Contents _ ৩৯২ তাফসীরে ইব্ন কাছীর সুতরাং সেই দুই দলের মধ্যে দুর্ধর্ষ লড়াই শুরু হইয়া গেল এবং পরিশেষে আল্লাহ্ পাক মুশরিকগণকে চরমভাবে পরাজিত করিলেন। মুসলমানদের হাতে উহাদের সত্তর জন লোক নিহত হইল এবং সত্তর জন বন্দী হইল । আর মহানবী (সা) বন্দীদের বিষয় আবূ বকর, উমর ও আলী (রা)-এর নিকট পরামর্শ চাহিলে আবূ বকর (রা) বলিলেন : হে আল্লাহর রাসূল! এই বন্দী লোকেরা আপনারই ভাই-বেরাদর এবং বংশ ও সম্প্রদায়ের লোক। আমার মতে ইহাদিগকে হত্যা না করিয়া বরং অর্থের বিনিময় (ফিরিয়া) ছাড়িয়া দেওয়া হউক । ইহা করা হইলে কাফিরদের মুকাবিলায় আমরা আর্থিক দিক দিয়া আরও শক্তিশালী হইব ৷ আল্লাহ তা'আলা ইহাদিগকে সৎপথ প্রদর্শন করিয়া ইসলাম গ্রহণ করার তাওফীক দিলে উহারাই আমাদের সাহায্যকারী হইবে । অতঃপর মহানবী (সা) বলিলেন : হে উমর! ইহাদের ব্যাপারে তোমার অভিমত কি ? উমর (রা) জবাব দিলেন : আল্লাহর শপথ করিয়া বলিতেছি, আবূ বকর যে অভিমত প্রকাশ করিয়াছে আমি সেই অভিমতের প্রবক্তা নহি; বরং আমার অভিমত হইল, আপনি যদি উমরের অমুক নিকট আত্মীয়ের বেলায় নির্দেশ দেন, তবে আমি তাহার গর্দান দ্বিখণ্ডিত করিব । অনুরূপ আলীকে তাহার ভ্রাতা আকীলের ব্যাপারে নির্দেশ দিলে সে তাহাকে হত্যা করিবে ৷ অনুরূপ হামযাকে তাহার অমুক ভাইর বেলায় নির্দেশ দিলে সে তাহার শিরচ্ছেদ করিবে। ইহা করিয়া আমরা আল্লাহ তা'আলার কাছে প্রমাণ করিতে চাই যে, আমাদের অন্তরে মুশরিকদের প্রতি বিন্দুমাত্র সমবেদনা নাই । ইহারা কাফির মুশরিকদেরই পথ প্রদর্শক সর্দার ও নেতা ৷ কিন্তু মহানবী (সা) আমার অভিমতের কোন গুরুত্ব না দিয়া আবু বকরের অভিমতকে প্রাধান্য দিয়া উহাদিগকে অর্থের বিনিময় ছাড়িয়া দিলেন। অতঃপর আমি পরদিন মহানবী (সা)-এর নিকট উপস্থিত হইয়া দেখিতে পাইলাম যে, মহানবী (সা) এবং আবূ বকর (রা) উভয়ই কাঁদিতেছেন। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! আপনি এবং আপনার সাথী কেন কাঁদিতেছেন। কারণ জানিতে পারিলে আমিও কাঁদিতাম আর ক্রন্দন না আসিলে ক্রন্দনের ভান করিতাম ৷ মহানবী (সা) জবাব দিলেন- অর্থের বিনিময় উহাদিগকে ছাড়িয়া দেওয়ার কারণে কাঁদিতেছি এবং এই অপরাধের কারণে আমার নিকটতম এই বৃক্ষটির চাইতেও অতি নিকটে তোমাদের উপর শাস্তি দেখিতেছি। এই সময় আল্লাহ পাক এই আয়াত অবতীৰ্ণ করেন : VE ES as 4a BAS OE SS SAI LR I IIE Ls দেশ আক্রমণমুক্ত হইয়া স্থিতিশীল না হওয়া পর্যন্ত কোন নবীর কাছে বন্দী রাখা ঠিক নয় ... যুদ্ধে যাহা কিছু লাভ করিয়াছ তাহা পবিত্র ও বৈধ মনে করিয়া আহার কর (৮ : ৬৭-৬৯)। তখন হইতে তাহাদের জন্য গনীমত হালাল হইল । বলা বাহুল্য পরের বৎসর উহুদের যুদ্ধে অর্থের বিনিময় বদর যুদ্ধের বন্দী মুক্তিকরণ অপরাধের প্রায়শ্চিত্ত হইয়াছিল । মুশরিক বাহিনীর হাতে রাসূলের সত্তর জন সাহাবীর একটি দল শহীদ হইয়াছিল । আর রাসূলের সম্মুখের চারিটি দাঁত ভাঙ্গিয়া গেল এবং তিনি মাথায় এমন আঘাত পাইলেন, যাহা হইতে রক্ত প্রবাহিত হইয়া তাঁহার চেহারা মুবারক রক্তিম হইয়া গিয়াছিল। তখন আল্লাহ পাক নিম্বলিখিত আয়াত অবতীর্ণ করেন। |
— পৃষ্ঠা ৩৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।