তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আনফাল , ৩৯৫ এক মুশরিক লোককে পিছনে পিছনে অনুসরণ করিতেছিল। সে তাহার সম্মুখে উহার মাথার উপর চাবুকের আঘাত শুনিতে পাইল এবং এক সওয়ারী চলার শব্দ শুনিতে পাইল । সে বলিতেছে যে, কঠিন পথে অগ্রসর হও মুশরিক লোকটিকে সে দেখিতে পাইল যে, সে সম্মুখে ধরাশায়ী হইয়াছে, তাহার দেহে বহু আঘাত রহিয়াছে এবং তাহার চেহারা চাবুকের আঘাতে ফাটিয়া গিয়াছে। অতঃপর এই অনুসরণকারী আনসার লোকটি মহানবী (সা)-এর নিকট এই ঘটনা বিবৃত করিলে তিনি বলিলেন : তুমি সত্যই বলিয়াছ। ইহা আসমানের গায়েবী মদদ । এই দিনের যুদ্ধে মুসলমানদের হাতে উহাদের সত্তরজন লোক নিহত এবং সত্তরজন লোক বন্দী হইয়াছিল । ‘বদরের যুদ্ধে ফেরেশতা উপস্থিত হওয়ার’ অধ্যায় ইমাম বুখারী বলেন : ইসহাক ইব্‌ন ইবরাহীম (র) ... রিফাআ ইবন রাফি’ যুরকী (যিনি একজন বদরের যোদ্ধা ছিলেন) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন : জিবরীল (আ) মহানবী (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন : আপনাদের মধ্যকার বদরের যোদ্ধাগণকে কিরূপ ভাবিয়া থাকেন ? মহানবী (সা) জওয়াব দিলেন : তাহারা মুসলমানদের মধ্যে উত্তম ও শ্রেষ্ঠ । অথবা এইরূপ অন্যকোন কথা বলিয়া ছিলেন। অতঃপর জিবরীল বলিলেন : এমনিভাবে ফেরেশতাকুলের মধ্যে যাহারা বদরের যুদ্ধে উপস্থিত হইয়াছিল, তাহাদেরকে শ্রেষ্ঠ ও উত্তম ভাবা হয় ইমাম বুখারী (র) এককভাবেই এই হাদীস বর্ণনা করিয়াছেন। ইমায় তাবারানী (র) তদীয় ‘মু‘জামুল কবীর’ গ্রন্থে রাফি ইবৃন খাদীজ (র) বর্ণিত একটি হাদীস উদ্ধৃত করিয়াছেন বটে কিন্তু বর্ণনাকারী বর্ণনায় ভুল করিয়াছেন। বুখারীর উদ্ধৃত বৰ্ণনাটিই সঠিক ও বিশুদ্ধ । বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে যে, যখন হাতিব ইব্‌ন আবূ বালতাকে হত্যা করার জন্য পরামর্শ হইল তখন মহানবী (সা) উমরকে লক্ষ্য করিয়া বলিলেন : এ লোকটি বদরের যুদ্ধে উপস্থিত ছিল। তুমি ইহার সম্পর্কে কিছুই জান না, কিন্তু আল্লাহ পাক বদরের যোদ্ধাগণ সম্পর্কে পূর্ণর্ূপে জ্ঞাত । তাহাদের বেলায় তিনি বলিয়াছেন : তোমাদের যাহা ইচ্ছা হয় করিয়া যাও । তোমাদিগকে ক্ষমা করা হইয়াছে। আলোচ্য আয়াতাংশ এ৷ ১০ 4 91/2 LB 2 Lb, Ce APG of এর তাৎপর্য হইল আল্লাহ পাক ফেরেশতা প্রেরণ করিয়া সাহায্য করা কেবল তোমাদিগকে খুশী করা এবং তোমাদিগের মন সন্তুষ্ট করার জন্যই করিয়াছেন। নতুবা তিনি অন্যভাবেও শক্রুর মুকাবিলায় তোমাদিগকে সাহায্য করার এবং তোমাদের মন সন্তুষ্ট করার ক্ষমতা রাখেন । ফেরেশতা হইল একটি বাহ্যিক রূপবিশেষ । মূল সাহায্যকারী হইলেন আল্লাহ সাহায্য আল্লাহর পক্ষ ব্যতীত আর কোন পক্ষ হইতে হয় না। এ কারণে উল্লেখিত আয়াতে ১:০ ১০ ৯! 7৭1 ৬ “ এচ উল্লেখ করা হইয়াছে। যেমন আল্লাহ পাক কালামে মজীদের অন্য স্থানে বলিয়াছেন : SE C0 GU ES ELE cS oO LS nll sd BY EK GED Sl re Ta Sl: Ch WL CANES so ts Ll,

— পৃষ্ঠা ৩৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।