Contents সূরা আনফাল | ৩১৯৩ kL de in BG OS NEE Ge lS Eh fC | Se gcse “যখন তোমরা বিপদের মধ্যে নিপতিত হইলে, এইরূপ বিপদে তোমরা ইতিপূর্বেও নিপতিত হইয়াছিলে। তখন তোমরা বলিলে, ইহা কোথা হইতে আসিল? হে নবী! বল, ইহা তোমাদের নিজদের কারণে অর্থাৎ অর্থের বিনিময় বন্দী ছাড়িয়া দেওয়ার দরুন হইয়াছে। আল্লাহ প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান : (৩ : ১৬৫)। এই হাদীস ইমাম মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, ইবৃন জারীর ও ইব্ন মারদুরিয়া (র) ইকরামা ইব্ন আম্মার (র) হইতে বর্ণনা করিয়াছেন। আলী ইব্ন মাদীনী ও ইমাম তিরমিযী ইহাকে বিশুদ্ধ আখ্যায়িত করিয়া বলিয়াছেন যে, ইকরামা ইবন্ আম্মার ইয়ামানী বর্ণিত হাদীস ব্যতীত এই বিষয় আর কোন হাদীসের সাথে আমাদের পরিচয় নাই । এমনিভাবে আলী ইব্ন আবূ তালহা ও আওফী ইব্ন আব্বাস (রা) হইতেও হাদীস বর্ণনা করিয়াছেন । ইবন আব্বাস (রা) বলিয়াছেন : $4, ১৮-5 আয়াতটি মহানবী (সা)-এর বদরের যুদ্ধের কাতর প্রার্থনাকালে অবতীর্ণ হইয়াছে। ইয়াযীদ ইব্ন তাবীজ, সুদ্দী ও ইব্ন জুরায়েজ অনুরূপ বর্ণনা করিয়াছেন । আবূ বকর ইব্ন আইয়াস (র) আবূ হাসীন সূত্রে আবূ সালিহ্ (র) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন : বদরের যুদ্ধের দিন মহানবী (সা) অতি কাতর ও বিনম্রভাবে আল্লাহ্ তা'আলার নিকট প্রার্থনা করিতেছিলেন। এই সময় উমর ইব্ন খাত্তাব (রা) আসিয়া বলিলেন, হে আল্লাহ্র রাসূল ! প্রার্থনাকে সংক্ষিপ্ত করুন। আপনার নিকট আল্লাহ্র কৃত অঙ্গীকার অবশ্যই তিনি পূরণ করিবেন । ইমাম বুখারী (র) তদীয় কিতাবের মাগাযী অধ্যায়ে এই আয়াত দ্বারা একটি পরিচ্ছেদ রচনা করিয়া বলিয়াছেন : . Sl Ls Al AS I LEE 4S EEE Et 3 আবূ নৃূআইম (র) ... ইবন শিহাব হইতে বর্ণিত, তিনি বলেন : আমি ইব্ন মাসউদ (রা) কে বলিতে শুনিয়াছি যে, আমি মিকদাদ ইবন আসওয়াদের একটি বিষয় প্রত্যক্ষ করিলাম তাহা আমার কাছে সব কিছুর বিনিময় হাসিল করাও পসন্দনীয় । মুশরিকদের বিরুদ্ধে প্রার্থনা করার সময় তিনি মহানবী (সা)-এর নিকট আসিয়া বলিলেন : মূসার সম্প্রদায় যেরূপ বলিয়াছিল আমরা সেইরূপ বলিব না৷ তাহারা বলিয়াছিল, তুমি এবং তোমার প্রতিপালক গিয়া যুদ্ধ কর । আমরা এখানে অপেক্ষা করিতেছি । পক্ষান্তরে আমরা আপনার ডানে বামে সম্মুখে ও পিছনে থাকিয়া কাফিরদের সাথে লড়াই করিয়া যাইব । আমি দেখিলাম যে, এই কথা শুনিয়া মহানবী (সা)-এর চেহারা উজ্জ্বল হইয়া উঠিয়াছে এবং এই কথায় তিনি অতিশয় খুশী হইয়াছেন। মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ্ ইব্ন হাওশাব (র) ... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন । ইব্ন আব্বাস (রা) বলেন : মহানবী (সা) বদরের যুদ্ধের দিন বলিয়াছেন : হে প্রভু! তুমি তোমার কৃত চুক্তি ও অঙ্গীকারকে কার্যকরী কর। হে প্রভু! ইহা না করিলে এই জগতে তোমার ইবাদত করার কোন লোকই থাকিবে না। তখন আবূ বকর (রা) মহানবী (সা)-এর হাত ধরিয়া বলিলেন : ইহাই আপনার জন্য যথেষ্ট । অতঃপর তিনি এই কথা বলিতে বলিতে বাহির হইলেন ইবনে কাছীর ৪র্থ = ৫০
— পৃষ্ঠা ৩৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।