Contents সূরা আন‘আম 8১ পথের পথিক করিয়াছেন এবং তাহার রাসূলের আনুগত্য করিবার তাওফীক দিয়াছেন। এখানে 00.০4০ 6৮ 0 ৬1,25 আয়াতাংশের তাৎপর্য হইল, আল্লাহ্ পাক তাহাদিগের জন্য এমন জ্যোতি দান করিয়াছেন যাহা দ্বারা মানুষের মধ্যে তাহারা চলে। অর্থাৎ তাহারা এই দুনিয়ায় কিভাবে জীবন-যাপন করিবে তিনি তাহার পথ নির্দেশ করিয়াছেন। অত্র আয়াতে ,,5 শব্দের ব্যাখ্যায় কতক ব্যাখ্যাকার বলিয়াছেন যে, উহা দ্বারা আল-কুরআনকে বুঝান হইয়াছে। যেমন আওফা ও ইব্ন আবূ তালহা (র)-এর সূত্রে ইব্ন আব্বাস (রা) হইতে অনুরূপ বর্ণনা পাওয়া যায়। সুদ্দীা (র) বলিয়াছেন যে, ,,5; শব্দ দ্বারা ইসলামকে বুঝান হইয়াছে । উভয় ব্যাখ্যাই যথাস্থানে সঠিক ও বিশুদ্ধ । CS pls calls 5 515,55 আয়াতাংশের মর্ম হইল, যাহার অন্ত ঃকরণ ঈমানের জ্যোতি দ্বারা আলোকিত হইয়াছে এবং সে আল্লাহ্র পথের দিশা পাইয়াছে। সে কি কখনো: সেই লোকের ন্যায় হইতে পারে,.যে বিভিন্ন প্রকার জাহেলিয়াত ও পথত্রষ্টতার অন্ধকারে নিমজ্জিত রহিয়া হাবুডুবু খাইতেছে ? পরন্ধু এই বেঈমানীর অন্ধকার হইতে কখনো সে মুক্তি পাইবে না ও আলোর সাথে তাহার পরিচয় হইবে না। কখনই এই দুই দল এক হইতে পারে না । মুসনাদে ইমাম আহমদে বর্ণিত হইয়াছে যে, মহানবী (সা) ইরশাদ করিয়াছেন : 09 SAD LIL DB lol od 15 Mle i SS Llb SDS GS DN fo .lbsl অর্থাৎ আল্লাহ্ তা'আলা তাহার সৃষ্টিকে ঘোর অন্ধকারের মধ্যে সৃষ্টি করিয়াছেন। অতঃপর তিনি তাহাদের প্রতি স্বীয় নূরের জ্যোতি বর্ষণ করিয়াছেন । যাহারা এই নূরের নাগাল পাইয়াছে অর্থাৎ নূর যাহাদের নিকট পৌছিয়াছে তাহারাই হিদায়েতপ্রাপ্ত হইয়া আল্লাহ্র পথের দিশা পাইয়াছে। পক্ষান্তরে যাহারা তখন ভুল করিয়াছে এবং এই নূরের নাগাল পায় নাই তাহারা পথভ্রষ্ট হইয়া আল্লাহ্র বিপথে চলিয়া গিয়াছে। যেমন আল্লাহ্ পাক আল-কুরআনে বলিয়াছেন : vil) ~ FES nl | gl oUt 2 , fl oe! ES Al SIE GS OVE Wd Cyt Be 2b “আল্লাহ্ পাক মু'মির্নদের বন্ধু । তিনি তাহাদিগকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোর পথের দিশা দিয়াছেন। আর যাহারা কাফির তাহাদের বন্ধু হইল তাগুত ৷ সে তাহাদিগকে আলোর পথ হইতে বাহির করিয়া অন্ধকারময় পথে নিয়া যায়। উহারাই দোযখের অধিবাসী, সেখানে তাহারা চিরস্থায়ীরূপে থাকিবে।” (২: ২৫৭) আল্লাহ্ পাক অন্যত্র ঘোষণা করিয়াছেন: piles ble UE EL ted il Sl att ule Ut “যে লোক মাথা ঝুঁকাইয়া মুখে ভর দিয়া চলে সে কি অধিক হিদায়েতপ্রাপ্ত, না যে লোক সোজা হইয়া সরল সহজ পথে চলে সেই অধিক হিদায়েতপ্রাপ্ত ?” (৬৭ : ২২) আল্লাহ্ পাক আল-কুরআনের অপর এক স্থানে ঘোষণা করিয়াছেন : + 553 TIE URS PP ply ral pol, ENG nk Af ইবনে কাছীর ৪র্থ _ ৬
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।