তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৮৮ তাফসীরে ইব্ন কাছীর " মুজাহিদ (র) 5১>)! 5 45,1১5৩ প্রসঙ্গে বলিয়াছেন যে, ইহার অর্থ হইল উহারা লড়াইর ব্যাপারে আপনার সাথে বিতর্ক করিতেছে। মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) 5৮) 5 ৬,1১. এর অর্থ এই রূপ করিয়াছেন যে, যখন মু'মিনগণের নিকট কাফিরগণের সাথে লড়াই করার কথা উত্থাপন করা হইল, তখন ইহাকে ' উহারা অপসন্দ করিল এবং মহানবী (সা)-এর সাথে কুরায়েশদের সাথে মুকাবিলা করার পথে চলিতে অস্বীকৃতি জানাইল। ২ সুদ্দী 5 ০১৯০ 5৩1 5৩,1১৩০ আয়াতাংশের অর্থ এইরূপ বলিয়াছেন যে, আল্লাহ পাক আপনার প্রতি কাফিরগণের সাথে লড়াই করার নির্দেশ প্রকাশ হইবার পরও উহারা লড়াই সম্পর্কে আপনার সাথে তর্কবিতর্ক করিতেছে । ইব্‌ন জারীর (র) ও অন্যান্যগণ বলিয়াছেন যে, উক্ত আয়াতে মহানবী (সা)-এর সাথে মুশরিকগণের বিতর্কের কথা বলা হইয়াছে। আমার নিকট ইউনুস ইবন ওয়াহাব (র) হাদীস বৰ্ণনা করিয়াছে যে, ইবৃন যায়েদ (র) ৩1 6 SG Le Ue a Gl Se 5১: '%, আয়াতের অর্থ এইরূপ বলিয়াছেন যে, মুশরিকগণ সত্যের ব্যাপারে বিতর্ক করিতেছে। উহাদিগকে যখন ইসলামের দিকে আহ্বান জানান হয়, তখন মনে হয় যে, উহারা মৃত্যুর পানে চালিত হইতেছে এবং উহারা তাকাইয়া রহিয়াছে। ইব্ন যায়েদ (র) আরও বলিয়াছেন যে, উল্লেখিত আয়াতে বর্ণিত গুণাবলী কখনও মু’মিনের গুণাবলী হইতে পারে না। কাফিরগণের বেলায়ই এই গুণাবলী প্রযোজ্য হইতে পারে এবং তাহাদের বেলায়ই এখানে এই গুণাবলীর কথা বর্ণনা করা হইয়াছে। অতঃপর ইবন জারীর ইবন যায়েদের এ বক্তব্যের সমালোচনায় বলিয়াছেন যে, ইহা ভিত্তিহীন কথা । এই বক্তব্যের পিছনে কোন যুক্তি নাই । কেননা 5%01 5 ৬,১৩০ আয়াতের পূর্বে মু'মিনগণের কথা বিবৃত হইয়াছে। আর ইহার পর যে আয়াত অবতীর্ণ করা হইয়াছে তাহাও মু’মিনগণেরই সংবাদে বর্ণিত । এক্ষেত্রে ইব্‌ন আব্বাস (রা) ও ইব্ন ইসহাকের বক্তব্যই সঠিক ও যুক্তিযুক্ত । ইব্‌ন জারীরও তাহাদের মতবাদের সমর্থন দিয়া বলিয়াছেন যে, ইহাই সঠিক কথা এবং পূর্বের আয়াত দ্বারা এই বক্তব্যেরই প্রমাণ পাওয়া যায়। আল্লাহ পাকই সর্বজ্ঞ। ইমাম আহমদ (র) বলেন : আমাদের নিকট ইয়াহইয়া ইব্‌ন বকর এবং আবদুর রায্যাক ... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) বলেন, মহানবী (সা)-এর নিকট বদরের যুদ্ধ শেষে বলা হইল যে, এখন আপনি বাণিজ্যিক কাফেলাটি, ধনসম্পদ হস্তগত করুন। এখন আর আপনার সন্মুখে কোন বাঁধা বিপত্তি নাই । তখন আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিব (রা) যিনি বদর যুদ্ধে বন্দী হইয়া আসিয়াছিলেন, তিনি উঠিয়া বলিলেন : ইহা আপনার জন্য সমীচীন হইবে না । জিজ্ঞাসা করা হইল কেন সমীচীন হইবে না ? আব্বাস (রা) জবাব দিল, আল্লাহ তা‘আলা দুইটি দলের কোন একটি আপনার আয়ত্তাধীন করিয়া দেওয়ার জন্য অঙ্গীকার করিয়াছেন। সুতরাং আল্লাহ তাহার অঙ্গীকার পূরণ করিয়াছেন! (অতএব অ'পনার পক্ষে অপর দলটি পরাভূত করিয়া তাহাদের ধন-সম্পদ করায়ত্‌ করা কিরূপে সমীচীন হইতে পারে) ইহা আল্লাহর ইচ্ছার পরিপন্থী হইবে৷ এই হাদীস বুখারী মুসলিমসহ সুনান কিতাবের কোন লেখকই সংকলিত করেন নাই । কিন্তু ইহার সনদ খুব শক্তিশালী ।

— পৃষ্ঠা ৩৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।