Contents সূরা আনফাল ৩৯৯ হাফিজ আবূ ইয়ালা (রা) বলেন : আমাদের নিকট যুহায়ের (র) ... আলী (রা) হইতে বর্ণনা করিয়াছেন। হযরত আলী (রা) বলেন : বদরের যুদ্ধে আমাদের মধ্যে মিকদাদ (রা) ব্যতীত আর কোন অর্শ্বরোহী সেনা ছিল না। আমাদের মধ্যে সকলেই তন্ত্রায় বিভোর ছিল । কিন্তু মহানবী (সা) গাছ তলায় নামাযে নিমগন ছিলেন এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করিয়াই রাত্রি ভোর করিয়া দিলেন। সুফিয়ান সাওরী (র) ... আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্ন মাসউদ (রা) বলেন : যুদ্ধের ময়দানে তন্ত্রা আল্লাহর পক্ষ হইতে স্বস্তি ও প্রশান্তি স্বরূপ । আর সালাতের মধ্যে তন্ত্রা হয় শয়তানের পক্ষে হইতে । কাতাদা (র) বলেন : তন্ত্রা সৃষ্টি হয় মস্তিস্কে এবং নিদ্রা সৃষ্টি হয় অস্ত ঃকরণে । আমি বলিতেছি, উহুদের যুদ্ধে মুসলমানদের মধ্যে তন্দ্রা সঞ্চার হওয়ার ব্যাপারটি একটি প্রসিদ্ধ কথা । এই আয়াতটি বদরের যুদ্ধ প্রসঙ্গে অবতীর্ণ বিধায় ইহা দ্বারাই প্রমাণিত হয় যে, বদরের যুদ্ধেও মুসলমানদের মধ্যে তন্দ্রার সঞ্চার হইয়াছিল। যুদ্ধের প্রকটতা ও কঠোরতার সময় মু'মিনদের মধ্যে তন্দ্রা সঞ্চার হওয়া আল্লাহর মদদপুষ্ট হওয়ারই আলামত ৷ ইহা দ্বারা মনের গ্লানি ও কষ্ট বিদূরিত হইয়া স্বত্তি ও প্রশান্তি সৃষ্টি হয় এবং নতুন উদ্যম ও সাহসিকতার সঞ্চার হয়। ইহা মুসলমানদের প্রতি আল্লাহর বিশেষ দান ও রহমত বিশেষ । আর তাহাদের প্রতি আল্লাহর নিয়ামতও বটে । যেমন আল্লাহ পাক বলিয়াছেন : Ls mls of 2 rl 0 (নিশ্চয় দুঃখের পর সুখ এবং কষ্টের পর প্রশান্তি ৷) এ কারণেই সহীহ হাদীসে বর্ণিত হইয়াছে যে, মহানবী (সা) বদরের যুদ্ধে তাহার জন্য নির্মিত হুজরায় আবূ বকরসহ্ দিন যাপন করিতেন । তাহারা উভয়ই রাত্রিকালে আল্লাহর দরবারে প্রার্থনারত ছিলেন। এদিন মহানবীর তন্দ্রা সৃষ্টি হইয়াছিল । তিনি তন্দ্রা হইতে উঠিয়া মিটিমিটি হাস্যবদনে বলিলেন : হে আবূ বকর! খুশি হও, NE Fs Ss আসিয়াছেন। অতঃপর তিনি হুজরা হইতে বাহির হইয়া এই আয়াত পাঠ করিলেন : . TGs ill তডিবীই শত্ৰদল পরাজিত হইয়া পচ্চিযুথ হহয়া পয ইতি (৫৪ : 8৫”) আলোচ্য : ৮.৩ ১০:46 4; আয়াতাংশের মর্ম হইল, আল্লাহ্ পাক রদরের যুদ্ধের দিন মুসলমানদের কল্যাণার্থে আকাশ হইতে বৃষ্টিও বর্ষণ করিয়াছিলেন। ইহা ছিল মুসলমানদের জন্য আল্লাহর দ্বিতীয় নিয়ামত । আলী ইবন আবূ তালহা ... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন : মহানবী (সা) যখন বদর প্রান্তরের দিকে চলিলেন, তখন মুশরিক বাহিনী বদর প্রান্তরে উপস্থিত হইয়া সর্বপ্রথম তথাকার পানির কুপটি নিজদের দখলে নিয়া এমনভাবে শিবির স্থাপন করিল যে, তাহাদের শিবিরটি মুসলমান বাহিনী ও পানির কূপটির মধ্যবর্তী স্থানে ছিল। অথচ মুসলিম বাহিনীর সন্মুখে প্রচণ্ড বালুর সভ্বূপ ছিল। ফলে মুসলিম বাহিনী নিদারুণ অসুবিধার সম্মুখীন হইল ৷ পানির অভাবে তাহারা খুব দুর্বল হইয়া' পড়িল। এই মুহূর্তে শয়তান মুসলমানদের মনে এই বলিয়া কুমন্ত্রণা দিতে প্রয়াস পাইল যে, ' তোমরা ধারণা কর যে, তোমরা আল্লাহ্র প্রিয়ভাজন লোক এবং তোমাদের মধ্যে রাসূলও বর্তমান । অথচ মুশরিকগণ পানি অবরোধ করিয়া তোমাদিগকে চরমভাবে দুর্বল করিয়া ফেলিয়াছে।
— পৃষ্ঠা ৩৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।