Contents সূরা আনফাল ৩৮৯ Mac hetu +a Easel Lome: apt ett EE 1 পসন্দ করিতেছিলে। কারণ উহাকে তোমরা বিনা যুদ্ধে ও বিনা বাধায় অনায়াসেই হস্তগত করিতে পারিতে। তোমাদের কোনই কষ্ট-ক্লেশ করিতে হইত না । কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরূপ । তিনি তোমাদিগকে এবং সশন্তর দলটিকে একত্র করিয়া তোমাদের মধ্যে লড়াই বাঁধাইয়া তোমাদিগকে তাহাদের মুকাবিলায় সাহায্য করিয়া বিজয়ী করিতে চাহেন। ফলে তাহার দীনও সমস্ত বাতিল দীনের উপর বিজয়ী হইবে এবং সমগ্র দুনিয়ায় ইসলামের কালেমা ও আওয়াজ বুলন্দ হইয়া তাঁহার ঝাণ্ডা সমুন্নত থাকিবে। তিনি কাজের পরিণতি সম্পর্কে সম্যক ওয়াকিফহাল এবং তিনি তোমাদের কাজের ব্যবস্থাপনা অতি সুন্দরভাবেই করিবেন । যদিও তাহার বান্দাগণ ইহার পরিপন্থী কাজকে পসন্দ করিয়া থাকেন। যেমন আল্লাহ পাক অন্য এক আয়াতে বলিয়াছেন : bos 5 es pS 3 Es DEAS 51 2 BY LS Shs JEDI ELE 2 Es মহামন হসহাৰ ত) বলেন আমর নিবিড় সহ সদ হর বযিয হে দিয়হৰ আমর ইব্ন কাতাদা, আবদুল্লাহ ইব্ন বকর, ইয়াধীদ ইব্ন রূমান (র) প্রমুখ উরওয়া ইবন যুবায়ের আমাদের অনেক উলামায় কিরামও আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (সা) হইতে বর্ণনা করিয়াছেন। তাহারা প্রত্যেকেই এই হাদীসের কিছু কিছু বর্ণনা করিয়াছেন। বদরের যুদ্ধ সম্পর্কীয় হাদীসের যাহা কিছু বাদ রহিয়াছে উহা একত্রিত করিয়া বলিয়াছেন যে, মহানবী (সা) আবু সূফিয়ান সিরিয়া হইতে বহু মালামালসহ এক কাফেলা নিয়া আসিবার সংবাদ জানিতে পারিয়া মুসলমানগণকে ডাকিলেন এবং বলিলেন : কাফেলাটি কুরায়েশদের কাফেলা, তাহাদের জন্য বহু মালামাল এই কাফেলা নিয়া আসিতেছে । তোমরা উহার পানে অগ্রসর হও। হয়ত আল্লাহ পাক তোমাদিগকে উহা হইতে বহু ধন-সম্পদ দান করিবেন। সুতরাং কতক লোক সম্মুখে অগ্রসর হইল, কতক ভীত হইয়া পড়িল এবং কতক এ কাজকে একটি ভারী ও কষ্টদায়ক বোঝা ভাবিল। মহানবী (সা) যুদ্ধ করিবেন এমন ধারণা কখনই তাহাদের মনে উদয় হয় নাই । আবু সুফিয়ান হিজাযের নিকটে আসিয়া সংবাদ সরবরাহের জন্য গুপ্তচর লাগাইয়া দিল । তাহারা পথিকদের নিকট পথের ভয়-ভীতি সম্পর্কে নানাবিধ কথা জিজ্ঞাসা করিল। পরিশেষে তাহাদের কাফেলার ধন-সম্পদ করায়াত্ত করার নিমিত্ত মুহাম্মদের আগমনের কথা কোন এক পথিকের মারফতে জানিতে পারিল। আবু সুফিয়ান এই সংবাদ পাইয়া ভীত হইয়া পড়িল এবং যমযম ইবন আমর গিফরীকে মকন্ধাবাসীদের কাছে এই বলিয়া পাঠাইয়া দিল যে, তুমি তাহাদিগকে আমাদের কাফেলার মালামাল রক্ষণাবেক্ষণের জন্য একটি সহায়তাকারী দল অতিশীত্র নিয়া আসিবার কথা বলিবে। ইহাও বলিবে যে, মুহাম্মদ তাহার অনুচরগণসহ আমাদের কাফেলার মালামাল লুণ্ঠন করার জন্য আসিতেছে। অতএব যমযম ইব্ন আমর খুব দ্রুত গিয়া মক্কায় পৌঁছিল। এদিকে মহানবী (সা) সাহাবীগণের একটি দলসহ যাফরান নামক স্থানে আসিয়া পৌঁছিলেন। সেখানে অবস্থানকালে সংবাদ সরবরাহের জন্য লোক প্রেরণ করিলে উক্ত সংবাদ বাহক মহানবী (সা) হইতে উক্ত কাফেলাকে উদ্ধার করার সংকল্পে কুরায়েশদের একটি দল আগমনের সংবাদ
— পৃষ্ঠা ৩৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।