Contents ৩৯০ তাফসীরে ইব্ন কাছীর দিলেন। সুতরাং এই সময় মহানবী (সা) সাহাবীগণের এক পরার্মশ সভা ডকিলেন এবং কুরায়েশদের আগমনের সংবাদ অবহিত করিলেন। তেমনিভাবে ব্যক্ত করিলেন উমর (রা)ও এক অভিমত । অতঃপর মিকাদাদ ইব্ন আমর দণ্ডায়মান হইয়া বলিলেন : হে আল্লাহর রাসূল! আল্লাহ যে নির্দেশ দিয়াছেন তাহা আপনি করিয়া যান। আমরা আপনার সাথে রহিয়াছি। আল্লাহর নামে শপথ করিয়া বলিতেছি, আমরা সেইরূপ কথা বলিব না, যেরূপ বনী ইসরাঈলগণ হযরত মূসা (আ)-কে বলিয়াছিল। তাহারা মুসা (আ)-কে বলিয়াছিল, তুমি এবং তোমার প্রভু একত্রে যুদ্ধ করিয়া আস । আমরা এখানে অপেক্ষায় রহিলাম ৷ কিন্তু আমাদের বক্তব্য হইবে এইরূপ যে, তুমি এবং তোমার প্রতিপালক যুদ্ধ কর। আমরাও তোমার সাথে থাকিয়া যুদ্ধ করিব । যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করিয়াছেন, তাহার নামে শপথ করিয়া বলিতেছি যে, আপনি যদি আমাদিগকে আবিসিনিয়ার বারকুল গামাদেও নিয়া যান, আমরা আপনার সাথেই সেখানে গিয়া উপনীত হইব । ইহা ব্যতীত আর কোথায়ও যাইব না। ইহা শুনিয়া মহানবী (সা) তাহাকে ধন্যবাদ দিলেন এবং তাহার জন্য দু'আ করিলেন । তঃপর মহানবী (সা) বলিলেন : তোমরা সকলের সাথে পরামর্শ কর ইহা দ্বারা তিনি আনসারগণের সাথে পরামর্শের কথা বুঝাইয়া ছিলেন। কেননা তাহারা সংখ্যায় ছিলেন অনেক বেশী । তাহা ছাড়া আকাবায় আসিয়া আনসারগণ মহানবী (সা)-এর হাতে এই কথায় বায়আত করিয়াছিলেন যে, হে আল্লাহর রাসূল, মদীনায় পৌঁছার পর আপনি সম্পূর্ণ আমাদের জিম্মাদারীতে থাকিবেন। আমরা আমাদের নারী-পুরুষ ও সন্তান-সন্ততিসহ আপনার বিরোধিগণকে বাধা : প্রদান করিব । তবে মহানবী (সা) এই আশংকা পোষণ করিতে ছিলেন যে, আনসারগণ তো মদীনার বাহিরে শত্রুর সাথে যুদ্ধ করার শপথ করে নাই । সুতরাং এ ক্ষেত্রে তাহারা সহায়তা নাও করিতে পারে। মদীনা ছাড়িয়া শত্রুর সহিত লড়াই করিতে যাওয়া তাহাদের অপরিহার্য দায়িতৃও তখন ছিল না । সুতরাং মহানবী (সা) পরামর্শের কথা যখন বলিলেন তখন সা'দ ইব্ন মাআয দাঁড়াইয়া বলিলেন : আল্লাহর শপথ করিয়া বলিতেছি, আপনি আমাদের বেলায় কি মনস্থ করিয়াছেন ? মহানবী (সা) বলিলেন : আমি চাই তোমরাও আমার সাথে চল। সাদ জবাব দিলেন : আমরা আপনার প্রতি ঈমান আনিয়াছি, আপনাকে বিশ্বাস করিয়াছি এবং আপনি যাহা কিছু নিয়া আসিয়াছেন, তাহা সত্য বলিয়া সাক্ষ্য দিয়াছি। আর এ বিষয় আমরা আপনাকে সহায়তা করার ওয়াদা করিয়াছি এবং আপনার কথা শোনার আনুগত্য করিয়া চলারও অঙ্গীকার আমরা করিয়াছি । সুতরাং আল্লাহর নির্দেশ মত আপনি অগ্রসর হউন নিঃসন্দেহে আল্লাহ আপনাকে সত্য দীনসহ্ প্রেরণ করিয়াছেন। আপনি যদি আমাদিগকে নিয়া সমুদ্রে ঝাপ দিতে চাহেন তবে আমরা অবশ্যই আপনার সাথে ঝাপ দিব । আমাদের মধ্যে কেহই আপনার সাথে মতবিরোধ করিবে না এবং আপনি আমাদিগকে নিয়া শত্রুর সহিত যুদ্ধ চাইলেও কেহ অপসন্দ করি না। আমরা রণক্ষেত্রে চরম ধৈর্যের পরিচয় দিব এবং শত্রুর সাথে মুকাবিলার সময়ও সততার পরিচয় দিব। আপনার দৃষ্টির নিকটে যাহাকিছু রহিয়াছে হয়ত আল্লাহ পাক আমাদের দ্বারা আপনাকে তাহা দেখাইবেন। আপনি আল্লাহর করুণার উপর নির্ভরশীল হইয়া আমাদের প্রতি খুশী থাকুন ৷ মহানবী (সা) সা‘দের কথায় খুব আনন্দিত হইলেন এবং অতঃপর বলিলেন : আল্লাহ পাকের করুণার উপর নির্ভর করিয়া তোমরা সম্মুখে অগ্রসর হও এবং সকলকে
— পৃষ্ঠা ৩৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।