া দেন তবে তো ভাল কথা । নতুবা আমরা এদেশ ছাড়িয়া অন্যত্র চলিয়া যাইব । সুতরাং আমরা জুহরের নামাযের পূর্বেই মদীনায় উপস্থিত হইলাম ৷ মহানবী (সা) হুজরা হইতে বাহির হইয়া বলিলেন : তোমরা কাহারা ? আমরা উত্তর দিলাম : আমরা যুদ্ধ হইতে পলাতক দল । তখন মহানবী (সা) বলিলেন : না তোমরা পলাতক নও। বরং তোমরা স্বীয় কেন্দ্রে উপনীত দল । আমি তোমাদের এবং মুসলমানদের দলের মিলন কেন্দ্র । আমরা ইহা শুনিয়া সম্মুখে অগ্রসর হইয়া মহানবী (সা)-এর হস্ত মুবারক চুম্বন করিলাম । ' ‘ইমাম আবু দাউদ, তিরমিযী ও ইব্ন মাজা (র) এইরূপভাবেই এই হাদীসকে ইয়াধীদ ইব্ন আবু যিয়াদ (র) বর্ণিত সূত্রে বর্ণনা করিয়াছেন। আর ইমাম তিরমিযী (র) বলিয়াছেন যে, এই হাদীসটি “হাসান” হাদীস । এই বিষয় ইবন আবু যিয়াদ (র) বর্ণিত হাদীস ব্যতীত আর কোন সূত্রে ইহার সাথে আমি পরিচিত নই । ইয়াযীদ ইব্ন আবূ যিয়াদ (র) হইতে ইব্ন আবু হাতিম (র)ও এইরূপ বর্ণনা করিয়াছেন। bo se il BED lL VU Meee Par sed কোবে তি তাৱয় তর খা 6 আবু উবায়দা (রা) সম্পর্কে এইরূপ এক বর্ণনা করিয়াছেন। আবূ উবায়দা (রা) ইরানের মাটিতে অগ্ন্পূজকদের বিরাট বাহিনী দ্বারা আক্রান্ত হইয়া একটি পুলের উপর যখন শহীদ হইলেন, তখন উমর (রা) সংবাদ পাইয়া বলিলেন, সে যদি আমার নিকট আশ্রয়ের জন্য চলিয়া আসিত, তবে আমি তাহার আশ্রয় কেন্দ্র হইতাম ৷ মুহাম্মদ ইবন সীরীন (র)ও উমর (রা) হইতে এইরূপ কথা বর্ণনা করিয়াছেন। উমর (রা) হইতে আবূ উসমান নাহদী (র) বর্ণিত আসারে বলা হইয়াছে যে, আবু উবায়দা (রা)-এর_শহীদ হওয়ার সংবাদ শুনিয়া উমর (রা) বলিলেন : হে লোকেরা ! আমি তোমাদের আশ্রয়কেন্দ্র ও মিলন সেতু । মুজাহিদ (র) বলেন, উমর (রা) বলিয়াছেন : আমি প্রত্যেকটি মুসলিমের জন্য আশ্রয় কেন্দ্র বা মিলন সেতু । আবদুল মালিক ইবন উমায়ের (র) বলেন : উমর (রা) বলিয়াছেন : হে লোক সকল! আল - কুরআনের এই আয়াত (উপরোনল্লেখিত) দ্বারা তোমরা বিভ্রান্ত হইও না। এই আয়াত বদরের যুদ্ধের দিন (এ যুদ্ধকে উপলক্ষ করিয়াই) অবতীর্ণ হইয়াছে। আমি প্রত্যেকটি মুসলিমের জন্য আশ্রয় কেন্দ্র ও মিলন সেতু ৷ ইবৃন আবু হাতিম (রা) বলেন : আমাদের নিকট আমার পিতা ... নাফি’ (র) হইতে বর্ণনা করিয়াছেন। নাফি* (র) বলেন : আমি ইব্ন উমর (রা) এর নিকট প্রশ্ন করিলাম যে, ধরুন,
— পৃষ্ঠা ৪০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।