তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents 80০0 | তাফসীরে ইব্ন কাছীর এমন কি তোমরা অপবিত্র অবস্থায় নামায পড়িয়া থাক । এই সময় আল্লাহ পাক মুসলমানদের সাহায্যাৰ্থে আকাশ হইতে প্রবলরূপে বারিধারা বর্ষণ করিলেন মুসলমানগণ প্রাণ ভরিয়া পানি পান করিল এবং অযু গোসল করিয়া পবিত্র হইল । এইভাবে আল্লাহ তাআলা তাঁহাদের মনের শয়তানী কুমন্তরণাকে অপসারিত করিলেন এবং বালির স্তূপগুলি বৃষ্টির পানির ফলে মাটির সাথে মিশিয়া গেল । ফলে লোকজন ও পশুগুলি নির্বিঘ্নে চলাফেরা করিতে লাগিল । অতঃপর তাহারা শত্রুর দিকে অগ্রসর হইতে লাগিল । আল্লাহ পাক তাহার নবী ও মু’মিনগণকে এক হাজার ফেরেশতা দিয়া মদদ করিলেন। জিবরীল পাঁচ শত ফেরেশতা নিয়া সহযোগিতা প্রদর্শন করিলেন এবং মিকাঈল পাঁচ শত ফেরেশতা নিয়া যুদ্ধে অংশগ্রহণ করিলেন। আওযফী (র) ... ইব্‌ন আব্বাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । তিনি বলেন : হইল এবং মুসলমানদের সাথে যুদ্ধের জন্য বদরের দিন বদর প্রান্তরে কূপটির নিকট শিবির স্থাপন করিল । মুসলমানগণকে এভাবে পানি হইতে বঞ্চিত রাখার ফলে তাহারা মুসলমানদের বেকায়দায় ফেলিয়া দুর্বল করিয়া রাখিল। সেই দিন মুসলমানগণ ভীষণভাবে পানির তূষ্ণায় ছটফট করিতেছিল এবং অপবিত্র অবস্থায় নামায আদায় করিয়াছিল। যাহার ফলে শয়তান তাহাদের মনে নানারূপ কুমন্তরণা দিয়া তাহাদিগকে পথভ্রষ্ট করিতে চাহিয়াছিল। এই সময় আল্লাহ পাক আকাশ হইতে এমন মূষলধারে বৃষ্টি বর্ষণ করিলেন যে, সমস্ত মাঠ পানির স্রোতে ভাসিয়া গেল। মুসলমানরা তৃপ্তিসহকারে পানি পান করিল এবং পাত্রগুলি ভরিয়া পানি রাখিয়া দিল। পরস্তু নিজদের জীব-জস্তুগুলিকেও পানি পান করাইল এবং নিজেরা গোসল করিয়া পবিত্ৰ হইল । ইহা দ্বারা আল্লাহ তা'আলা উহাদিগকে পবিত্র করিলেন এবং তাহাদিগকে ময়দানে দৃঢ়পদে প্রতিষ্ঠিত করিলেন । কেননা মুসলমান ও কাফিরদের মধ্যবর্তী স্থানে বালুর জবূপ ছিল। আল্লাহর বর্ষণকৃত বৃষ্টির পানির ফলে বালির স্তূপ মাটির সাথে মিশিয়া শক্ত হইয়া গেল । ফলে মুসলমানদের অবস্থান আরও সুপ্রতিষ্ঠিত হইল এবং তাহাদের জন্য যুদ্ধের কৌশলগত পথ আরও সুগম হইল । কাতাদা এবং সুদ্দী (র) হইতেও এরূপ হাদীস বর্ণিত হইয়াছে। সাঈদ ইব্ন মুসাইয়্যাব, শা‘বী, যুহরী ও আবদুর রহমান ইব্ন যায়েদ ইব্‌ন আসলাম (র) হইতে বর্ণিত হইয়াছে যে, বদরের যুদ্ধের দিন কিছু মুষলধারে বৃষ্টি হইয়াছিল । একথা সর্বজনের কাছেই পরিচিত যে, মহানবী (সা) বদরের দিকে রওয়ানা হইয়া উহার অনতিদূরে একটি পানির কুয়ার নিকট শিবির স্থাপন করিলেন। ইহাকেই এ প্রান্তরের পহেলা পানির ঘাঁটি বলা হয় । তখন হুবাব ইব্‌ন মুনযির অগ্রসর হইয়া বলিলেন : হে আল্লাহর রাসূল! এই স্থানে কি আল্লাহর নির্দেশমত অবস্থান নিয়াছেন, যেখান হইতে আর সম্মুখে অগ্রসর হওয়া যাইবে না; না লড়াইর উপযোগিতার প্রতি লক্ষ্য রাখিয়া এবং শত্রুসেনাকে প্রতারিত করার উন্দেশ্যে এখানে অবস্থান নিয়াছেন? মহানবী (সা) উত্তর দিলেন, লড়াইর স্বার্থ এবং উহাদিগকে প্রতারণার উদ্দেশ্যে করিয়াছি। তখন ইবৃন মুনযির বলিলেন : হে আল্লাহর রাসূল! এই স্থানটি আমাদের উপযোগী স্থান নয়; বরং আমার সাথে চলুন । পানির সেই সর্বশেষ ঘাঁটির নিকটে গিয়া আমাদের শিবির স্থাপন করিতে হইবে যাহা শত্রুর অতি নিকটে । আমরা উহাদের পিছনের দিকে নালা খনন করিয়া পানি আটকাইয়া রাখিব এবং হাউজ করিয়া পানি ভরিয়া রাখিব । সুতরাং আমাদেরই আয়ত্তে থাকিবে, উহারা পানি পাইবে না৷ মহানবী (সা) তাহার কথামত সম্মুখে চলিয়া

— পৃষ্ঠা ৩৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।