তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল 80১ অনুরূপই কাজ করিলেন। উঁমুবী লিখিত মাগাযী কিতাবে উল্লেখ রহিয়াছে যে, হুবাব যখন এই প্রস্তাব উত্থাপন করিল, তখন আযান বইতে এৰ বেত চিতি ত ও মহানবী (সা)-এর নিকট ৰূসা ছিলেন। উক্ত ফেরেশতা বলিল : হে মুহাম্মদ! আল্লাহ্‌ আপনাকে সালাম দিয়াছেন এবং হুবাব যে পরামর্শ দিয়াছে তাহাই আপনার জন্য যথার্থ পদক্ষেপ বলিয়া তিনি জানাইয়া দিয়াছেন। মহানবী (সা) জিবরীল (আ)-এর দিকে তাকাইয়া বলিলেন : ইহার সাথে কি তোমার পরিচয় আছে ? তখন জিবরীল উহার দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন সকল ফেরেশতার সাথে আমার পরিচয় নাই । তবে এ ফেরেশতা নিশ্চয় শয়তান নহে। মাগাযী কিতাবের সংকলক ইমাম মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্ন ইয়াসার (র) অতি সুন্দর এক হাদীসই বর্ণনা করিয়াছেন। তিনি বলেন : আমার নিকট ইয়াযীদ ইব্‌ন রূমান উরওয়া ইবৃন যুবায়ের (রা) হইতে হাদীস বর্ণনা করিয়াছেন। তিনি বলেন : আল্লাহ পাক আকাশ হইতে প্রবল বারিধারা বর্ষণ করিলেন । যাহার ফলে বালির স্তূপ মাটির সাথে মিশিয়া ভূমি শক্ত হইয়া . গেল। মহানবী (সা) এবং তাহার অনুচরগণের চলাফেরায় কোন বাধা রহিল না কুরায়েশদের . দিকের ভূমি ছিল নিচু । যাহার দরুন বৃষ্টির পানির তথায় জমা হইয়া মাঠ কর্দমাক্ত হইয়া গেল এবং তাহাদের চলাফেরায় দারুন অসুবিধার সৃষ্টি হইল । এমন কি তাহারা ঘোড়ার পিঠে সওয়ার হইয়াও চলিতে সক্ষম হইল না। মুজাহিদ (র) বলেন : আল্লাহ পাক তন্দ্রা সঞ্চার করিবার আগেই আকাশ হইতে বারিধারা বর্ষণ করিলেন। ফলে ধূলা বালি নিবারণ হইল এবং মাটি শক্ত হইয়া গেল৷ মুসলমানগণ ইহাতে খুব খুশী হইল এবং ময়দানে তাহাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ায় তাহারা আরও দৃঢ়পদে প্রতিষ্ঠিত হইল । ইব্‌ন জারীর (র) বলেন : আমাদের নিকট হারূন ইব্‌ন ইসহাক (র) ... আলী (রা) হইতে বর্ণনা করিয়াছেন। হযরত আলী (রা) বলেন : ভোরবেলাই লড়াই শুরু হইবে কিন্তু আল্লাহ পাক রাত্রিকালে মুষলধারে বৃষ্টি বর্ষণ করিলেন। আমরা বৃষ্টি হইতে রক্ষা পাওয়ার জন্য গাছতলায় গিয়া আশ্রয় নিলাম । মহানবী (সা) সারা রাত্র সজাগ থাকিয়া মানুষকে লড়াইর জন্য উৎসাহিত করিতেছিলেন। আলোচ্য 415,৮4৮ আয়াতাংশের মর্ম হইল বৃষ্টির পানি দ্বারা ছোট বড় সকল বাহ্যিক অপবিত্রতা হইতে সকলকে পবিত্র করা । আর ১৬ ৷ ৮১; 4 ১ আয়াতাংশ দ্বারা শয়তানের কুমন্ত্রণা ও দাগাবাজীকে সাহাবীগণের মন হইতে অপসারণ করিয়া তাহাদিগকে বাতেনীভাবে পবিত্র করার কথা বলা হইয়াছে। যেমন আল্লাহ পাক বেহেশতীদের সম্পর্কে বলিয়াছেন : j - 255 ip BU os Gn a> nin PU IE (“পরিধানের জন্য তাহারা রেশমের সবুজ পোশাক লাভ করিবে এবং স্বর্ণ রৌপ্যের অলংকার থাকিবে। (৭৬ : ২১) । এই আয়াতে আল্লাহ পাক উহাদের বাহ্যিক সাজ-সজ্জার কথা বলিয়াছেন। পরবর্তী 0, ৫৮ ৬5:4) ৯0, (“উহাদের প্রতিপালক উহাদিগকে পবিত্র শরবত ও পানীয় পান করাইবেন ৷) আয়াতাংশ দ্বারা উহাদিগকে হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা ইবনে কাছীর ৪র্থ _ ৫১

— পৃষ্ঠা ৪০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।